কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ মার্চ ২০২৬, ০৩:৩৮ পিএম
আপডেট : ২৪ মার্চ ২০২৬, ০৪:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

দুপুরবেলা মাটিতে শুয়ে পড়ছেন, এতে শরীরে কী হয় জানুন

গরম
জাপানের বহু মানুষ প্রায় মেঝেতেই ঘুমান। সরাসরি মেঝেতে না শুলেও পাতলা চাদর বা ম্যাট পেতে মেঝেতে ঘুমান তারা | ছবি : সংগৃহীত

গরমের দিনে অনেকেরই মনে হয়, বিছানার গদিতে শুতে গেলে যেন তাপ কেটে ওঠে না। তাই অনেকে শুয়ে পড়েন মেঝেতে। বিশেষ করে দুপুরের ভ্যাপসা গরমে, মার্বেল বা সিমেন্টের মেঝে যেন একমাত্র ভরসা। কিন্তু এই অভ্যাস শরীরের জন্য কেমন, সেটি অনেকেরই জানা নেই।

শুনলে অবাক হবেন, এই সময়েও জাপানের বহু মানুষ প্রায় মেঝেতেই ঘুমান। সরাসরি মেঝেতে না শুলেও পাতলা চাদর বা ম্যাট পেতে মেঝেতে ঘুমান তারা। জাপানিদের অনেকেই মনে করেন, মেঝেতে শোওয়া শরীরের জন্য খুব উপকারী। বিশেষ করে মেরুদণ্ডের জন্য।

মেঝেতে শোওয়ার সুবিধা

ভারতীয় একাধিক বিশেষজ্ঞ মনে করেন, মেঝেতে শোওয়ার ফলে মেরুদণ্ডের পেশি ও কাঁধের কাছের অঞ্চলে উপকার হয়। স্পন্ডেলোসিস জাতীয় সমস্যাও কমে। এছাড়া, বালিশ না ব্যবহার করলেই আরও ভালো।

শোয়ার সঠিক ভঙ্গি

উপরের দিকে শুতে হবে না : উপুড় হয়ে শোলে পেটে চাপ পড়ে সমস্যা হতে পারে।

চিৎ হয়ে বা পাশ ফিরে শোয়ানো : এই দুই ভঙ্গিতেই শরীরের কোনও ক্ষতি হয় না।

সতর্কতা

যাদের ঠান্ডা লাগার প্রবণতা আছে, তাদের জন্য সরাসরি মেঝেতে শোয়া ঝুঁকিপূর্ণ। তারা পাতলা চাদর বা মাদুর ব্যবহার করতে পারেন।

গরমে পানি দিয়ে মেঝে শীতল করে শোয়া বিপজ্জনক। এতে ঠান্ডা লেগে সর্দি-কাশির সমস্যা হতে পারে। শরীর ঠান্ডা হলে বেশি সময় খালি মেঝেতে শুতে থাকবেন না।

অতএব, দুপুরের গরমে মেঝেতে শুয়ে থাকা শুধু আরামদায়ক নয়, এটি মেরুদণ্ডের জন্যও উপকারী। তবে নিরাপদ ও সঠিকভাবে শোয়ার নিয়ম মেনে চলাটাই গুরুত্বপূর্ণ।

সূত্র : হিন্দুস্তান টাইমস

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩০০ জনকে চাকরি দেবে আবুল খায়ের গ্রুপ, অভিজ্ঞতা ছাড়াও আবেদন

নিয়োগ দিচ্ছে এসিআই কোম্পানি, অনলাইনে আবেদন শুরু

রেড ক্রিসেন্টে চাকরির সুযোগ, আবেদন করতে পারবেন যারা

এসএসসি পাসেই চাকরির সুযোগ, বেতন ছাড়াও থাকছে বিভিন্ন সুবিধা

দাওয়াত খেয়ে ফেরার পথে আ.লীগ নেতাকে নদীতে ফেলে দেওয়ার অভিযোগ

আজকের নামাজের সময়সূচি

গভীর রাতে হঠাৎ ক্ষুধা লাগলে কী খাবেন, কী এড়িয়ে চলবেন?

ডিজিটাল গণমাধ্যম অগ্রদূতের আত্মপ্রকাশ

মাইকে ঘোষণা দিয়ে ছাত্রদল নেতাদের ওপর ‘আ.লীগের’ হামলা, আহত ১৮

রাজনীতিতেই থাকতে চাই, চাকরি নয় : ছাত্রদল নেতার আবেগঘন স্ট্যাটাস

১০

কালবেলায় সংবাদ প্রকাশ / জিম্মায় নেওয়া চুরির মালামাল থানায় ফেরত দিলেন কর্মকর্তা

১১

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত

১২

সকাল ৯টার মধ্যে ১৮ জেলায় ঝড়ের আভাস

১৩

পদ্মায় ডুবে যাওয়া সেই বাসের চালকসহ গ্রেপ্তার ৩ জনের জামিন

১৪

৩৫.৩ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড / সিলেটে তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন

১৫

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক

১৬

মধ্যরাতে দেশে পৌঁছাবে লেবাননে নিহত ২ বাংলাদেশির মরদেহ

১৭

শেষ মুহূর্তে বড় ধাক্কা, আর্জেন্টাইন ডিফেন্ডারের বিশ্বকাপ শেষ

১৮

বাসের ধাক্কায় প্রাণ গেল ৩ অটোরিকশা যাত্রীর

১৯

রোগীকে আটকে ইনজেকশন পুশের টাকা দাবি, নার্সকে শোকজ  

২০
X