মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৫, ০৯:৩৪ পিএম
আপডেট : ০৮ অক্টোবর ২০২৫, ০৯:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

ডিএনসিসি এলাকায় টাইফয়েডের টিকা পাবে ১৩ লাখ শিশু

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

রাজধানীর প্রায় ১৩ লাখ শিশুকে টাইফয়েডের টিকা দেবে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। আগামী ১২ অক্টোবর শুরু হবে এই টিকাদান কার্যক্রম, চলবে ১৩ নভেম্বর পর্যন্ত। ডিএনসিসি এলাকার শিক্ষাপ্রতিষ্ঠান এবং পিপিআই কেন্দ্রগুলোতে এসব টিকা প্রদান করা হবে।

বুধবার (৮ অক্টোবর) ডিএনসিসি নগর ভবনে টাইফয়েড টিকার ক্যাম্পেইন কর্মসূচিতে সংস্থাটির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েস চৌধুরী এসব তথ্য জানান।

সভায় বলা হয়েছে, ৯ মাস থেকে ১৫ বছর বয়সী শিশুরা এই টিকা নিতে পারবে। ১২ অক্টোবর মোহাম্মদপুরের রেসিডেন্সিয়াল মডেল কলেজে এ কর্মসূচির উদ্বোধন করা হবে। ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ এ কর্মসূচির উদ্বোধন করবেন।

সভায় আরও জানানো হয়, সরকারি ছুটির দিনগুলো ছাড়া প্রতিদিন সকাল ৮টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত টিকাদান কার্যক্রম চলবে। এ সময় ২ হাজার ১৮১টি শিক্ষাপ্রতিষ্ঠানের ও সাধারণ কমিউনিটির ১২ লাখ ৯৪ হাজার ৬৯ শিশু-কিশোরকে টিকা দেওয়া হবে।

এ সময় উপস্থিত ছিলেন ডিএনসিসির স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও টিকাদান কাজে সম্পৃক্তরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১০

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১১

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১২

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৩

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৪

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৫

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৬

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৭

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৮

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১৯

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

২০
X