কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ আগস্ট ২০২৩, ০৬:২৪ পিএম
আপডেট : ২৩ আগস্ট ২০২৩, ০৬:৪০ পিএম
অনলাইন সংস্করণ

ডেঙ্গুতে মৃত্যু ৫০০ ছাড়াল, আক্রান্তে রেকর্ড ভাঙল ২৪ বছরের

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে আরও ১৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট ৫০৬ জন মারা গেলেন। একই সময়ে আরও ২ হাজার ৭০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৬ হাজার ৪২৯ জন।

বুধবার (২৩ আগস্ট) গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদপ্তর এসব তথ্য জানিয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর ও আইইডিসিআরের তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত ও মৃত্যুর সরকারি পরিসংখ্যান গত ২৪ বছরের সব রেকর্ড ভেঙে দিয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, মঙ্গলবার (২২ আগস্ট) সকাল ৮টা থেকে ‍বুধবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া দুই হাজার ৭০ জনের মধ্যে ঢাকার বাসিন্দা ৮৫৭ জন। ঢাকার বাইরের এক হাজার ২১৩ জন। এদিকে, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ডেঙ্গুতে যে ১৩ জনের মৃত্যু হয়েছে তাদের মধ্যে আটজন ঢাকার এবং পাঁচজন ঢাকার বাইরের বাসিন্দা।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৩ আগস্ট পর্যন্ত সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন এক লাখ ছয় হাজার ৪২৯ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ৫১ হাজার ২৭ জন। আর ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন ৫৫ হাজার ৪০২ জন।

এ ছাড়া এখনো পর্যন্ত হাসপাতাল থেকে মোট ছাড়পত্র পেয়েছেন ৯‌৮ হাজার ৯৮ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ৪৭ হাজার ৭৩ জন এবং ঢাকার বাইরের ৫১ হাজার ২৫ জন।

দেশে ২০০০ সালে প্রথম ডেঙ্গু রোগীর তথ্য সংরক্ষণ শুরু হয়। সে বছর ৯৩ জন ডেঙ্গুতে মারা যান, শনাক্ত হয়েছিলেন ৫ হাজার ৫৫১ জন।

এরপর ২০১৯ সালে সর্বোচ্চ ১ লাখ ১ হাজার ৩৫৪ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছিল এবং সর্বোচ্চ ২৮১ জনের মৃত্যু হয়েছিল ২০২২ সালে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসির আগে বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা ছিলেন যিনি

আলজেরিয়ার বিপক্ষে মেসির তিন গোলের ইতিহাস

মেসির পায়ে ভর করে আলজেরিয়াকে উড়িয়ে দিল আর্জেন্টিনা

রোনালদোর যে রেকর্ডে ভাগ বসালেন মেসি

ইরানের সঙ্গে চুক্তি করার পরণতি সবাইকে ভোগ করতে হবে : রেজা পাহলভি

দোকানের সামনে বিএনপিকে হুমকি দিয়ে বোমাসদৃশ বস্তু ও চিরকুট

হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি

বক্সের বাইরে থেকে ৫ গোল, ব্রাজিলিয়ান কিংবদন্তির পাশে মেসি

দুপুরের মধ্যে বৃষ্টির পূর্বাভাস

মেসির জোড়া গোলে ব্যবধান বাড়াল আর্জেন্টিনা

১০

দুধ দিয়ে গোসল করা কি জায়েজ?

১১

ইসরায়েলকে ‘কঠোর জবাবের’ হুঁশিয়ারি ইরানের

১২

আর্জেন্টিনার খেলা দেখতে টিএসসিতে একসঙ্গে নাসির-সারজিস

১৩

আর্জেন্টিনা-আলজেরিয়ার ২ গোল বাতিল, কারণ কী

১৪

প্রথমার্ধে মেসির গোলে এগিয়ে আর্জেন্টিনা

১৫

গোসলে নেমে ৩ বন্ধুর তর্ক, একজনকে চুবিয়ে হত্যা

১৬

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার পরবর্তী ধাপ আরও কঠিন হবে : চীন

১৭

টানা ৫ বিশ্বকাপে গোলের রেকর্ড মেসির

১৮

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৯

একান্ত প্রিয় বস্তু হারিয়ে গেলে যে দোয়া পড়বেন

২০
X