বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ১৪ মে ২০২৪, ০৪:২৭ পিএম
অনলাইন সংস্করণ

স্বামী পাশে নেই, ফাইভ স্টারে অভিনেত্রীর জন্মদিন উদযাপন

ত্রমিলা ভট্টাচার্য। ছবি : সংগৃহীত
ত্রমিলা ভট্টাচার্য। ছবি : সংগৃহীত

বিভিন্ন সিরিয়ালে অভিনয় করে বাঙালি দর্শকের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন ভারতীয় অভিনেত্রী ত্রমিলা ভট্টাচার্য। সীমারেখা সিরিয়ালের মাধ্যমে ছোট পর্দায় অভিষেক হয় তার। এরপর একে একে কাজ করেছেন আজব সাজা, মোহিনী, মহাকাল, পৌষ ফাগুনের পালা, জীবন রেখা, একক দশক শতক, পূর্ব পশ্চিম, মোহর, পঞ্চমীসহ বেশ কিছু সিরিয়ালে।

কাজের পাশাপাশি বেশ মন দিয়ে সংসার করছেন ত্রমিলা। তার স্বামী মার্চেন্ট নেভির ক্যাপ্টেন। তাই বছরের অনেকটা সময় জাহাজে সাত সমুদ্র তোর নদীর পাড়ে কাটাতে হয় তাকে। এ সময়টায় ঘরকন্না সামলান ত্রমিলা। অভিনেত্রীর একটি মেয়েও আছে।

ছোটবেলায় প্রেম করে খুব কম বয়সেই বিয়ের পিঁড়িতে বসেন অভিনেত্রী ত্রমিলা। বিদেশে পড়াশোনা করেছেন তিনি। সিরিয়াল ও সিরিজে কাজ করলেও সিনেমা থেকে কিছুটা দূরে রয়েছেন এই অভিনেত্রী। শনিবার ছিল তার জন্মদিন।

খুব নিরালায় নিজের জন্মদিন কাটালেন ত্রমিলা। কলকাতার এক ফাইভ স্টার হোটেলে কেটেছে তার জন্মদিন। এ সময় তার স্বামী ছিলেন না সেখানে। মেয়েকে নিয়েই জন্মদিন উদযাপন করেছেন অভিনেত্রী। তার মেয়ে রশ্মিকা এখন অনেকটাই বড়। তাই মেয়ের সঙ্গে গড়ে উঠেছে তার বন্ধুত্ব। মেয়ের সঙ্গে বন্ধুত্বপূর্ণভাবেই কেটেছে অভিনেত্রীর এবারের জন্মদিন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেনেগালের মুখোমুখি নরওয়ে, বিশ্বমঞ্চে লড়াইয়ে নামলেন হলান্ড-মানে

দেশে আজ ভ্যাটসহ স্বর্ণ কিনতে পকেট থেকে খসবে যত টাকা

নতুন পে-স্কেল, নিম্ন গ্রেডের কর্মীদের জন্য বড় সুসংবাদ

বজ্রঝড়ে থমকে গেল ফ্রান্স–ইরাক ম্যাচ, বিরতিতে এগিয়ে এমবাপ্পেরা

বিশ্বমঞ্চে নতুন কীর্তি / মাত্র ২৭ বছরেই ব্রাজিল কিংবদন্তিকে স্পর্শ করলেন এমবাপ্পে

বিশ্বকাপ জিতেছে ২বার, তবু তাদের জার্সিতে কেন চারটি স্টার? রহস্যটা কী?

এমবাপ্পের গোলে ইরাকের বিপক্ষে প্রথমার্ধেই এগিয়ে ফ্রান্স

জুনে চারবার ভূমিকম্প, রাত নামলেই কাঁপছে দেশ!

অস্ট্রিয়া ম্যাচে যে ৮ রেকর্ড গড়ল মেসি ও আর্জেন্টিনা

‘স্বপ্ন পূরণ করতে চাই’, অ্যাটলেটিকো ছাড়ার ইঙ্গিত আলভারেজের

১০

ইরাককে হারিয়ে নকআউট নিশ্চিতের মিশনে নামল এমবাপ্পেরা

১১

জামায়াতে ইসলামীর নাম ‘আওয়ামী জামায়াত লীগ’ দিলেন রাশেদ খাঁন

১২

৩২ বছর ১৮১ দিন— ‘বুড়ো দল’ হিসেবে ইরানের ইতিহাস

১৩

ইতিহাস গড়ার পর মেসি, ‘রেকর্ড নিয়ে ভাবছি না, জয়টাই আমার কাছে বড়’

১৪

দুই ম্যাচে পাঁচ গোল, গোল্ডেন বুটের দৌড়ে সবার ওপরে মেসি

১৫

মেসির জাদুতে মুগ্ধ শাকিরা!

১৬

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকাতে মাঠে বিএনপি

১৭

ফের মেসিময় ম্যাচ, নকআউটে আর্জেন্টিনা

১৮

জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের 'ফোর্স মবিলাইজেশন ড্রিল'

১৯

সারওয়ার আলম তার কর্মের খেসারত দিলেন

২০
X