কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৫, ০৫:২২ পিএম
অনলাইন সংস্করণ
স্বাস্থ্য উপদেষ্টা

টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে কিছু কিছু ক্ষেত্রে অগ্রগতি উৎসাহব্যঞ্জক

টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে কিছু কিছু ক্ষেত্রে অগ্রগতি উৎসাহব্যঞ্জক
সিরডাপ মিলনায়তনে বক্তব্য রাখছেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। ছবি : সংগৃহীত

২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে কিছু কিছু ক্ষেত্রে অগ্রগতি উৎসাহব্যঞ্জক, আর কিছু কিছু ক্ষেত্রে স্থিত পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নুরজাহান বেগম।

রোববার (২৬ অক্টোবর) ঢাকায় সিরডাপ মিলনায়তনে ‘ফ্রম এভিডেন্স টু ওয়ে ফরওয়ার্ড : মিড টার্ম রিফ্লেকশনস অন হেলথ এসডিজি প্রগ্রেস ইন বাংলাদেশ’ শীর্ষক এক কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা জানান।

উপদেষ্টা বলেন, সবাইকে সঙ্গে নিয়ে সমন্বিতভাবে এগিয়ে যাওয়ার মধ্য দিয়ে স্বাস্থ্য খাতে বিদ্যমান সমস্যার জটিলতা কাটিয়ে ওঠা সম্ভব হবে।

তিনি বলেন, মানুষের সুচিকিৎসা, সেবা প্রদান ও স্বাস্থ্যসেবা নিশ্চিতে ইতোমধ্যে সাড়ে ৭ হাজার ডাক্তারকে বিভিন্ন পদে পদোন্নতি, সাড়ে ৩ হাজার ডাক্তার নিয়োগ সম্পন্ন হওয়ার পথে। ইতোমধ্যে সাড়ে তিন হাজার নার্সও নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া স্বাস্থ্য কর্মী ও প্রয়োজনীয় লোকবল নিয়োগে কাজ করা হচ্ছে।

নুরজাহান বেগম বলেন, মা ও শিশু মৃত্যুহার আরও কমিয়ে আনতে, অসংক্রামক রোগে মৃত্যুহার হ্রাস বা মৃত্যু ঠেকাতে এর কারণগুলো উদঘাটন ও নিরাময়ে সমন্বিতভাবে কাজ করতে হবে।

এ সময় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, স্বাস্থ্যসেবা অধিদপ্তর, বিশ্ব স্বাস্থ্য সংস্থাসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়, দপ্তর ও প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেষ মুহূর্তে অস্ট্রেলিয়ার ওয়ানডে দলে ৩ পরিবর্তন

উত্তেজনা চরমে, ইসরায়েল-ইরানে পাল্টাপাল্টি হামলা চলছে

চরমোনাই পীর / বাজেটের অর্থ বাস্তবায়নে অপচয় করার অধিকার জনগণ কাউকে দেয়নি

গ্রাহকদের জন্য জরুরি বার্তা / প্রিপেইড মিটার রিচার্জের পর আসছে ২২০ ডিজিটের টোকেন?

সুন্দরবনে মালবাহী জাহাজে বনদস্যুদের হামলা, লুটপাট ও গুলি

কোরআনে চুমু দিয়ে যাত্রা শুরু, মেক্সিকোতে ইরান পেল উষ্ণ অভ্যর্থনা

সাবেক ইউপি চেয়ারম্যান তাহের গ্রেপ্তার

লক্ষ্মীপুরে ‘চন্দ্রগঞ্জ’ উপজেলা গঠনের গেজেট প্রকাশ

ডিফেন্ডারের জায়গায় মিডফিল্ডার নিয়ে বড় চমক আনচেলত্তির

৮ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

১০

আইনজীবী আমিনুল গণির মৃত্যুতে অ্যাটর্নি জেনারেল ও চিফ প্রসিকিউটরের শোক

১১

৭২’র সংবিধান নিয়ে ‘অতিকথন’ রয়েছে: আসিফ নজরুল

১২

ডাকাতির অভিযোগে গণপিটুনিতে যুবক নিহত

১৩

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৫

১৪

বিশ্বকাপ শিরোপা জয়ের দৌড়ে এগিয়ে কারা?

১৫

বাস খাদে পড়ে নিহত ৪

১৬

নতুন করে সংঘাত, নাগরিকদের ইরান ছাড়তে বলল ভারত

১৭

ঐতিহাসিক মোড়ে দাঁড়িয়ে চীন-উত্তর কোরিয়া সম্পর্ক: শি জিনপিং

১৮

সব রেকর্ড ভাঙছে ২০২৬ বিশ্বকাপ! ফুটবল ইতিহাসে এই প্রথম ঘটতে যাচ্ছে যা কিছু

১৯

আজ বেস্ট ফ্রেন্ড দিবস

২০
X