কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ জুন ২০২৩, ১২:৪৭ পিএম
আপডেট : ১৯ জুন ২০২৩, ০১:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

স্বাস্থ্য ঝুঁকিতে দেশের ৯৯ শতাংশ মানুষ : গবেষণা

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

দেশের প্রাপ্তবয়স্ক মানুষের প্রায় ৯৯ শতাংশ স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে। আর বাকি ১ শতাংশের কোনো স্বাস্থ্য ঝুঁকি নেই। স্বাস্থ্য অধিদপ্তরের অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ শাখার অর্থায়নে পরিচালিত এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে।

রোববার (১৮ জুন) রাজধানীর একটি হোটেলে এই গবেষণার ফলাফল প্রকাশ করা হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই গবেষণায় সহায়তা করেছে।

স্বাস্থ্য ঝুঁকির তালিকায় পাঁচটি বিষয়কে রাখা হয়। সেগুলো হলো—উচ্চ রক্তচাপ, স্থূলতা, ধূমপান, পর্যাপ্ত ফল না খাওয়া এবং শারীরিকভাবে সক্রিয় না থাকা। এর মধ্যে কেউ একটি ঝুঁকির মধ্যে আছেন, কেউবা আবার একাধিক ঝুঁকির মধ্যে আছেন।

অনুষ্ঠানে গবেষণা ফলাফল উপস্থাপন করেন বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনসের (বিসিপিএস) গবেষণা, প্রশিক্ষণ ও পর্যবেক্ষণ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মো. রেদুয়ানুর রহমান।

তিনি বলেন, ১৮ থেকে ৬৯ বছর বয়সী মানুষের ৯৬ শতাংশ প্রয়োজনমতো ফলমূল বা শাকসবজি খান না। একই বয়সী ১৯ দশমিক ৫ শতাংশ মানুষ পর্যাপ্ত কায়িক পরিশ্রম করেন না বা তারা শারীরিকভাবে যথেষ্ট সক্রিয় নন। এই বয়সী মানুষের ২০ শতাংশ ধূমপান করেন। ২৫ শতাংশ পান-জর্দা ব্যবহার করেন। এই বয়সী শূন্য দশমিক ৫ শতাংশ মানুষ মদ্যপান করেন। পাশাপাশি ২৪ শতাংশ মানুষ উচ্চ রক্তচাপে ভুগছেন। অন্যদিকে দেশের ১০ শতাংশ মানুষ ডায়াবেটিসে আক্রান্ত।

গবেষণায় দেখা গেছে, প্রাপ্তবয়স্ক ব্যক্তিরা দিনে শূন্য দশমিক চারবার এবং ১ দশমিক ৯ বার শাকসবজি খান। ৩৭ শতাংশ মানুষ খাওয়ার সময় খাবারে কাঁচা লবণ নেন এবং ১৩ শতাংশ মানুষ প্রচুর লবণযুক্ত ফাস্ট ফুড খান।

২০২২ সালের নভেম্বর থেকে ২০২৩ সালের জানুয়ারির মধ্যে দেশের আটটি বিভাগের শহর ও গ্রামে এ গবেষণার তথ্য সংগ্রহ করা হয়েছে। গবেষণায় মোট সাত হাজার ৬৮০ জনের তথ্য নেওয়া হয়েছে। এদের বয়স ১৮ থেকে ৬৯ বছরের মধ্যে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন

ঢাকাসহ ১০ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

ট্রাম্পকে সংকট থেকে বের হতে ‘আরও ভালো পথ’ খুঁজতে বলল ইরান

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

ঝুঁকি নিয়ে ভাসমান সেতু পারাপার, ভোগান্তিতে ৭ গ্রামের মানুষ

নয়টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করল যুক্তরাষ্ট্র

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার কোনো আগ্রহ যুক্তরাষ্ট্রের নেই: ট্রাম্প

যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৪৭ বিলিয়ন ডলার

কারিগরি শিক্ষা অধিদপ্তরে ১৯৭ পদে নিয়োগ, আবেদন অনলাইনে

১০

মাতামুহুরীতে রাতের আঁধারে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ

১১

টিভিতে আজ যত খেলা

১২

নাটোরে ডিঙি নৌকা তৈরির ধুম

১৩

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৪

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৫

আগামী ২৪ ঘণ্টায় ৪ বিভাগে ‘অতি ভারী’ বৃষ্টির পূর্বাভাস

১৬

আজকের নামাজের সময়সূচি

১৭

বিচার না পেয়ে সিলেট থেকে পায়ে হেঁটে প্রধানমন্ত্রীর দ্বারে বৃদ্ধ ফুকন মিয়া

১৮

বেড়ায় স্কুল ফিডিংয়ে ভয়াবহ অনিয়মের অভিযোগ

১৯

দখল-লিজে বিলীন চকরিয়া-সুন্দরবন

২০
X