কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩০ নভেম্বর ২০২৫, ০৯:১০ পিএম
অনলাইন সংস্করণ

খালেদা জিয়ার আরোগ্য কামনায় মিটফোর্ডে ছাত্রদলের দোয়া মাহফিল

খালেদা জিয়ার আরোগ্য কামনায় মিটফোর্ডে ছাত্রদলের দোয়া মাহফিল
ছবি : সংগৃহীত

রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

রোববার (৩০ নভেম্বর) বাদ জোহর হাসপাতালের কেন্দ্রীয় মসজিদে এ দোয়া মাহফিলের আয়োজন করে জাতীয়তাবাদী ছাত্রদল স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ শাখার আহ্বায়ক ডা. মো. মেহেদী হাসান সাকিব ও সদস্য সচিব ডা. সাদবিন নেওয়াজ।

দোয়া মাহফিলে হাসপাতালের সর্বস্তরের ডাক্তার, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করে বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতার জন্য দোয়া করেন।

এতে আরও উপস্থিত ছিলেন- স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সহ-স্বাস্থ্য সম্পাদক ডা. আসিফুর রহমান সৈকত, ডা. এসএমএ মাহাবুব মুন্না এবং সাবেক সভাপতি ও কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-স্বাস্থ্য সম্পাদক ডা. মুনজুর রশিদ, সাবেক কেন্দ্রীয় সহসভাপতি ডা. শাহীন রেজা, ডা. মশিউর রহমান, সাবেক যুগ্ম সম্পাদক ডা. মোস্তাকিম বিল্লাহ অর্থি, সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ডা. শাকিল আল মামুন, ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল কাফি, শাহরিয়ার, রাসেল, ইমন, রাব্বি, মারুফ, রেজা, রাফি, মাহিন, কাইফুল, মাহাথির, নাদিম, তামিম, তানজিম, আকাশ, জিম, মাসুমসহ আরও অনেকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১০

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১১

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১২

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৩

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৪

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৫

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

১৬

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

১৭

বেড়িবাঁধকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ২০

১৮

ইসলামী ব্যাংকে নতুন প্রশাসক নিয়োগ

১৯

লেবাননে ইসরায়েলের হামলা উচিত হয়নি : ট্রাম্প  

২০
X