কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ এপ্রিল ২০২৬, ০৮:০৫ পিএম
অনলাইন সংস্করণ

এফওয়াইপির আয়োজনে ‘পালস বাংলাদেশ’ কনফারেন্স’ অনুষ্ঠিত

কেআইবি মিলনায়তনে ‘পালস বাংলাদেশ কনফারেন্স’ অনুষ্ঠিত । ছবি : কালবেলা
কেআইবি মিলনায়তনে ‘পালস বাংলাদেশ কনফারেন্স’ অনুষ্ঠিত । ছবি : কালবেলা

রাজধানীতে তরুণ চিকিৎসকদের অংশগ্রহণে ‘পালস বাংলাদেশ কনফারেন্স’ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৫ এপ্রিল) বিকেলে খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) কমপ্লেক্সে ফোরাম ফর ইয়াং প্রফেশনালস (এফওয়াইপি) আয়োজিত এ সম্মেলনে স্বাস্থ্যখাতে ডিজিটাল রূপান্তর ও উদ্ভাবনের ওপর গুরুত্বারোপ করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটির প্রধান উপদেষ্টা মো. রাশেদ উল হক সরকার। এতে কনসেপ্ট নোট উপস্থাপন করেন এফওয়াইপির কার্যনির্বাহী সদস্য আপন জহির। সম্মেলনে দেশের বিভিন্ন পর্যায়ের চিকিৎসক, শিক্ষাবিদ ও তরুণ পেশাজীবীরা অংশ নেন।

বক্তারা বলেন, বাংলাদেশের স্বাস্থ্যখাত বর্তমানে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তনের পর্যায়ে রয়েছে। এ সময় তরুণ চিকিৎসকরাই প্রযুক্তি ও ক্লিনিক্যাল দক্ষতার সমন্বয়ে আধুনিক স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।

আলোচনায় অংশ নেন ডা. আমিনুল হাসান (সহকারী অধ্যাপক, রাজশাহী মেডিকেল কলেজ), ডা. মাশরুর সাকলায়েন (সহকারী রেজিস্ট্রার, ঢাকা মেডিকেল কলেজ), জান্নাতুল ইলমি সূচনা (প্রভাষক, হাবিবুল্লাহ বাহার কলেজ) এবং সরকার মাসুদ হাসান (ম্যানেজিং ডিরেক্টর, মাসউডস কনসালটেন্সি)। অনুষ্ঠান সঞ্চালনা করেন এফওআইপির নির্বাহী সদস্য মো. আবদুল্লাহ হামিম।

ডা. আমিনুল হাসান বলেন, প্রথাগত চিকিৎসার পাশাপাশি প্রযুক্তিনির্ভর পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে একটি কার্যকর স্বাস্থ্যসেবা কাঠামো গড়ে তোলা সম্ভব।

অন্যদিকে, জান্নাতুল ইলমি সূচনা বলেন, মানসিক স্বাস্থ্যের বিষয়টি সমান গুরুত্ব দিয়ে বিবেচনা করা জরুরি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজকের নামাজের সময়সূচি

গভীর রাতে হঠাৎ ক্ষুধা লাগলে কী খাবেন, কী এড়িয়ে চলবেন?

ডিজিটাল গণমাধ্যম অগ্রদূতের আত্মপ্রকাশ

মাইকে ঘোষণা দিয়ে ছাত্রদল নেতাদের ওপর ‘আ.লীগের’ হামলা, আহত ১৮

রাজনীতিতেই থাকতে চাই, চাকরি নয় : ছাত্রদল নেতার আবেগঘন স্ট্যাটাস

কালবেলায় সংবাদ প্রকাশ / জিম্মায় নেওয়া চুরির মালামাল থানায় ফেরত দিলেন কর্মকর্তা

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত

সকাল ৯টার মধ্যে ১৮ জেলায় ঝড়ের আভাস

পদ্মায় ডুবে যাওয়া সেই বাসের চালকসহ গ্রেপ্তার ৩ জনের জামিন

৩৫.৩ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড / সিলেটে তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন

১০

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক

১১

মধ্যরাতে দেশে পৌঁছাবে লেবাননে নিহত ২ বাংলাদেশির মরদেহ

১২

শেষ মুহূর্তে বড় ধাক্কা, আর্জেন্টাইন ডিফেন্ডারের বিশ্বকাপ শেষ

১৩

বাসের ধাক্কায় প্রাণ গেল ৩ অটোরিকশা যাত্রীর

১৪

রোগীকে আটকে ইনজেকশন পুশের টাকা দাবি, নার্সকে শোকজ  

১৫

গৃহকর্মী থেকে মন্ত্রী : কলিতা মাঝির উত্থানের গল্প

১৬

নিউমার্কেট এলাকায় ফুটপাত দখলমুক্ত করল চসিক

১৭

এসএসসি পরীক্ষার্থীকে বলাৎকার, আ.লীগ নেতাসহ গ্রেপ্তার ২

১৮

তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর

১৯

ব্রাজিলের সামনে এবার মিসর

২০
X