কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০২ ডিসেম্বর ২০২৫, ১২:২২ এএম
অনলাইন সংস্করণ

পরিবারকল্যাণ কর্মীদের ১০ দিনের কর্মবিরতি ঘোষণা

রাজধানীর জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে কর্মবিরতির ঘোষণা দেন আন্দোলনকারীরা। ছবি : কালবেলা
রাজধানীর জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে কর্মবিরতির ঘোষণা দেন আন্দোলনকারীরা। ছবি : কালবেলা

নিয়োগবিধি বাস্তবায়নের দাবিতে ১০ দিনের কর্মবিরতি ঘোষণা দিয়েছে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের কর্মীরা। আগামীকাল মঙ্গলবার (২ ডিসেম্বর) থেকে ১১ ডিসেম্বর পর্যন্ত পরিবার কল্যাণ কর্মীদের এ কর্মবিরতি চলবে। এ সময় পরিবার পরিকল্পনা সেবা ও প্রচার সপ্তাহ বর্জনের ঘোষণা দিয়েছেন তারা।

সোমবার (১ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তারা।

সংবাদ সম্মেলনের আয়োজন করেন পরিবারকল্যাণ পরিদর্শিকা, পরিবার পরিকল্পনা পরিদর্শক ও পরিবার কল্যাণ সহকারীররা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ পরিবার পরিকল্পনা পরিদর্শক সমিতির আহ্বায়ক মো. সোহেল হোসেন।

তিনি বলেন, আমরা সারাদেশে ৩৩ হাজার ৭১০ জন কর্মরত রয়েছি। বিভিন্ন পদধারীরা জনসংখ্যা নিয়ন্ত্রণে পরিবার পরিকল্পনা সেবা, শতভাগ দম্পতি নিবন্ধন ও নিয়মিত বাড়ি বাড়ি গিয়ে স্বাস্থ্যসেবা দিয়ে আসছে। আমরা প্রসূতি স্বাস্থ্যসেবা, কিশোর-কিশোরীদের প্রজনন স্বাস্থ্যসেবা, পুষ্টিসেবা, টিকাদান কর্মসূচিসহ নানান গুরুত্বপূর্ণ বিষয়ে সেবা দিচ্ছি। অথচ আমাদের চাকরি রাজস্ব খাতে থাকলেও কোনো পদোন্নতি হচ্ছে না।

তিনি আরও বলেন, আমাদের চাকরি রাজস্ব খাতভুক্ত, কিন্তু নিয়োগবিধি নেই। সেজন্য আমরা বেতন গ্রেড উন্নীতকরণ, পদোন্নতিসহ চাকরিগত অন্যান্য সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত।

পরিবার কল্যাণ পরিদর্শিকা অ্যাসোসিয়েশনের সভাপতি হামিদা আক্তার রিক্তা বলেন, ইতোপূর্বে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট চাকরির শুরু থেকে এ পর্যন্ত লিখিত আবেদন, মানববন্ধন, সংবাদ সম্মেলন, শান্তিপূর্ণ অবস্থানসহ নানান কর্মসূচি পালন করে আসছি। এতকিছুর পরেও নিয়োগবিধি বাস্তবায়ন হয়নি। আমাদের একটাই দাবি নিয়োগবিধি-২০২৪ অতিদ্রুত বাস্তবায়ন চাই। দাবি আদায় না হলে আমরা ধারাবাহিক আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব।

এদিকে, আগামী ২ থেকে ১১ ডিসেম্বর পর্যন্ত পূর্ণ কর্মবিরতি ও স্ব-স্ব উপজেলা অফিসে অবস্থান নেবেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিবার কল্যাণ সহকারীরা। আসন্ন পরিবার পরিকল্পনা সেবা ও প্রচার সপ্তাহও বর্জন করবেন তারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বুবলীর খবরের মাঝেই অপুর পোস্টে কিসের ইঙ্গিত!

দীর্ঘ দুই দশক পর নারী প্রধানমন্ত্রী পেতে যাচ্ছে দক্ষিণ কোরিয়া

বাংলাদেশের ফাইনালে ওঠার লড়াই আজ

রামিসা হত্যা মামলার রায় পর্যবেক্ষণে যা বললেন আদালত

প্রতিবাদ সভায় বক্তারা / চট্টগ্রাম বন্দর ইজারা দেওয়ার কোনো সুযোগ নেই

দক্ষিণ লেবাননের আরও কয়েকটি শহরে ইসরায়েলি হামলা

মৃত মাকে দেখতে যাওয়ার পথে প্রাণ গেল মেয়ের

খাদ্য প্যাকেটের সম্মুখভাগে সতর্কবার্তা বাড়াবে ভোক্তা সচেতনতা, কমাবে স্বাস্থ্যঝুঁকি

চরিত্র হনন: এক নীরব ঘাতক

সব ডেথ রেফারেন্সই দ্রুত নিষ্পত্তির জন্য প্রধান বিচারপতি সিদ্ধান্ত নেবেন: আইনমন্ত্রী

১০

ইসরায়েলের গুপ্তচরবৃত্তির হুমকিতে সতর্ক পেন্টাগন

১১

উত্তাপহীন বিসিবি নির্বাচনে ৩৫ মিনিটে পড়েছে ১ ভোট

১২

ছাত্রদল নেতাকে মারধরের অভিযোগ বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়কের বিরুদ্ধে

১৩

অঝোরে কাঁদছিলেন রামিসার বাবা, চোখ বন্ধ রেখেছিলেন স্বপ্না

১৪

ভিসা ছাড়াই যে ৩৬ দেশে যেতে পারবেন বাংলাদেশি পাসপোর্টধারীরা

১৫

রামিসা হত্যা মামলা / রায়ের সময় কাঠগড়ায় দোয়া পড়ছিলেন সোহেল

১৬

সরকারে আসার ঝুঁকি এতটা ভয়াবহ হবে ভাবিনি: ফারুকী

১৭

৫ কার্যদিবসে মামলার রায় একটি ‘মাইলফলক’: রাষ্ট্রপক্ষ

১৮

দেশে ফিরেছেন ৩৭৪৩৫ হাজি

১৯

দক্ষিণ লেবাননে দুই ইসরায়েলি সেনা নিহত

২০
X