কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৪, ১০:১৭ পিএম
আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৪, ১০:২০ পিএম
অনলাইন সংস্করণ

‘প্লাস্টিক-পলিথিনের ব্যবহার নিয়ন্ত্রণ করা না গেলে নগরীর জলাবদ্ধতা ও বন্যা নিয়ন্ত্রণ সম্ভব নয়’

বৈশ্বিক পরিবেশের জন্য মারাত্মক হুমকি হিসেবে দেখা দিয়েছে প্লাস্টিক-পলিথিন বর্জ্য। ছবি : সংগৃহীত
বৈশ্বিক পরিবেশের জন্য মারাত্মক হুমকি হিসেবে দেখা দিয়েছে প্লাস্টিক-পলিথিন বর্জ্য। ছবি : সংগৃহীত

প্লাস্টিক-পলিথিন ইত্যাদি বর্জ্য বৈশ্বিক পরিবেশের জন্য মারাত্মক হুমকি হিসেবে উপস্থিত হয়েছে। উদ্বেগজনক হারে এইসব দ্রব্যাদির ব্যবহার সারা পৃথিবীতে সকলের জন্য দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। ঢাকা মহানগরীতে জলাবদ্ধতা ও বৃষ্টিজনিত মৌসুমি বন্যার প্রধান কারণও প্লাস্টিক-পলিথিন বর্জ্য। এই সকল বর্জ্য নালা-নর্দমা ও খালসমূহে পতিত হয়ে পানিপ্রবাহ বাধাগ্রস্ত করছে। কঠোরভাবে আইনের প্রয়োগ এবং নগরবাসীর অভ্যাস ইতিবাচকভাবে পরিবর্তনের মাধ্যমে প্লাস্টিক-পলিথিনের ব্যবহার নিয়ন্ত্রণ করা না গেলে মহানগরীর জলাবদ্ধতা ও বন্যা নিয়ন্ত্রণ করা সম্ভব নয়।

বিশ্ব পরিচ্ছন্নতা দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। রেডঅরেঞ্জ কমিউনিকেশন্স এবং ওশানবাউন্ড গত শনিবার (২১ সেপ্টেম্বর) নগরীর কল্যাণপুর পাম্প হাউস প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি)-র প্রশাসক মো. মাহমুদুল হাসান, এনডিসি, প্রধান অতিথি; প্রধান নির্বাহী কর্মকর্তা মীর খায়রুল আলম ও নেদারল্যান্ডস্ দূতাবাসের, ডেলিগেটেড রিপ্রেজেনটেটিভ ওয়াটার, নিলজে কেইলেন বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। রেড অরেঞ্জ কমিউনিকেশন্সের পরিচালক অলক কুমার মজুমদার এতে সভাপতিত্ব করেন।

অনুষ্ঠানে ডাচ ওয়াটার কনসোর্টিয়াম সিডিআর-এর প্রকল্প পরিচালক এবং ওশানবাউন্ড-এর ব্যবস্থাপনা পরিচালক সিপ্রিয়ান হেনড্রিকস্ প্রকল্প পরিচিতি তুলে ধরেন। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, জাতিসংঘের প্রকল্পকর্ম বিষয়ক দপ্তর (ইউএনওপিএস)-এর প্রতিনিধি হাসান আহমেদ, ডিএনসিসি-র প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার মো. মইন উদ্দিন, প্রধান বর্জ্য কর্মকর্তা ক্যাপ্টেন ফিদা হাসান, এবং বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)-র সাধারণ সম্পাদক আলমগীর কবির, রেডঅরেঞ্জ এর উপ-পরিচালক জান্নাতুল মুনিয়া প্রমুখ। অনুষ্ঠান শেষে কল্যাণপুর খাল পরিষ্কারকরণের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

