মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৬, ০৩:৪১ পিএম
অনলাইন সংস্করণ

চায়ের স্বাদে বড় পরিবর্তন চান, মেনে চলুন এই ছোট টিপস

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

শীত এলে গরম চায়ের কাপ যেন নতুন করে প্রাণ ফিরে আনে। সকালবেলা কুয়াশা, হালকা ঠান্ডা হাওয়া বা সন্ধ্যায় ক্লান্তি- সবসময় চায়ের সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িত। আমরা সাধারণত চায়ে চিনি, দুধ, আদা বা এলাচ ব্যবহার করি। কিন্তু খুব কম মানুষই জানেন, এক চিমটি লবণ চায়ে মিশালেই শরীরের জন্য অনেক উপকার পাওয়া যায়।

লবণ চা কীভাবে সাহায্য করে

লবণ চা মানে হলো দুধ চায়ে অল্প পরিমাণ লবণ মেশানো। এতে চায়ের স্বাদ নষ্ট হয় না, বরং তিক্ততা কমে যায় এবং স্বাদ আরও মোলায়েম হয়। এর ফলে চা কম চিনি দিয়ে খাওয়া যায়, যা পরোক্ষভাবে চিনির ব্যবহার কমায়।

শীতকালে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। ঠান্ডা, সর্দি-কাশি বা গলা ব্যথা তখন খুব সাধারণ সমস্যা। লবণে থাকা প্রাকৃতিক খনিজ যেমন সোডিয়াম শরীরের ইলেক্ট্রোলাইট ব্যালান্স ঠিক রাখতে সাহায্য করে। নিয়মিত লবণ চা পান করলে ইমিউন সিস্টেম সক্রিয় থাকে, বিশেষ করে যারা দিনে একাধিকবার চা পান করেন।

হাইড্রেশন এবং গলার জন্যও উপকারী : অনেকে মনে করেন চা পান করলে শরীর আরও ডিহাইড্রেটেড হয়। কিন্তু লবণ একটি প্রাকৃতিক ইলেক্ট্রোলাইট হিসেবে শরীরের জল ধরে রাখতে সাহায্য করে। শীতকালে শরীরের ভেতরের পানি ঠিক রাখা জরুরি। পাশাপাশি গলার প্রদাহ কমাতে ও শুষ্কতা দূর করতে লবণ চা কার্যকর।

ত্বকের জন্যও ভালো : লবণ চায়ে থাকা খনিজ ত্বকের কোষকে পুষ্টি দেয়। শীতকালে ত্বক শুষ্ক ও রুক্ষ হয়ে যায়। নিয়মিত লবণ চা পান করলে ত্বক ভেতর থেকে আর্দ্র থাকে এবং উজ্জ্বল ও সতেজ দেখায়।

লবণ চা বানানোর সহজ পদ্ধতি

- জল ফুটিয়ে তাতে আদা ও এলাচ দিন।

- চা পাতা ও স্বাদমতো চিনি দিয়ে ফুটান।

- দুধ মেশান।

- সবশেষে এক চিমটি লবণ দিন।

সতর্কতা : যাদের উচ্চ রক্তচাপ, কিডনির সমস্যা আছে বা যাঁদের চিকিৎসক লবণ কম খাওয়ার পরামর্শ দিয়েছেন, তাদের লবণ চা শুরু করার আগে বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করা জরুরি।

সংক্ষেপে, শীতকালে লবণ চা দৈনন্দিন চায়ের অভ্যাসে ছোট কিন্তু স্বাস্থ্যকর পরিবর্তন আনে। এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে, শরীরকে হাইড্রেটেড রাখতে, গলা আরাম দিতে এবং সামগ্রিকভাবে শরীর চাঙ্গা রাখতে সাহায্য করে। চা ভালোবাসেন এবং স্বাস্থ্যকর বিকল্প খুঁজছেন, একবার লবণ চা চেষ্টা করে দেখার মতো।

সূত্র : এই সময় অনলাইন

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলার ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১০

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১১

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১২

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৩

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৪

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৫

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

১৬

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

১৭

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১৮

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১৯

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

২০
X