চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ৩০ নভেম্বর ২০২৫, ০৯:০৮ পিএম
অনলাইন সংস্করণ

এনসিপির কেন্দ্রীয় নেতার বিরুদ্ধে সাবেক বৈষম্যবিরোধী নেত্রীর লিখিত অভিযোগ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় সদস্য জুবায়েরুল আলম। ছবি : কালবেলা
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় সদস্য জুবায়েরুল আলম। ছবি : কালবেলা

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় সদস্য জুবায়েরুল আলমের বিরুদ্ধে অনিয়ম, চাঁদাবাজি ও মামলা-বাণিজ্যসহ নানা অভিযোগ তুলেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম দক্ষিণ জেলার সাবেক মুখপাত্র মাহবুবা ইলা খাদিজা।

শনিবার (২৯ নভেম্বর) নিরাপত্তাহীনতার আশঙ্কা জানিয়ে তিনি নগর পুলিশ কমিশনারের কাছে লিখিত অভিযোগ জমা দিয়েছেন।

মাহবুবা অভিযোগে দাবি করেছেন, জুবায়েরুলের অন্যায় কর্মকাণ্ডের প্রতিবাদ করায় তিনি হুমকি, হয়রানি ও মানসিক নির্যাতনের মুখে পড়ছেন। এনসিপির কেন্দ্রীয় পদে আসার পর তার অনুসারীরা এলাকায় চাঁদাবাজি, মামলাবাণিজ্য, অবৈধ বালুমহাল ও ব্রিজঘাট দখলসহ বিভিন্ন অপকর্মে লিপ্ত হয়েছেন বলেও উল্লেখ করেন তিনি।

এ ঘটনায় জুবায়েরুল আলম ছাড়াও আরও তিনজন ফরিদ, কামাল ও উজ্জ্বল সাহেদের নাম উল্লেখ করেছেন মাহবুবা। পাশাপাশি অজ্ঞাত ৮-১০ জনকেও অভিযুক্ত করা হয়েছে। তার দাবি, এরা সবাই জুবায়েরুলের অনুসারী এবং নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের সঙ্গে যুক্ত।

অভিযোগ বিষয়ে মাহবুবা ইলা বলেন, ‘অপরাধের বিরুদ্ধে কথা বলায় আমাকে হুমকি দেওয়া হচ্ছে। নিরাপত্তার জন্য পুলিশ কমিশনারের কাছে অভিযোগ করেছি। অভিযোগের পর জুবায়েরুল আরও বেপরোয়া আচরণ করছে।’

অন্যদিকে অভিযোগ অস্বীকার করে জুবায়েরুল আলম জানান, ‘এসব অভিযোগ মিথ্যা। মাহবুবার সঙ্গে বহুদিন কোনো যোগাযোগ নেই। অন্য কারও কথায় প্রভাবিত হয়ে এসব মিথ্যা অভিযোগ দিয়েছেন মাহবুবা।’

চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (সদর) শ্রীমা চাকমা জানান, এ ধরনের অভিযোগ নিয়মিতই আসে। প্রতিটি অভিযোগ যাচাই-বাছাই করে দেখা হয়, প্রয়োজন হলে আইনগত ব্যবস্থা নেওয়া হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নৌবাহিনীতে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, বিবাহিতরাও আবেদন করতে পারবেন

আব্দুল্লাহ হিল রাকিব স্মরণে বিইউএফটিতে স্মরণসভা

দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান

সীমান্ত হত্যা ও পুশইন বন্ধে বিএসএফের প্রতি বিজিবির আহ্বান

অভিজ্ঞতা ছাড়াই আরএফএল গ্রুপে চাকরির সুযোগ

অক্সফোর্ড ইউনিয়নের সেমিনারে হাসনাত-সাদিক

খেলা শেষে স্টেডিয়াম পরিষ্কার করল জাপানি সমর্থকরা

জামায়াত কর্মীকে হত্যার পর মরদেহ পোড়ানোর চেষ্টা

বিশ্বকাপের পরিবর্তে ক্ষুধার্তদের চাহিদা পূরণের আহ্বান আহমাদুল্লার

চরের নারীদের স্বাস্থ্য সংকট / গরমে বাড়ছে জরায়ু ও ত্বকজনিত জটিলতা

১০

৭ গোলের তাণ্ডবে ব্রাজিলকে ছাড়িয়ে জার্মানির বিশ্বরেকর্ড

১১

আর্জেন্টিনার জার্সি গায়ে ট্রাইব্যুনালে হাজির পলক, ভিডিও ভাইরাল

১২

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, মরদেহ মিলল নদীতে

১৩

আজ রাত থেকেই যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ হবে : ইরান

১৪

দেশে ফের বাড়ল স্বর্ণের দাম

১৫

শ্রীমতী অনিমা রানী রাহার পরলোকগমন

১৬

আয়ারির জোড়া গোলে তিউনিশিয়াকে উড়িয়ে দিল সুইডেন

১৭

মেট্রোরেলের ৯ স্টেশন ও গুলশানে ফ্রেশ সুপার মার্ট চালু করল এমজিআই

১৮

ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে ৪ দেশ

১৯

বাঁচতে চায় আবু বক্কর, সাহায্যের আবেদন

২০
X