কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০২৫, ০৯:০৬ পিএম
অনলাইন সংস্করণ

প্রেমিকার লাথিতে প্রেমিকের মৃত্যু

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া জেলার রানাঘাটে প্রেমিকার লাথিতে এক ব্যক্তির মৃত্যুর অভিযোগ উঠেছে। দীর্ঘদিনের সম্পর্ক ভাঙতে চাওয়াকে কেন্দ্র করে কথা কাটাকাটির একপর্যায়ে মারাত্মকভাবে আহত হয়ে ওই ব্যক্তি মারা যান বলে অভিযোগ করেছে পরিবার।

পুলিশ সূত্রে জানা গেছে, নিহত ব্যক্তির নাম সাগর মণ্ডল (৫০)। তিনি বিবাহিত। তার সঙ্গে ধানতলা থানা এলাকার একটি রেলস্টেশন সংলগ্ন ঝুপড়িতে বসবাসকারী এক বিবাহিত নারীর দীর্ঘদিনের সম্পর্ক ছিল। ওই নারী পারিবারিক কলহের জেরে স্বামীর বাড়ি ছেড়ে সন্তানকে নিয়ে সেখানে বসবাস করছিলেন। খবর আনন্দবাজারের।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, সাগর মণ্ডল ওই নারী ও তার সন্তানের দেখভাল করতেন। এ কারণে নিজের স্ত্রী ও সন্তানদের উপেক্ষা করছিলেন তিনি। বিষয়টি নিয়ে দুজনের মধ্যে দীর্ঘদিন ধরেই অশান্তি চলছিল। সম্প্রতি ওই নারী সম্পর্ক ছিন্ন করতে চাইলে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে।

শনিবার রাতে সাগর মণ্ডল প্রেমিকার সঙ্গে দেখা করতে গেলে রেলস্টেশনের পাশে একটি অন্ধকার গলির মুখে তার সঙ্গে প্রেমিকার ছেলের বাগ্‌বিতণ্ডা ও হাতাহাতি হয় বলে জানা গেছে। ওই সময় প্রেমিকা সেখানে এসে সাগর মণ্ডলের যৌনাঙ্গে লাথি মারেন বলে অভিযোগ। এতে তিনি গুরুতর আহত হন।

স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার পর নিহতের পরিবার প্রেমিকা ও তার ছেলের বিরুদ্ধে হত্যার অভিযোগে থানায় মামলা করেছে। তবে অভিযুক্ত দুজনই পলাতক রয়েছে। তাদের গ্রেপ্তারে তল্লাশি শুরু করেছে পুলিশ।

নিহতের স্ত্রী অনিমা মণ্ডল অভিযোগ করে বলেন, তার স্বামী বহুবার সতর্ক করা সত্ত্বেও সংসার ছেড়ে ওই নারীর সঙ্গে থাকতেন। তিনি দাবি করেন, ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত।

ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। পুলিশ পুরো বিষয়টি তদন্ত করে দেখছে।

কালবেলা/এএএম/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

ঝুঁকি নিয়ে ভাসমান সেতু পারাপার, ভোগান্তিতে ৭ গ্রামের মানুষ

নয়টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করল যুক্তরাষ্ট্র

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার কোনো আগ্রহ যুক্তরাষ্ট্রের নেই: ট্রাম্প

যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৪৭ বিলিয়ন ডলার

কারিগরি শিক্ষা অধিদপ্তরে ১৯৭ পদে নিয়োগ, আবেদন অনলাইনে

মাতামুহুরীতে রাতের আঁধারে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ

টিভিতে আজ যত খেলা

নাটোরে ডিঙি নৌকা তৈরির ধুম

১০

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১১

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১২

আগামী ২৪ ঘণ্টায় ৪ বিভাগে ‘অতি ভারী’ বৃষ্টির পূর্বাভাস

১৩

আজকের নামাজের সময়সূচি

১৪

বিচার না পেয়ে সিলেট থেকে পায়ে হেঁটে প্রধানমন্ত্রীর দ্বারে বৃদ্ধ ফুকন মিয়া

১৫

বেড়ায় স্কুল ফিডিংয়ে ভয়াবহ অনিয়মের অভিযোগ

১৬

দখল-লিজে বিলীন চকরিয়া-সুন্দরবন

১৭

ফকিরহাটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

১৮

কর্মস্থল ঢাকায়, বেতন শান্তিগঞ্জে: ‘কর্তৃপক্ষের’ কলমের খোঁচায় সেবা বঞ্চিত রোগীরা

১৯

ভাইরাসের আক্রমণে ক্ষেতেই পচছে আখ, লোকসানের শঙ্কায় টাঙ্গাইলের কৃষক

২০
X