জবি প্রতিনিধি
প্রকাশ : ৩০ নভেম্বর ২০২৫, ০৫:০৭ পিএম
অনলাইন সংস্করণ

জবিতে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির উদ্যোগে বিএনপি চেয়ারপারসন ও জবির প্রতিষ্ঠাতা বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৩০ নভেম্বর) বাদ জোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

মাহফিলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. রেজাউল করিম বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠায় বেগম খালেদা জিয়ার অবদান অবিস্মরণীয়। ফ্যাসিস্ট সরকারের সময়ে তার নামফলক অপসারণ করা হলেও বর্তমান প্রশাসন তা পুনঃস্থাপন করেছে।

শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. রইছ উদ্‌দীন বলেন, বেগম খালেদা জিয়া শুধু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের স্বপ্নদ্রষ্টাই নন; তিনি সমগ্র জাতির আস্থার প্রতীক। আজকের বাস্তবতায় জাতীয় ঐক্যের জন্য তার ভূমিকা অতীব প্রয়োজন।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. মোশাররাফ হোসেন ও দোয়া পরিচালনা করেন কেন্দ্রীয় জামে মসজিদের সিনিয়র ইমাম ও খতিব মো. ছালাহ উদ্দিন।

এ সময় মাহফিলে মহিলাদের নির্ধারিত নামাজের স্থানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন। এছাড়া বিজনেস স্টাডিজ অনুষদের ডিন, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, রেজিস্ট্রার, পরীক্ষা নিয়ন্ত্রক, প্রক্টর, হল প্রভোস্ট, বিভিন্ন দপ্তরের পরিচালক, শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী, সক্রিয় ছাত্র সংগঠনের নেতা ও সাংবাদিক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামিসা হত্যা / ফাঁসির আসামিদের ‘কনডেম সেলে’ রাখা হলো সোহেল-স্বপ্নাকে

তেহরানের আন্তর্জাতিক বিমানবন্দরে ফের ফ্লাইট চলাচল শুরু

শুরুতেই উইকেট হারাল বাংলাদেশ

সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ, রাতভর পাহারায় বিজিবি-স্থানীয়রা

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের দৌড়ে বাংলাদেশের নিচে ভারত

নেত্রকোনায় রোহিঙ্গা যুবক আটক

মৌসুমি বায়ুর প্রভাবে দেশজুড়ে বৃষ্টির আভাস, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

শিশু অপহরণ চক্রের দুই নারী সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৩ শিশু

ফেনীর প্রবীণ সাংবাদিক ওছমান হারুন মারা গেছেন

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

১০

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে

১১

৯ বছরের শিশুকে যৌন হয়রানির অভিযোগ, আটক ১

১২

জয় বাংলা স্লোগান দিয়ে যুবদল নেতার ওপর ককটেল হামলা : শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

১৩

কলেজছাত্রকে ছুরিকাঘাতে হত্যা, অভিযুক্তদের বাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ

১৪

পাকিস্তানি রিভলভার ও গুলিসহ যুবক আটক

১৫

কক্সবাজারে পাচারচক্রের সদস্য আটক

১৬

আজ শুরু হচ্ছে বাংলাদেশ-অস্ট্রেলিয়া লড়াই

১৭

ট্রাম্প-নেতানিয়াহুর বাগযুদ্ধকে ‘প্রেমিক-প্রেমিকার ঝগড়া’ বললেন ইসরায়েলি রাষ্ট্রদূত

১৮

খাল নেই, তবু কোটি টাকার সেতু

১৯

দৃষ্টিহীন মালেকের হাত ধরে আলোকিত হচ্ছে শত শত শিক্ষার্থীর ভবিষ্যৎ

২০
X