ইসলাম ডেস্ক
প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৫, ০৩:২১ পিএম
আপডেট : ০৭ অক্টোবর ২০২৫, ০৩:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

বাথরুমে একদম খোলামেলা গোসল করেন? হতে পারে যে ৩ বিপদ

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

অনেকেই ঘরে বা বাথরুমে একা থাকলে নির্দ্বিধায় উলঙ্গ হয়ে গোসল করেন। বিষয়টি তুচ্ছ মনে হলেও ইসলামি দৃষ্টিকোণ থেকে এটি মোটেও তুচ্ছ নয়। মহানবী হজরত মুহাম্মদ (সা.) আমাদের জীবনযাপনের প্রতিটি বিষয়ে শালীনতা ও পর্দার আদব শিখিয়েছেন— এমনকি একা অবস্থায়ও।

কারণ, ইসলামে পর্দা শুধু মানুষের সামনে নয়, বরং আল্লাহর উপস্থিতি সচেতনভাবে অনুভব করার একটি অভ্যাস। তাই উলঙ্গ হয়ে গোসল করা বা কাপড় সম্পূর্ণ খুলে থাকা ইসলামি শরিয়তে নিরুৎসাহিত করা হয়েছে।

ইসলামি স্কলাররা বলছেন, যারা বাথরুমে খোলামেলা গোসল করে থাকেন, আজ থেকেই এই অভ্যাস পরিত্যাগ করা জরুরি। কারণ, বাথরুমে গোসল করলে ৩টি বিপদ দেখা দিতে পারে।

কালবেলার পাঠকের জন্য সেই ৩টি বিপদের কথা জানিয়েছেন রাজধানীর জামিয়া ইকরার ফাজিল মুফতি ইয়াহইয়া শহিদ। চলুন, বিস্তারিত জেনে নিই—

১. বদজ্বিনের আক্রমণ

বিশ্বনবী (সা.) বলেছেন, তোমরা বাথরুমে প্রবেশের সময় এই দোয়া পড়বে, ‘ আল্লাহুম্মা ইন্নি আউ‘জুবিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস।’ অর্থ : হে আল্লাহ, আমি আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছি বাথরুমের বদজ্বিন ও শয়তান থেকে। (মুসলিম : ৭১৮)

মুফতি ইয়াহইয়া শহিদ বলছেন, নবীজি (সা.) এই দোয়া পড়তে বলার কারণ হলো, বাথরুমে বদজ্বিন ও শয়তানের আনাগোনা বেশি থাকে। কেউ যখন উলঙ্গ হয়ে গোসল করে, তখন শয়তান ও বদজ্বীন তার গোপনাঙ্গ নিয়ে খেলা করে। তাই বাথরুমে শয়তান ও বদজ্বিনের আক্রমণ থেকে বাঁচতে হলে খোলামেলা গোসলের অভ্যাস পরিত্যাগ করতে হবে।

২. হাতের যেনা

মুফতি ইয়াহয়া শহিদ বলেন, বাথরুমে খোলামেলা গোসল করার সময় গোপনাঙ্গের দিকে দৃষ্টি পড়ে। এতে শয়তান অনেকের মাথায় চেপে ধরে এবং মনকে হস্তমৈথুনের দিকে প্রভাবিত করে। তাই হস্তমৈথুনের পাপ থেকে বাঁচতে হলে খোলামেলা গোসল পরিহার করতে হবে।

৩. লজ্জা কমে যাওয়া

হাদিসে এসেছে, লজ্জা ঈমানের অংশ (মুসলিম : ৫৮)। ফুক্বাহায়ে কেরামের দাবি, যারা বাথরুমে খোলামেলা গোসল করেন, তাদের লজ্জা ধীরে ধীরে কমে যায়। ফলে তারা যেকোনো ধরনের পাপে লিপ্ত হতে থাকে। এমনকি সামাজিকভাবেও নিরলজ্জ আচরণ শুরু করে।

এ ছাড়া অনেক ইসলামি স্কলারের দাবি, যারা বাথরুমে খোলামেলা গোসলরত অবস্থায় লজ্জাস্থানের দিকে বেশি তাকান অথবা গোপনে লজ্জাস্থানের দিকে বেশি নজর দেন, তাদের চোখের জ্যোতি কমে যাওয়ার সম্ভাবনা থাকে। এমনকি মেধাশক্তি হ্রাস পেতে পারে বলেও দাবি আলেমদের।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাল্টাপাল্টি হামলার মধ্যে তেলের দাম ৪ শতাংশের বেশি বেড়েছে

গৌরনদীতে বৃক্ষরোপণ করলেন প্রধানমন্ত্রী

ফরিদপুরের ভাঙ্গায় নেতাকর্মীদের ঢল, হাত নেড়ে শুভেচ্ছা প্রধানমন্ত্রীর

চলন্ত ট্রেন থেকে পড়ে ব্রাজিল সমর্থকের মৃত্যু

টানা বৃষ্টিতে পানির নিচে সাভার পৌরসভার সড়ক

১৩ জুলাই / আজকের নামাজের সময়সূচি

স্বর্ণ ও রুপার আজকের বাজারদর 

বাহুবলের ১০৩ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন শিক্ষার্থীও পেল না বৃত্তি

ট্রাম্পের নির্দেশে ইরানে আরও হামলা, পাল্টা আঘাত তেহরানের

অভিযোগ তদন্তে গিয়ে অনৈতিক সম্পর্কে জড়াল পুলিশ কর্মকর্তা

১০

ফের কুয়াকাটা সৈকতে ভেসে এলো মৃত ইরাবতী ডলফিন

১১

১৩ জুলাই / কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১২

৩৫ বছর পর বন্ধুকে খুঁজে বের করে সুদে-আসলে ঋণ পরিশোধ

১৩

পানিবন্দি ২৫ গ্রামের মানুষ, খোয়াইয়ের পানিতে ভেসে গেল স্বপ্ন

১৪

বাংলাদেশে বন্যা ও পাহাড় ধসে প্রাণহানিতে ব্যথিত পাকিস্তানের প্রধানমন্ত্রী

১৫

গভীর রাতে ব্যাংককের বারে ভয়াবহ আগুন, নিহত ২৭

১৬

সকালের মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়

১৭

কুয়েতে তিন মার্কিন সেনা নিহতের খবর সত্য নয়: সেন্টকম

১৮

বরিশালের পথে প্রধানমন্ত্রী

১৯

প্রকৃতির ক্যানভাসে আঁকা জীবন্ত আলপনাময় শিল্পকর্ম ‘হলুদ চিতা’

২০
X