কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:৫১ পিএম
অনলাইন সংস্করণ

৫০৪ জন নিয়োগ দেবে ডাক বিভাগ

ডাক ভবন। ছবি : সংগৃহীত
ডাক ভবন। ছবি : সংগৃহীত

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ ডাক বিভাগ। পোস্টমাস্টার জেনারেলের কার্যালয়, দক্ষিণাঞ্চল, খুলনা ও এর প্রশাসনাধীন বিভিন্ন দপ্তরে ৫০৪ জনকে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন আগামী ২০ মার্চ বিকেল ৫টা পর্যন্ত।

প্রতিষ্ঠানের নাম : বাংলাদেশ ডাক বিভাগ

বয়সসীমা : আগামী ২৫ ফেব্রুয়ারি তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ৩২ হতে হবে।

আবেদন শুরুর তারিখ : ২৫ ফেব্রুয়ারি ২০২৫ সকাল ১০টা

১. পদের নাম ও সংখ্যা : সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর (স্টেনোটাইপিস্ট), ৩টি।

শিক্ষাগত যোগ্যতা : প্রার্থীর স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে।

২. পদের নাম ও সংখ্যা : উচ্চমান সহকারী, ৫টি। যোগ্যতা : প্রার্থীর স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে।

৩. পদের নাম ও সংখ্যা : টেকনিশিয়ান, ১টি। যোগ্যতা : প্রার্থীকে এইচএসসি বা সমমান পাস হতে হবে। এ ছাড়া স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট ট্রেডে সার্টিফিকেট কোর্সধারী হতে হবে।

৪. পদের নাম ও সংখ্যা : কম্পাউন্ডার/ফার্মাসিস্ট, ১টি।

যোগ্যতা : প্রার্থীকে এসএসসি বা সমমান পাস হতে হবে। এ ছাড়া স্বীকৃত হেলথ ইনস্টিটিউট থেকে ফার্মাসিস্ট কোর্সে সার্টিফিকেটধারী হতে হবে।

৫. পদের নাম ও সংখ্যা : ড্রাফটসম্যান, ২টি। যোগ্যতা : প্রার্থীকে স্বীকৃত ইনস্টিটিউট/প্রতিষ্ঠান থেকে কমপক্ষে ছয় মাসের ড্রাফটসম্যানশিপ সার্টিফিকেটধারী হতে হবে।

৬. পদের নাম ও সংখ্যা : পোস্টাল অপারেটর, ১০৪টি। যোগ্যতা : প্রার্থীকে এইচএসসি বা সমমান পাস হতে হবে।

৭. পদের নাম ও সংখ্যা : মেইল অপারেটর, ৫৩টি। যোগ্যতা : প্রার্থীকে এইচএসসি বা সমমান পাস হতে হবে।

৮. পদের নাম ও সংখ্যা : ড্রাইভার (হালকা), ৪টি। যোগ্যতা : প্রার্থীকে এসএসসি বা সমমান পাস হতে হবে।

৯. পদের নাম ও সংখ্যা : কম্পিউটার মুদ্রাক্ষরিক (টাইপিস্ট), ৩টি। যোগ্যতা : প্রার্থীকে এইচএসসি বা সমমান পাস হতে হবে।

১০. পদের নাম ও সংখ্যা : অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, ৩টি। যোগ্যতা : প্রার্থীকে এইচএসসি বা সমমান পাস হতে হবে।

১১. পদের নাম ও সংখ্যা : কার্পেন্টার, ১টি। যোগ্যতা : প্রার্থীকে এসএসসি বা সমমান পাস হতে হবে। এছাড়া স্বীকৃত বোর্ড/ইনস্টিটিউট/প্রতিষ্ঠান থেকে কার্পেন্ট্রিতে ট্রেড কোর্সধারী এবং সংশ্লিষ্ট বিষয়ে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।

১২. পদের নাম ও সংখ্যা : মিডওয়াইফ, ১টি। যোগ্যতা : প্রার্থীকে এসএসসি বা সমমান পাস হতে হবে। স্বীকৃত বোর্ড/ইনস্টিটিউট/প্রতিষ্ঠান থেকে মিডওয়াইফারিতে এক বছরের সার্টিফিকেট কোর্সধারী হতে হবে।

১৩. পদের নাম ও সংখ্যা : পোস্টম্যান, ১২টি। যোগ্যতা : প্রার্থীকে এসএসসি বা সমমান পাস হতে হবে।

১৪. পদের নাম ও সংখ্যা : মেইল গার্ড, ৫টি। যোগ্যতা : প্রার্থীকে এসএসসি বা সমমান পাস হতে হবে।

১৫. পদের নাম ও সংখ্যা : স্ট্যাম্প ভেন্ডার, ২টি। যোগ্যতা : প্রার্থীকে এসএসসি বা সমমান পাস হতে হবে।

১৬. পদের নাম ও সংখ্যা : আর্মড গার্ড, ১টি। যোগ্যতা : প্রার্থীকে এসএসসি বা সমমান পাস হতে হবে।

