কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৬ জুলাই ২০২৩, ০৪:৪১ পিএম
অনলাইন সংস্করণ

ট্রেইনি চিকিৎসকদের ভাতা বাড়ানোর দাবির সঙ্গে একমত বিএমএ

রোববার শাহবাগে পোস্ট গ্র্যাজুয়েট ট্রেইনি চিকিৎসকরা সড়ক অবরোধের সময় পুলিশের বাধায় ব্যর্থ হয়। ছবি : কালবেলা
রোববার শাহবাগে পোস্ট গ্র্যাজুয়েট ট্রেইনি চিকিৎসকরা সড়ক অবরোধের সময় পুলিশের বাধায় ব্যর্থ হয়। ছবি : কালবেলা

পোস্ট গ্র্যাজুয়েট ট্রেইনি চিকিৎসকদের ভাতা বাড়ানোর দাবির সঙ্গে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) একমত বলে জানিয়েছেন সংগঠনটির সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন। তবে এটি সময়সাপেক্ষ বিষয় জানিয়ে আন্দোলনরত চিকিৎসকদের ধারাবাহিক কর্মসূচির সমালোচনা করেছেন তিনি।

রোববার (১৬ জুলাই) রাজধানীর মুগদা মেডিকেল কলেজ ও হাসপাতালের অডিটোরিয়ামে ডেঙ্গুবিষয়ক এক আলোচনা সভায় এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

বিএমএ সভাপতি বলেন, তাদের দাবি দাওয়ার সঙ্গে আমাদের কোনো দ্বিমত নেই। এটি বাস্তবায়ন হোক তা আমরাও চাই। সরকার বলছে, এটির জন্য কিছুটা সময় দিতে হবে। প্রধানমন্ত্রী নিজে তাদের আশ্বাস দিয়েছেন। ভাতা বাড়ানোর বিষয়টি একটি প্রক্রিয়ার বিষয়। এটি প্রথমে স্বাস্থ্য মন্ত্রণালয়ে যাবে, সেখান থেকে সংস্থাপন মন্ত্রণালয় এবং অর্থ মন্ত্রণালয়ে যাবে। সেখান থেকে পাস হওয়ার পর এটির গেজেট প্রকাশ করা হবে এখানে সময়ের বিষয়ে রয়েছে। প্রধানমন্ত্রীর আশ্বাসের পরেও তারা মানল না। এটি ঠিক নয়।

ধারাবাহিক কর্মসূচির সমালোচনা করে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোস্তফা জালাল মহিউদ্দিন বলেন, জাতীয় সংগঠন হিসেবে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সঙ্গে তারা আলাপ আলোচনা করেনি। তারা কর্মসূচি পালন করেছে। তাদের দাবির বিষয়ে প্রধানমন্ত্রী নিজে তার অ্যাসিস্টেন্ট সহাকারীকে দিয়ে তাদের সঙ্গে কথা বলেছেন। তিনি তাদের বলেছেন, প্রধানমন্ত্রী তাদের দাবির বিষয়ে দেখবেন। দেখে উনি ঠিক করবেন। কিন্তু সময়টাতো লাগবে। তারা কারোর কথাই না শুনে নিয়মিত রাস্তায় মিছিল সমাবেশ করছে।

একই অনুষ্ঠানে উপস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ বলেন, ভাতার দাবিতে প্রশিক্ষণার্থী চিকিৎসকরা আন্দোলন করছেন। এই টাকা সরকারের থেকে আসে। সরকার টাকা দিলে আমরা তাদের দিয়ে দিই। আমরা সরকারের কাছে বাজেট বাড়ানোর জন্য বলেছি। সরকার এটি পর্যবেক্ষণ করছে। যত তাড়াতাড়ি সম্ভব এ বিষয়ে সিদ্ধান্ত আসবে। সব কিছুর জন্য সময় লাগে। কিন্তু তারা তা মানছে না। গতকাল তারা ঘোষণা দিল, আজকে সকালে অবস্থান ধর্মঘট পালন করছে। এখন বলছে তারা যাবে না। এই বিষয়গুলো গ্রহণযোগ্য নয়। আমরা সবাই সম্মিলিতভাবে কাজ করছি। আশা করি দ্রুত সময়ে সুসংবাদ দিতে পারব।

