কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ এপ্রিল ২০২৬, ০৯:২৩ এএম
অনলাইন সংস্করণ

৩০ উপজেলায় দেওয়া হচ্ছে হামের বিশেষ টিকা

হামের টিকা। ছবি : সংগৃহীত
হামের টিকা। ছবি : সংগৃহীত

দেশে হামের প্রাদুর্ভাব আশঙ্কাজনক হারে বেড়ে যাওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আজ রোববার (৫ এপ্রিল) থেকে বিশেষ টিকাদান কর্মসূচি শুরু করেছে সরকার। দেশের ১৮ জেলার ৩০টি উপজেলায় এই জরুরি কার্যক্রম পরিচালিত হচ্ছে।

সকাল ৯টা থেকে শুরু হওয়া এই কর্মসূচি চলবে বিকেল ৫টা পর্যন্ত। স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল এই বিশেষ উদ্যোগের উদ্বোধন করেন।

শনিবার (৪ এপ্রিল) সচিবালয়ে আয়োজিত এক জরুরি ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী জানান, বর্তমানে পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে রয়েছে এবং সাধারণ মানুষের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। মূলত যেসব এলাকায় সম্প্রতি হামের প্রকোপ বেশি দেখা গেছে, সেসব এলাকাকে ‘হটস্পট’ হিসেবে চিহ্নিত করে এই কর্মসূচি সাজানো হয়েছে।

কর্মসূচির আওতায় ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী (৫৯ মাস) শিশুদের হামের টিকা প্রদান করা হচ্ছে। মন্ত্রী বিশেষ গুরুত্ব দিয়ে উল্লেখ করেন যে, যেসব শিশু আগে নিয়মিত কর্মসূচির আওতায় টিকা নিয়েছে, তারাও এই বিশেষ কার্যক্রমে পুনরায় টিকা নিতে পারবে। একাধিকবার এই টিকা গ্রহণে শরীরে কোনো ধরনের পার্শ্বপ্রতিক্রিয়ার ঝুঁকি নেই।

টিকা প্রদানের পাশাপাশি শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুলও খাওয়ানো হচ্ছে। তবে এক্ষেত্রে মন্ত্রীর বিশেষ নির্দেশনা রয়েছে, ভিটামিন ‘এ’ ক্যাপসুল মূলত অসুস্থ শিশুদের জন্য প্রযোজ্য। এছাড়া যারা বর্তমানে হামে আক্রান্ত, তারা এই মুহূর্তে টিকা নিতে না পারলেও তাদের স্বাস্থ্য সুরক্ষায় ভিটামিন ‘এ’ ক্যাপসুল প্রদান করা হবে।

বিশেষ এই কার্যক্রমের আওতায় আসা জেলা ও উপজেলাগুলোর মধ্যে রয়েছে বরগুনা সদর ও পৌরসভা, পাবনা সদর, পৌরসভা, ঈশ্বরদী, আটঘরিয়া ও বেড়া; চাঁদপুর সদর, পৌরসভা ও হাইমচর; কক্সবাজারের মহেশখালী ও রামু; গাজীপুর সদর; চাঁপাইনবাবগঞ্জ সদর, পৌরসভা, শিবগঞ্জ ও ভোলাহাট।

এছাড়াও নেত্রকোণার আটপাড়া; ময়মনসিংহের সদর, ত্রিশাল, তারাকান্দা ও শ্রীনগর; রাজশাহীর গোদাগাড়ী; বরিশালের মেহেন্দীগঞ্জ ও বাকেরগঞ্জ; নওগাঁর পোরশা; যশোরের সদর ও পৌরসভা; নাটোর সদর; মুন্সীগঞ্জ সদর, পৌরসভা ও লৌহজং; মাদারীপুর সদর ও পৌরসভা; ঢাকার নবাবগঞ্জ; ঝালকাঠির নলছিটি এবং শরীয়তপুরের জাজিরা উপজেলা।

স্বাস্থ্য অধিদপ্তরের সাম্প্রতিক তথ্য অনুযায়ী, গত ১৯ দিনে হামের উপসর্গ নিয়ে দেশে ৯৪ জন শিশুর মৃত্যু হয়েছে এবং বর্তমানে প্রায় ৬ হাজার রোগী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বিশেষ করে ঢাকা শিশু হাসপাতাল ও মহাখালীর বিশেষায়িত হাসপাতালগুলোতে আক্রান্ত শিশুদের ভিড় বাড়ছে।

চিকিৎসকরা জানিয়েছেন, যারা আগে টিকা নেয়নি তাদের মধ্যেই সংক্রমণের তীব্রতা বেশি দেখা যাচ্ছে। সংকট মোকাবিলায় স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল সকল অভিভাবককে স্বতঃস্ফূর্তভাবে শিশুদের নিকটস্থ টিকাদান কেন্দ্রে নিয়ে আসার আহ্বান জানিয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১০

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১১

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১২

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৩

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৪

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৫

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৬

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৭

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৮

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১৯

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

২০
X