১৭. পদের নাম ও সংখ্যা : প্যাকার, ২৬টি। যোগ্যতা : প্রার্থীকে এসএসসি বা সমমান পাস হতে হবে।

১৮. পদের নাম ও সংখ্যা : মেইল ক্যারিয়ার, ১২৬টি। যোগ্যতা : প্রার্থীকে এসএসসি বা সমমান পাস হতে হবে। এছাড়া সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে।

১৯. পদের নাম ও সংখ্যা : প্যাকার কাম মেইল ক্যারিয়ার, ৩০টি। যোগ্যতা : প্রার্থীকে এসএসসি বা সমমান পাস হতে হবে।

২০. পদের নাম ও সংখ্যা : অফিস সহায়ক (এমএলএসএস), ১৬টি। যোগ্যতা : প্রার্থীকে এসএসসি বা সমমান পাস হতে হবে।

২১. পদের নাম ও সংখ্যা : বাবুর্চি/অ্যাটেনডেন্ট, ১টি। যোগ্যতা : প্রার্থীকে অষ্টম শ্রেণি বা জেএসসি পাস হতে হবে।

২২. পদের নাম ও সংখ্যা : গার্ডেনার, ১টি। যোগ্যতা : প্রার্থীকে অষ্টম শ্রেণি বা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পাস হতে হবে।

২৩. পদের নাম ও সংখ্যা : পরিচ্ছন্নতাকর্মী (সুইপার), ১০টি। যোগ্যতা : প্রার্থীকে অষ্টম শ্রেণি বা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পাস হতে হবে।

২৪. পদের নাম ও সংখ্যা : রানার, ৮৬টি। যোগ্যতা : প্রার্থীকে এসএসসি বা সমমান পাস হতে হবে।

২৫. পদের নাম ও সংখ্যা : নিরাপত্তাপ্রহরী, ৭টি। যোগ্যতা : প্রার্থীকে এসএসসি বা সমমান পাস হতে হবে।

আবেদন ফি : ১ থেকে ১২ নম্বর পদের জন্য ১০০ টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ ১২ টাকাসহ মোট ১১২ টাকা; ১৩ থেকে ২৫ নম্বর পদের জন্য ৫০ টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ ৬ টাকাসহ মোট ৫৬ টাকা এবং সব গ্রেডে অনগ্রসর নাগরিকের (ক্ষুদ্র জাতিগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ) জন্য ৫০ টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ ৬ টাকাসহ মোট ৫৬ টাকা।

যেভাবে আবেদন করবেন : আগ্রহীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।

আবেদনের শেষ সময় : ২০ মার্চ ২০২৫ বিকেল ৫টা পর্যন্ত।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ যুবকের

সন্ধ্যার মধ্যে দেশের যেসব অঞ্চলে বৃষ্টি বা বজ্রবৃষ্টির আশঙ্কা

আটকে পড়া প্রবাসীদের সুখবর দিল আমিরাত

সমালোচকদের তীরে বিদ্ধ রোনালদোর পাশে ঢাল হয়ে দাঁড়ালেন বোন

নিউইয়র্কের রাস্তায় ‘অচেনা’ পর্যটক বেশে বিশ্বকাপে ঝড় তোলা হালান্ড!

নাইজারের বৃহত্তম বিমানবন্দরে সশস্ত্র হামলা, নিহত ৩৫

বিএনপির ২৯ নেতাকর্মীর বিরুদ্ধে জামায়াতের মামলা

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংর্ঘষ, নিহত বেড়ে ৩

কোরিয়াকে হারিয়ে সবার আগে নকআউটে মেক্সিকো

বিশ্বকাপের পাওয়ার র‌্যাঙ্কিংয়ে আর্জেন্টিনার অবস্থান কত?

১০

দ্বিতীয় ম্যাচে আর্জেন্টিনা একাদশে বড় পরিবর্তনের আভাস

১১

রয়টার্সের বিশ্লেষণ / মধ্যপ্রাচ্যের নতুন সমীকরণ, উদ্বিগ্ন ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলো

১২

চুক্তিতে পৌঁছাতে ট্রাম্প মরিয়া ছিলেন, দাবি মোজতবা খামেনির

১৩

দেশের বাজারে আজ স্বর্ণের দাম কত?

১৪

যুক্তরাষ্ট্র চুক্তি লঙ্ঘন করলে কঠোর জবাবের হুঁশিয়ারি ইরানের

১৫

মারাত্মক ট্যাকলে পা ভেঙে ছাড়লেন মাঠ, খেলোয়াড়ের আর্তনাদে কাঁদল স্টেডিয়াম

১৬

৩৩ টন সরকারি চালসহ গোডাউন মালিক আটক

১৭

সুইজারল্যান্ড যাচ্ছেন না মার্কিন ভাইস প্রেসিডেন্ট, হোয়াইট হাউসের নতুন ঘোষণা

১৮

যুবদল নেতাকে বেধড়ক মারধর, স্বেচ্ছাসেবক দল নেতাকে অব্যাহতি

১৯

মেসির বাবার মৃত্যুর গুঞ্জন, বিপর্যস্ত আর্জেন্টাইন তারকা

২০
X