কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৫, ০৭:৩১ এএম
আপডেট : ১৮ নভেম্বর ২০২৫, ০৮:২২ এএম
অনলাইন সংস্করণ

স্থানীয় সরকার বিভাগে বড় নিয়োগ, আবেদন যেভাবে

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

কাজের সুযোগ দিচ্ছে স্থানীয় সরকার বিভাগ। প্রতিষ্ঠানটির অধীন জেলা পরিষদসমূহে নবম ও দশম গ্রেডের ৯৩টি পদে জনবল নিয়োগের লক্ষ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। বুধবার (১৯ নভেম্বর) আবেদন শুরু হবে।

চলুন, একনজরে দেখে নিই স্থানীয় সরকার বিভাগ নিয়োগ বিজ্ঞপ্তি-২০২৫

পদের নাম ও বিবরণ

১. সহকারী প্রকৌশলী

পদসংখ্যা : ৪৪

শিক্ষাগত যোগ্যতা : কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সিভিল বা পানিসম্পদ কৌশল বিষয়ে অন্যূন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ ৪ বছর মেয়াদি স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি।

গ্রেড : ৯

বেতন স্কেল : ২২,০০০-৫৩,০৬০ টাকা

২. উপসহকারী প্রকৌশলী

পদসংখ্যা : ৪৯

শিক্ষাগত যোগ্যতা : কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা শিক্ষাপ্রতিষ্ঠান থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং বা সিভিল উড বা কনস্ট্রাকশন বা এনভায়রনমেন্ট বিষয়ে অন্যূন ৪ বছর মেয়াদি ডিপ্লোমা।

গ্রেড : ১০

বেতন স্কেল : ১৬,০০০-৩৮,৬৪০ টাকা

বয়সসীমা

১৯ নভেম্বর ২০২৫ তারিখে ১৮-৩২ বছরের মধ্যে হতে হবে।

আবেদনের নিয়ম

http://lgd.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে।

আবেদনের ফি

আবেদন ফি ২০০ টাকা। তবে অনগ্রসর নাগরিকদের জন্য সব গ্রেডে আবেদন ফি ৫০ টাকা করে।

আবেদনের সময়সীমা

আবেদন শুরু হবে : ১৯ নভেম্বর ২০২৫

আবেদন শেষ : ১৮ ডিসেম্বর ২০২৫

আগ্রহীদের জন্য নির্দেশনা

১. নিয়োগের জন্য প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে বাছাই (এমসিকিউ) (প্রযোজ্য ক্ষেত্রে), লিখিত ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। কেবল লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য বিবেচিত হবেন।

২. এমসিকিউ (প্রযোজ্য ক্ষেত্রে), লিখিত ও মৌখিক পরীক্ষার সময়সূচি ও ফলাফল এ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে (www.lgd.gov.bd) প্রকাশ করা হবে এবং এমসিকিউ (প্রযোজ্য ক্ষেত্রে), লিখিত ও মৌখিক পরীক্ষার সময়সূচি প্রার্থীর আবেদনে উল্লিখিত মুঠোফোন নম্বরে এসএমএসের মাধ্যমেও জানানো হবে।

কালবেলা/এটিআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবশেষে ২৬ দিনের অনশন ভাঙলেন সোনম ওয়াংচুক

দুর্যোগ তহবিল আটকে দেওয়ায় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা

সকালের মধ্যেই ঢাকাসহ ১০ জেলায় হতে পারে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি

ইইউসহ ৬০ বাণিজ্য দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বরগুনা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়কের বিরুদ্ধে বিভাগীয় মামলা

জন্ম-মৃত্যু নিবন্ধনে অনিয়ম বরদাশত করা হবে না: সিসিক প্রশাসক

সিলেটে বিপৎসীমার কাছাকাছি নদ-নদীর পানি, আতঙ্কে নিম্নাঞ্চলের বাসিন্দারা

রোড রোলার প্রশিক্ষণে সুইডেন সফরের খবর ভিত্তিহীন: চসিক মেয়র

ফাহিমা হত্যা মামলার প্রধান আসামিকে ফের আদালত চত্বরে হামলার চেষ্টা

তদন্ত চলাকালেই বদলি চসিকের আলোচিত সেই প্রকৌশলী দম্পতি

১০

রাতে স্টেডিয়ামে গাঁজা সেবন, ভ্রাম্যমাণ আদালতে যুবকের কারাদণ্ড

১১

পরশুরামে শিক্ষিকার ফ্ল্যাট থেকে কিশোরী গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১২

বিডার উদ্যোগে বাস্তবায়নের পথে ৪০০ মিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ

১৩

কমনওয়েলথ গেমসে উড়ছে লাল-সবুজের পতাকা

১৪

রেল অবরোধে ৩৫ লাখ টাকার ক্ষতির দাবি, দুঃখ প্রকাশ পশ্চিমাঞ্চল রেলওয়ের

১৫

১২ গুরুত্বপূর্ণ সংস্থা, বোর্ড ও করপোরেশনে নতুন চুক্তিভিত্তিক নিয়োগ

১৬

গ্যাস সংকটে সিএনজি স্টেশনে দীর্ঘ সারি, ভোগান্তিতে চালকরা

১৭

জোড়াতালি দিয়ে চলছে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নেই পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা

১৮

চকরিয়ায় বন্যায় সড়ক বিধ্বস্ত, ক্ষতি প্রায় ৩২ কোটি টাকা

১৯

চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডে’ বহিষ্কৃত সেই পুলিশ সদস্য

২০
X