কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৫, ০৩:৪২ পিএম
অনলাইন সংস্করণ

ডেঙ্গুতে প্রাণ গেল নারী চিকিৎসকের

ডা. ফাহমিদা আজিম কাকলী। ছবি : সংগৃহীত
ডা. ফাহমিদা আজিম কাকলী। ছবি : সংগৃহীত

এবার ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে ফাহমিদা আজিম কাকলী নামে এক নারী চিকিৎসকের মৃত্যু হয়েছে।

রোববার (২৩ নভেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

কাকলীর পারিবারিক সূত্রে জানা গেছে, কাকলী ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন। তার কিডনি ও লিভার ক্ষতিগ্রস্ত হয়। কয়েক দিন আগে তার অবস্থার দ্রুত অবনতি হলে তাকে ঢাকা ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার রক্তচাপ হঠাৎ কমে গেলে পরে আইসিইউ থেকে ভেন্টিলেশনে স্থানান্তর করা হয়।

রাতভর চিকিৎসকদের সর্বোচ্চ চেষ্টা সত্ত্বেও রোববার ভোর সাড়ে ৫টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মানবিক চিকিৎসক হিসেবে পরিচিত কাকলী বিনামূল্যে বহু দরিদ্র রোগীর সিজার করিয়েছেন। চিকিৎসার পাশাপাশি তিনি ছিলেন অধুনা থিয়েটারের সদস্য। গান শুনতে ও প্রকৃতির মাঝে ঘুরে বেড়াতে ভালোবাসতেন তিনি।

কাকলীর বড় ভাই মনজুরুল আজিম পলাশ জানান, তার মরদেহ আপাতত হিমঘরে রাখা হবে। যুক্তরাষ্ট্রে অবস্থানরত একমাত্র কন্যা তূর্ণা দেশে ফিরলে জানাজা ও দাফন সম্পন্ন করা হবে।

ডা. ফাহমিদা আজিম কাকলী কুমিল্লা ময়নামতি মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালক ছিলেন। এ ছাড়া তিনি কুমিল্লা ময়নামতি মেডিকেল কলেজ ও হাসপাতালের গাইনি ও প্রসূতিবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক এবং কুমিল্লা নগর মাতৃসদনের কনসালট্যান্ট ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

বিজিবি-চোরাকারবারি সংঘর্ষ / বিএনপি নেতাসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা

ফুটবল খেলতে গিয়ে প্রাণ গেল কিশোরের 

ভারতীয় নাগরিকদের পুশইনের চেষ্টা / সীমান্তে উত্তেজনা, শক্ত অবস্থানে বিজিবি 

আজ রাতে তেহরান পুড়বে : বেন-গাভির

ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলজুড়ে রেড অ্যালার্ট জারি

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কোপানোর অভিযোগ  

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

১০

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

১১

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

১২

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

১৩

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

১৪

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

১৫

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

১৬

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

১৭

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

১৮

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

১৯

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

২০
X