মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ৩০ নভেম্বর ২০২৫, ০৯:০৯ পিএম
অনলাইন সংস্করণ

বড় হারে শেষ বাংলাদেশের এশিয়া কাপ স্বপ্ন

বাংলাদেশ ফুটবল দল। ছবি : সংগৃহীত
বাংলাদেশ ফুটবল দল। ছবি : সংগৃহীত

এএফসি অনূর্ধ্ব-১৭ বাছাইপর্বে দারুণ ছন্দে শুরু করলেও শেষ বাধায় থেমে গেল বাংলাদেশের স্বপ্নযাত্রা। চংকিনে স্বাগতিক চীনের বিপক্ষে জিতলেই এশিয়া কাপের মূল পর্বে জায়গা নিশ্চিত করার সুযোগ ছিল লাল-সবুজদের। কিন্তু ডিফেন্সে ধারাবাহিক ভুল আর আক্রমণে নিষ্প্রভ পারফরম্যান্সে বাংলাদেশ হেরে গেল বড় ব্যবধানে—৪-০ গোলে। ফলে ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে আগামী বছরের সৌদি আরব আসরের টিকিট তুলে নিল চীন।

টুর্নামেন্টে টানা চার ম্যাচ জয় করে আত্মবিশ্বাসী ছিল বাংলাদেশ। কিন্তু চীনের বিপক্ষে ভাগ্য সঙ্গে থাকেনি। রক্ষণভাগ বারবার ভেঙে পড়েছে, ভুলের পর ভুলেই গোল হজম করতে হয়েছে। শক্তিশালী স্বাগতিক দলের বিপক্ষে ফরোয়ার্ডরাও সুযোগ সৃষ্টি করতে পারেননি।

চংকিন ইয়ংচুয়ান স্পোর্টস সেন্টারে শুরু থেকেই চীনের গতি, দক্ষতা আর শারীরিক সক্ষমতার সঙ্গে তাল মেলাতে হিমশিম খায় বাংলাদেশ। ৯ মিনিটেই পিছিয়ে যায় দল। মধ্যমাঠ থেকে লং পাসে তৈরি হওয়া আক্রমণে ডানদিকের ক্রস থেকে সুয়েয়ি ওইহাও সহজ ট্যাপে বল জালে পাঠান।

৩৯ মিনিটে আরেকটি অদ্ভুত ভুল—কামাল মৃধার ব্যাকপাস কাড়িয়ে নিয়ে সুয়েয়ি তালগোল পাকানো রক্ষণ ও এগিয়ে আসা গোলকিপারকে কাটিয়ে দ্বিতীয় গোল করেন।

বিরতির পরও পরিস্থিতি পাল্টায়নি। ৫২ মিনিটে ডান দিক থেকে ভাসানো বলে চমৎকার হেডে হ্যাটট্রিক পূর্ণ করেন সুয়েয়ি। শেষ দিকে ৮৯ মিনিটে আরও একটি গোল খেয়ে বড় হারে মাঠ ছাড়ে বাংলাদেশ।

বাংলাদেশের চার ম্যাচ জয়ে জ্বলেছিল মূল পর্বে ওঠার আশার আলো। কিন্তু চীনের বিরুদ্ধে ম্যাচ আবার প্রমাণ করল—দক্ষিণ এশিয়া থেকে এশিয়ার বড় মঞ্চে পা রাখতে আরও বড় লাফ দরকার। দুই দশক পর বয়সভিত্তিক পর্যায়ে মূল পর্বে ফেরার স্বপ্ন জাগলেও, শেষ পর্যন্ত তা বাস্তবায়ন হলো না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

মহানগর যুবদল নেতা বহিষ্কার

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১০

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১১

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১২

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৩

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৪

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৫

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১৬

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

১৭

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য : হালাল পণ্যে বড় সম্ভাবনা

১৮

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

১৯

মুক্তির আগেই সাফল্যের দুয়ারে ‘ককটেল ২’

২০
X