মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
খুবি প্রতিনিধি
প্রকাশ : ১২ জানুয়ারি ২০২৬, ০৭:৫৫ এএম
আপডেট : ১২ জানুয়ারি ২০২৬, ০৮:০৭ এএম
অনলাইন সংস্করণ

খুবি শিক্ষককে ২ বছরের জন্য অব্যাহতি

খুলনা বিশ্ববিদ্যালয়ের লোগো। ছবি : কালবেলা গ্রাফিক্স
খুলনা বিশ্ববিদ্যালয়ের লোগো। ছবি : কালবেলা গ্রাফিক্স

যৌন নিপীড়নের দায়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) বাংলা ডিসিপ্লিনের অধ্যাপক রুবেল আনছারকে দুই বছরের জন্য পাঠদান, পরীক্ষার কাজসহ সব একাডেমিক ও প্রশাসনিক দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তবে আরেকটি অভিযোগ প্রমাণিত না হওয়ায় সেই অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের কার্যালয় (প্রশাসন শাখা) থেকে রোববার (১১ জানুয়ারি) এ-সংক্রান্ত দুটি পৃথক অফিস আদেশ জারি করা হয়।

আদেশে বলা হয়, গত বছরের ২৮ ডিসেম্বর অনুষ্ঠিত সিন্ডিকেটের ২৩৪তম সভার সিদ্ধান্ত অনুযায়ী এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের যৌন হয়রানি ও নিপীড়ন নিরোধ কেন্দ্রের সূত্রে জানা গেছে, বাংলা ও শিক্ষা ডিসিপ্লিনের দুই শিক্ষার্থীর করা যৌন নিপীড়ন-সংক্রান্ত অভিযোগের পর খুলনা বিশ্ববিদ্যালয়ের যৌন হয়রানি ও নিপীড়ন নিরোধ কেন্দ্র সাত সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে। কমিটি গত ২৬ ডিসেম্বর তদন্ত প্রতিবেদন জমা দেয়, যা ২৮ ডিসেম্বর অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় উপস্থাপন করা হয়। সিন্ডিকেট সভায় তদন্ত প্রতিবেদনের আলোকে অভিযোগগুলো পৃথকভাবে বিবেচনা করা হয়।

শিক্ষা ডিসিপ্লিনের শিক্ষার্থীর অভিযোগ প্রমাণিত হওয়ায় সিন্ডিকেটের সিদ্ধান্ত নম্বর ১৬ অনুযায়ী ড. রুবেল আনসারকে আগামী দুই বছরের জন্য বাংলা ডিসিপ্লিনসহ অন্য ডিসিপ্লিনে পাঠদান, পরীক্ষা গ্রহণ এবং সব একাডেমিক ও প্রশাসনিক দায়িত্ব থেকে বিরত রাখা হয়। অন্যদিকে, বাংলা ডিসিপ্লিনের শিক্ষার্থীর অভিযোগ প্রমাণিত না হওয়ায় সিন্ডিকেটের সিদ্ধান্ত নম্বর ১৫ অনুযায়ী তাকে ওই অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়।

অভিযোগের বিষয়ে বাংলা ডিসিপ্লিনের শিক্ষার্থী বলেন, ‘আমি ন্যায়বিচার পাইনি। তবে এ বিষয়ে আমার আর আইনগত ব্যবস্থা নেওয়ার ইচ্ছা নেই।’

খুলনা বিশ্ববিদ্যালয়ের যৌন হয়রানি ও নিপীড়ন নিরোধ কেন্দ্রের প্রধান তাসলিমা খাতুন বলেন, ‘তদন্ত অত্যন্ত সুষ্ঠু ও নিরপেক্ষ হয়েছে। দুটি অভিযোগের পরিপ্রেক্ষিতে সব তথ্য প্রমাণ বিশ্লেষণ করে এই তদন্ত প্রতিবেদন দেওয়া হয়েছে। তাই ভুক্তভোগীরা ন্যায়বিচার পেয়েছেন বলে আমি মনে করি।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

মহানগর যুবদল নেতা বহিষ্কার

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১০

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১১

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১২

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৩

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৪

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১৫

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

১৬

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য : হালাল পণ্যে বড় সম্ভাবনা

১৭

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

১৮

মুক্তির আগেই সাফল্যের দুয়ারে ‘ককটেল ২’

১৯

ইসরায়েলে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেনি যুক্তরাষ্ট্র

২০
X