কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ আগস্ট ২০২৫, ০৫:৫৮ পিএম
আপডেট : ১৯ আগস্ট ২০২৫, ০৬:০১ পিএম
অনলাইন সংস্করণ

প্রতিদিন কতটা হাঁটা স্বাস্থ্যসম্মত, ৭০০০ নাকি ১০০০০ পা?

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

নিজের শরীর সুস্থ রাখতে হাঁটার বিকল্প নেই। হৃদরোগ থেকে ডায়াবেটিস, কোলেস্টেরল নিয়ন্ত্রণ- সব ক্ষেত্রেই নিয়মিত হাঁটা কার্যকর। এতদিন প্রচলিত ছিল প্রতিদিন ১০ হাজার পা হাঁটাকে স্বাস্থ্যকর জীবনযাপনের মানদণ্ড হিসেবে ধরা হয়। তবে সাম্প্রতিক গবেষণায় দেখা যাচ্ছে, প্রতিদিন ৭ হাজার পা হাঁটলেই বড় ধরনের সুফল মেলে।

গবেষণায় উঠে এসেছে, যারা প্রতিদিন অন্তত ৭ হাজার পা হাঁটেন, তাদের অল্পবয়সে মৃত্যুঝুঁকি কমে যায় প্রায় ৪৭ শতাংশ। পাশাপাশি হৃদরোগ, ডায়াবেটিস ও ডিমেনশিয়ার মতো দীর্ঘস্থায়ী রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি ২৫ থেকে ৩৮ শতাংশ পর্যন্ত হ্রাস পায়।

বিশেষজ্ঞরা বলছেন, ৭ হাজারের বেশি হাঁটলে বাড়তি সুফল পাওয়া যায় বটে, তবে সেই সুফলের হার ধীরে ধীরে কমতে থাকে। আর যারা ইতোমধ্যেই নিয়মিত ১০ হাজার পা হাঁটেন, তাদের জন্য অভ্যাস কমানোর কোনো প্রয়োজন নেই।

১ লাখ ৬০ হাজারেরও বেশি প্রাপ্তবয়স্ককে নিয়ে হওয়া গবেষণায় দেখা গেছে, প্রতিদিন মাত্র ৪ হাজার পা হাঁটলেও স্বাস্থ্য অনেকটা সুরক্ষিত থাকে। তবে দীর্ঘমেয়াদি অভ্যাস হিসেবে সহজে মানিয়ে নেওয়া যায় প্রতিদিন ৭ হাজার পা হাঁটা।

প্রসঙ্গত, নারী-পুরুষের হাঁটার গতি নিয়ে জার্মানির সিলভিয়া লরি সেন্টার ফর মাল্টিপল স্ক্লেরোসিস রিসার্চ-এর পরিচালিত এক গবেষণায় দেখা গেছে, হাঁটার গতি নির্ভর করে বয়স, শারীরিক সক্ষমতা এবং লিঙ্গের ওপর। সাধারণত পুরুষদের হাঁটার গতি নারীদের তুলনায় একটু বেশি হয়ে থাকে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে দুজনেরই গতি ধীরে ধীরে কমে আসে। নারীদের ক্ষেত্রে প্রতি বছর গড় গতি ঘণ্টায় প্রায় ০.০০৫৯৫৪৫৭২৮ কিলোমিটার করে কমে।

তাহলে, নারী ও পুরুষ দুজনেরই দেড় কিলোমিটার হাঁটতে ঠিক কত সময় লাগে? চলুন, নিচের চিত্রে দেখে নেওয়া যাক তাদের গড় সময়ের হিসাব—

সূত্র : টিভি নাইন বাংলা

কালবেলা/এটিআর/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তিস্তার পানি বিপদসীমা ছুঁই ছুঁই  

দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম, ভরি কত

পরস্পরকে দুর্বল করছে ইরান-যুক্তরাষ্ট্র, তামাশা দেখছে ইসরায়েল

ডিআর কঙ্গোতে দ্রুত ছড়াচ্ছে ইবোলা, নিয়ন্ত্রণ না করলে ব্যাপক প্রাদুর্ভাবের আশঙ্কা

ভাড়া বাসা থেকে রাজমিস্ত্রির ঝুলন্ত মরদেহ উদ্ধার

সুনামগঞ্জে নদ-নদীর পানি কমছে

সরিষাবাড়ী পৌরসভায় তীব্র পানি সংকট, বিপর্যস্ত জনজীবন

সরকারি খালে ৫৮ অবৈধ বাঁধ, স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে অপসারণ ৯

গায়ানায় ফেরি দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৪১

বেলিসিমো রোটনডো নিয়ে বিভ্রান্তি দূর করতে কাজী ফুডের ব্যাখ্যা

১০

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

১১

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

১২

ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব পদে দেখতে চান ট্রাম্প

১৩

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

১৪

প্রকৃতির অপরূপ সৃষ্টি বাদামি রঙের ডানার প্রজাপতি ‘খৈরি’ 

১৫

সাত লাখ কৃষকের ৬০৫ কোটি টাকা ঋণ মওকুফ

১৬

সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য

১৭

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

১৮

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

১৯

টিভিতে আজকের যত খেলা

২০
X