কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩০ নভেম্বর ২০২৫, ০৯:০৬ পিএম
আপডেট : ৩০ নভেম্বর ২০২৫, ০৯:১৪ পিএম
অনলাইন সংস্করণ

দুই বগির মাঝখানে ঝুলে ছিল শিশু, মেট্রোরেল চলাচল বন্ধ

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

রাজধানীর সচিবালয় লাগোয়া মেট্রোরেল স্টেশনের দুই বগির মাঝখানে পড়ে ঝুলে ছিল এক শিশু। এ কারণে মেট্রোরেল চলাচল বন্ধ রয়েছে। রোববার (৩০ নভেম্বর) রাতে এ ঘটনা ঘটেছে।

বিষয়টি কালবেলাকে নিশ্চিত করে এমআরটি পুলিশের কন্ট্রোল রুম থেকে এক কর্মকর্তা বলেন, সচিবালয় স্টেশনে ট্রেন দাঁড়িয়ে ছিল। এ সময় মধ্যস্থান দিয়ে এক বগি থেকে আরেক বগিতে যাওয়ার সময় ফাঁকা স্থান দিয়ে নিচে পড়ে যায় এক শিশু। সে পড়ে না গেলেও ঝুলে গিয়েছিল। তাকে উদ্ধারের জন্য কিছুক্ষণ মেট্রোরেল চলাচল বন্ধ রাখা হয়।

জানা গেছে, রাত সাড়ে ৮টার দিকে এই ঘটনা ঘটে। পরে শিশুটিকে উদ্ধার করেছে মেট্রো পুলিশ। তবে উদ্ধার কার্যক্রম পরিচালনার জন্য সব ধরনের বৈদ্যুতিক সংযোগ বন্ধ করে দেওয়ায় ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এটি চালু হতে বেশ কিছুক্ষণ সময় লাগবে।

কন্ট্রোল রুম থেকে জানানো হয়, ওই শিশু দুই বগির মাঝখানের অংশ দিয়ে বেয়ে বেয়ে মেট্রোর ছাদে উঠতে চেয়েছিল। এক পর্যায়ে সেখানেই ঝুলে ছিল। পরে উদ্ধারকারী দল তাকে উদ্ধার করে কন্ট্রোল রুমে নিয়ে এসেছে। তার সঙ্গে কোনো অবিভাবক ছিল না।সে কীভাবে ভেতরে ঢুকেছে সেগুলো জানার চেষ্টা করা হচ্ছে।

এদিকে ডিএমটিসিএল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ‌‘বাংলাদেশ সচিবালয় স্টেশনে মেট্রোরেলের ছাদের ওপর দুই ব্যক্তি উঠে পড়ায় মেট্রোরেল চলাচল সাময়িক বন্ধ আছে। সাময়িক অসুবিধার জন্য মেট্রোরেল কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখিত।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাই শহীদ আবু সাঈদ হত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

অভিবাসন নিয়ন্ত্রণের বিতর্কিত প্রস্তাবে ভোট দিচ্ছেন সুইসরা

সংসদীয় আলোচনায় উত্থাপিত তথ্যের ব্যাখ্যা দিল নাবিল গ্রুপ 

হোয়াইটওয়াশের মিশনে দুর্দান্ত ব্যাট করছে টাইগাররা

মেক্সিকোতে সশস্ত্র হামলায় মেয়র নিহত

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে ইন্টিগ্রেটিভ মেডিসিনের অধ্যাপক হিসেবে যোগ দিলেন প্রফেসর ড. মজিবুল হক

তুরস্কের অঘটনে অস্ট্রেলিয়ার ঐতিহাসিক জয় 

আত্মসমর্পণ করতে সিরাজগঞ্জ যাচ্ছেন মুফতি আমির হামজা

খুলনায় ফজরের নামাজের সময় মসজিদে ঢুকে গুলি, আহত ২

মহারাষ্ট্রে একই পরিবারের চার সদস্যের মরদেহ উদ্ধার

১০

ডেমোক্র্যাটদের সমালোচনা / আজকের চুক্তি মোজতবা খামেনির কাছে ট্রাম্পের আত্মসমর্পণ

১১

ঘরে ঢুকে নৃশংসভাবে মা-মেয়েকে কুপিয়ে হত্যা, নেপথ্যে কী?

১২

নবম পে-স্কেলে সুখবর: দ্বিগুণ হচ্ছে পেনশন, বাড়ছে বিভিন্ন ভাতা

১৩

রামিসা হত্যা মামলা / মৃত্যুদণ্ডপ্রাপ্ত ২ আসামির জেল আপিল শুনানির জন্য গ্রহণ করলেন হাইকোর্ট

১৪

বেদে পল্লীতে এসি-সিসি ক্যামেরা লাগিয়ে মাদক ব্যবসায়ীর রাজকীয় জীবনযাপন

১৫

উদ্বোধনী ম্যাচে ড্র, ব্রাজিলের জন্য বড় অশনি সংকেত!

১৬

কিশোরীকে ধর্ষণের অভিযোগ, পুলিশ পরিদর্শক প্রত্যাহার

১৭

প্রাথমিকের পরীক্ষায় ফি নির্ধারণ

১৮

নোয়াখালীতে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দিল ছাত্রলীগ

১৯

নেইমারের সেই জার্সি পরেই মাঠে ছিলেন সাকিব

২০
X