এদিকে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে রোববার (১৬ জুলাই) শাহবাগের এক পাশের সড়ক অবরোধ করে অবস্থান নেন পোস্ট গ্র্যাজুয়েট ট্রেইনি চিকিৎসকরা। সকালেও এক দফা সড়কে অবস্থানের চেষ্টা চালান প্রশিক্ষণার্থী চিকিৎসকরা। তখন পুলিশের বাধায় ব্যর্থ হয়ে বিএসএমএমইউর বটতলায় অবস্থান কর্মসূচি পালন শুরু করেন।

এর আগে গত ৮ জুন সকাল ১০টায় জাতীয় প্রেস ক্লাবে ভাতা বৃদ্ধিসহ তিন দফা দাবিতে সংবাদ সম্মেলন করে প্রাইভেট পোস্ট গ্র্যাজুয়েট ট্রেইনি ডক্টরস অ্যাসোসিয়েশন। অনুষ্ঠানে তারা জানায়, ১২ জুনের মধ্যে ভাতা না বাড়ালে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে যাওয়া হবে। এরপর দাবি মেনে নেওয়ার আশ্বাসে দুই দফা আন্দোলন স্থগিত করেন প্রশিক্ষণার্থী চিকিৎসকরা। কিন্তু শেষ পর্যন্ত কোনো আশ্বাস বাস্তবায়ন না হওয়ায় ধারাবাহিক আন্দোলন চালিয়ে যাচ্ছেন তারা। এর মধ্যে তারা প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপিও জমা দিয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দাওয়াত খেয়ে ফেরার পথে আ.লীগ নেতাকে নদীতে ফেলে দেওয়ার অভিযোগ

আজকের নামাজের সময়সূচি

গভীর রাতে হঠাৎ ক্ষুধা লাগলে কী খাবেন, কী এড়িয়ে চলবেন?

ডিজিটাল গণমাধ্যম অগ্রদূতের আত্মপ্রকাশ

মাইকে ঘোষণা দিয়ে ছাত্রদল নেতাদের ওপর ‘আ.লীগের’ হামলা, আহত ১৮

রাজনীতিতেই থাকতে চাই, চাকরি নয় : ছাত্রদল নেতার আবেগঘন স্ট্যাটাস

কালবেলায় সংবাদ প্রকাশ / জিম্মায় নেওয়া চুরির মালামাল থানায় ফেরত দিলেন কর্মকর্তা

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত

সকাল ৯টার মধ্যে ১৮ জেলায় ঝড়ের আভাস

পদ্মায় ডুবে যাওয়া সেই বাসের চালকসহ গ্রেপ্তার ৩ জনের জামিন

১০

৩৫.৩ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড / সিলেটে তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন

১১

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক

১২

মধ্যরাতে দেশে পৌঁছাবে লেবাননে নিহত ২ বাংলাদেশির মরদেহ

১৩

শেষ মুহূর্তে বড় ধাক্কা, আর্জেন্টাইন ডিফেন্ডারের বিশ্বকাপ শেষ

১৪

বাসের ধাক্কায় প্রাণ গেল ৩ অটোরিকশা যাত্রীর

১৫

রোগীকে আটকে ইনজেকশন পুশের টাকা দাবি, নার্সকে শোকজ  

১৬

গৃহকর্মী থেকে মন্ত্রী : কলিতা মাঝির উত্থানের গল্প

১৭

নিউমার্কেট এলাকায় ফুটপাত দখলমুক্ত করল চসিক

১৮

এসএসসি পরীক্ষার্থীকে বলাৎকার, আ.লীগ নেতাসহ গ্রেপ্তার ২

১৯

তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর

২০
X