বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ জানুয়ারি ২০২৪, ০৯:৪৪ পিএম
আপডেট : ০১ জানুয়ারি ২০২৪, ০৯:৫১ পিএম
অনলাইন সংস্করণ

বছরের প্রথম দিন ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি ৮৫

এডিস মশার ছবি।
এডিস মশার ছবি।

বছরের প্রথম দিন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৫ জন। তবে সুখবর হচ্ছে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে কারও মৃত্যু হয়নি।

সোমবার (১ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ঢাকা মহানগরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ২৬ জন। আর ঢাকা মহানগরের বাইরের হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৯ জন। এ সময় হাসপাতালগুলো থেকে কোনো ডেঙ্গু রোগী ছাড়া পায়নি।

গত ২৪ ঘণ্টায় ঢাকা মহানগরের হাসপাতালগুলোয় ডেঙ্গু নিয়ে যারা ভর্তি হয়েছেন, তাদের মধ্যে ১৮ জন পুরুষ ও ৮ জন নারী। পুরুষদের মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছেন ২৬ থেকে ৩০ বছর বয়সী ৭ জন।

এ সময় ঢাকার বাইরে ডেঙ্গু নিয়ে সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন চট্টগ্রাম বিভাগে। এই বিভাগের ১৯ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। দ্বিতীয় সর্বোচ্চ রোগী ভর্তি হয়েছেন বরিশাল বিভাগে। দক্ষিণাঞ্চলের এই বিভাগে ১০ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

ডেঙ্গুতে আগের দিন দুজনের মৃত্যু হয়েছিল। তাদের নিয়ে চলতি বছর এডিস মশাবাহিত এই রোগে মারা যান ১ হাজার ৭০৫ জন। দেশের ইতিহাসে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এক বছরে মৃত্যুর রেকর্ড এটি।

রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) তথ্য অনুযায়ী, ২০০০ থেকে ২০২২ সাল পর্যন্ত দেশে ডেঙ্গুতে মারা গেছেন ৮৫৩ জন। গত বছর ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যু অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। গত বছর দেশে ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময় ডেঙ্গুতে মৃত্যু হয় ১ হাজার ৭০৫ জনের।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে নেওয়া হচ্ছে দুই মেগা প্রকল্প

ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো পর্তুগালকে

একই দিনে চট্টগ্রামে দুই চাঞ্চল্যকর মামলার রায়

‘বাজেট বা জনবল সংকটের অজুহাতে নাগরিক সেবা ব্যাহত করা যাবে না’

বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলে ভাইরাল সেই এমপির বাবা এখনো জীবিত

সচেতনতা বাড়াতে সাতক্ষীরা কমিউনিটি গ্রুপের পোস্টারিং

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু 

ঝিনাইদহে চিকিৎসকের বিরুদ্ধে রোগীর নাড়ি কেটে ফেলার অভিযোগ

টানা তিন মাস সেরা ডিএমপির মিরপুর বিভাগ

সিলেটে সীমান্তে উত্তেজনার মাঝেই মানবিকতা, ভারতীয় কৃষককে ফেরত দিল বিজিবি

১০

স্কুল দখল ও টাকা আত্মসাতের অভিযোগ এমপির বিরুদ্ধে 

১১

মেসির বিতর্কিত ফাউল ও লাল কার্ড বিতর্ক, যা বলছে ফিফার নিয়ম

১২

পুশইন ইস্যুতে সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে : আইনমন্ত্রী

১৩

প্রথমবার জুটি বাঁধলেন ইয়াশ রোহান ও সুনেরাহ

১৪

পর্তুগালের একাদশ ঘোষণা

১৫

এনজিওবিষয়ক ব্যুরো অফিসকে তামাকমুক্ত ঘোষণা

১৬

নাটোরে পাবলিক বিশ্ববিদ্যালয় ও কাঁচা রাস্তা পাকা করার দাবি এমপি তুলির

১৭

২০০ বছরের শ্মশান রক্ষায় নিজেই আদালতে দাঁড়ালেন নাসিক প্রশাসক সাখাওয়াত

১৮

স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

১৯

‘পঞ্চগড়ে ক্যান্টনমেন্ট চাই’, প্রধানমন্ত্রীর কাছে সারজিসের দাবি

২০
X