এ উপলক্ষে খালে প্লাস্টিক-বর্জ্য প্রতিরোধী একটি বিশেষ ধরনের ভাসমান জাল স্থাপন করা হয়। এ সময় ঢাকা নগরীতে বছরে জন প্রতি ২৪ কেজি প্লাস্টিক ব্যবহৃত হয় বলেও জানানো হয়। ইউএনওপিএস প্রতিনিধি বলেন, সমস্যাটির গভীরতা অনুধাবন করতে না পারলে এর সমাধান সম্ভব নয়। ক্যাপ্টেন ফিদা হাসান বলেন, ডিএনসিসি-র ৮৮ কিলোমিটার দীর্ঘ ২৯টি খালের সীমানা চিহ্নিত করার কাজ এ বছরের ডিসেম্বরের মধ্যে সম্পন্ন হবে, তারপর এগুলো পরিষ্কারকরণের উদ্যোগ আরও গতি পাবে।

প্রসঙ্গত, গত ২০ সেপ্টেম্বর ২০২৪ ছিল বিশ্ব পরিচ্ছন্নতা দিবস। ২০২৩ সালের ৮ ডিসেম্বর থেকে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশনে ৭৮/১২২ নম্বর প্রস্তাবনার মাধ্যমে জাতিসংঘ আনুষ্ঠানিকভাবে ২০ সেপ্টেম্বরকে বিশ্ব পরিচ্ছন্নতা দিবস হিসেবে ঘোষণা করে। দিবসটির এ বছরের প্রধান শ্লোগান হলো: ‘জীবনের জন্য পরিচ্ছন্ন পরিবেশ!’ বর্জ্য ও প্লাস্টিক দূষণের বিরুদ্ধে সম্মিলিত সংগ্রামে জনগণকে উৎসাহিত করতে জাতিসংঘ এই দিবসটি ঘোষণা করে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপে মিলে গেল মেসির ভবিষ্যদ্বাণী

এইচপিভি টিকা নেওয়া তরুণীদের জরায়ুমুখ ক্যানসারে মৃত্যু প্রায় শূন্য

দেশজুড়ে বৃষ্টির দাপট থাকবে আরও ৫ দিন, নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আভাস

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ অবসানে ট্রাম্পের সমর্থন চাইলেন জেলেনস্কি  

বাংলাদেশে মেসিদের নিয়ে উন্মাদনা তুলে ধরবেন ৪ আর্জেন্টাইন ব্লগার

চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে চালু হচ্ছে দুটি নতুন বিষয় : মাহদী আমিন

শাহজালাল মাজারে দান সংগ্রহে নতুন নিয়ম, বন্ধ হলো নগদ লেনদেন

মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর বার্তা এমপি সালাউদ্দিন বাবুর

দ্রুত সময়ে শিশু নন্দিনী হত্যার বিচার হবে : ত্রাণমন্ত্রী

জুলাইযোদ্ধারা শ্রেণিভেদে মাসে কত টাকা পাবেন, জানালেন মন্ত্রী

১০

লাল কার্ডের খেসারত, ৩ ম্যাচ নিষিদ্ধ দক্ষিণ আফ্রিকার মিডফিল্ডার

১১

ইরান চুক্তি ইস্যুতে সমালোচকদের কড়া জবাব ট্রাম্পের

১২

১২ ঘণ্টা পর কুড়িগ্রামের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

১৩

গ্র্যান্ড সুলতানসহ ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

১৪

জীবনরক্ষাকারী টিকা ও মা-শিশু স্বাস্থ্যসেবা

১৫

সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর প্রজ্ঞাপনে কী আছে?

১৬

গোপালগঞ্জে আ.লীগ নেতার পদত্যাগ

১৭

এবার চালক বাবুল হত্যা মামলায় গ্রেপ্তার দেশ টিভির সাবেক এমডি আরিফ

১৮

সাগর-রুনি হত্যার তদন্ত প্রতিবেদন পেছাল ১২৭ বার

১৯

৪-২-৩-১, ৪-৩-৩ নাকি ৪-৪-২? এবারের বিশ্বকাপে বাজিমাত করছে কোন ফর্মেশন

২০
X