কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৩, ০৯:২৪ এএম
অনলাইন সংস্করণ

নৌবাহিনীতে চাকরির সুযোগ

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ নৌবাহিনী। বাহিনীটির এ-২০২৪ ব্যাচে নাবিক, মহিলা নাবিক ও এমওডিসি (নৌ) পদে লোকবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। ১২ সেপ্টেম্বর থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১২ অক্টোবর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম : বাংলাদেশ নৌবাহিনী ব্যাচ: এ-২০২৪ পদসংখ্যা : ৪টি

শাখার নাম : ডিই/ইউসি (সিম্যান, কমিউেনিকেশন অ্যান্ড টেকনিক্যাল), পুরুষ শিক্ষাগত যোগ্যতা : এসএসসি/সমমান (মাদ্রাসা ও ভোকেশনাল), বিজ্ঞান বিভাগে জিপিও ৩.৫০ (ন্যূনতম)। এসএসসি পরীক্ষায় উচ্চতর গণিতধারী প্রার্থী এবং বিএন ডকইয়ার্ড কো-অপারেটিভ সোসাইটি টেকনিক্যাল ইনস্টিটিউট হতে ন্যূনতম এ গ্রেড প্রাপ্ত প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

শাখার নাম : মেডিকেল, পুরুষ ও মহিলা শিক্ষাগত যোগ্যতা : জীব বিজ্ঞানসহ এসএসসি (বিজ্ঞান)/সমমান- জিপিএ ৩.৫০ ন্যূনতম।

শাখার নাম : পেট্রোলম্যান, কুক, স্টুয়ার্ড ও এমওডিসি (নৌ), (পুরুষ) এবং রাইটার ও স্টোর (পুরুষ ও মহিলা) শিক্ষাগত যোগ্যতা : পেট্রোলম্যান, রাইটার, স্টোর এবং এমওডিসি (নৌ) এর ক্ষেত্রে এসএসসি/সমমান (মাদ্রাসা ও ভোকেশনাল)- জিপিও ৩ (ন্যূনতম) । কুক ও স্টুয়ার্ডের ক্ষেত্রে এসএসসি/সমমান (মাদ্রাসা ও ভোকেশনাল)- জিপিও ২.৫০ (ন্যূনতম)।

শাখার নাম : টোপাস (পুরুষ) শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণি পাস

বয়সসীমা : ০১ জানুয়ারি ২০২৪ তারিখে নাবিক ও মহিলা নাবিক ১৭-২০ বছর। এমওডিসি (নৌ) ১৭-২২ বছর। বৈবাহিক অবস্থা : অবিবাহিত (তালাকপ্রাপ্ত নয়)

আবেদন ফি : ২০০ টাকা শর্ত (সকল পদবির জন্য) : সাঁতার জানা অত্যাবশ্যক বেতন ও ভাতা : সরকার কর্তৃক নির্ধারিত অন্যান্য সুবিধাদিসহ সশস্ত্র বাহিনীর বেতনক্রম অনুযায়ী বেতন ও ভাতাদি প্রাপ্য হবে।

শারীরিক যোগ্যতা_ সিম্যান (পুরুষ) : উচ্চতা সর্বনিম্ন ৫ ফুট ৬ ইঞ্চি, বুকের মাপ ৩০-৩২ ইঞ্চি, ওজন বয়স ও উচ্চতা অনুযায়ী, দৃষ্টিশক্তি লাগবে ৬/৬। পেট্রোলম্যান (পুরুষ) : উচ্চতা সর্বনিম্ন ৫ ফুট ৮ ইঞ্চি, বুকের মাপ ৩০-৩২ ইঞ্চি, ওজন বয়স ও উচ্চতা অনুযায়ী, দৃষ্টিশক্তি লাগবে ৬/৬। অন্যান্য শাখা : পুরুষের উচ্চতা : ৫ফুট ৪ ইঞ্চি (বুকের মাপ ৩০-৩২ ইঞ্চি)। মহিলাদের উচ্চতা ৫ ফুট ২ ইঞ্চি (বুকের মাপ ৩০-৩২ ইঞ্চি) ওজন বয়স ও উচ্চতা অনুযায়ী, দৃষ্টিশক্তি লাগবে ৬/৬। এমওডিসি (নৌ) পুরুষ : উচ্চতা সর্বনিম্ন ৫ফুট ৬ ইঞ্চি

আবেদন যেভাবে : আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। আবেদনের শেষ সময় : ১২ অক্টোবর ২০২৩

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিকাশে চাকরির সুযোগ, আবেদন অনলাইনে

আজকের নামাজের সময়সূচি

ইরাকের বিপক্ষে বড় জয় নিয়ে মাঠ ছাড়ল নরওয়ে

আওয়ামী লীগ নেতার মুক্তির দাবিতে বিএনপি কর্মীদের মিছিল

ব্রাজিল-আর্জেন্টিনার দুই কিংবদন্তিকে ছাড়িয়ে ইতিহাসের পাতায় এমবাপ্পে

সিউলে প্রবাসী বাংলাদেশিদের দেখানো হলো ‘উৎসব’ চলচ্চিত্র

আর্জেন্টিনার প্রথম ম্যাচের আগে ডি মারিয়ার আবেগঘন বার্তা

অস্ট্রেলিয়ার বিপক্ষে কেমন হচ্ছে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের একাদশ?

২ গোল করলেই বিশ্বকাপের বিশ্বরেকর্ড ছুঁয়ে ফেলবেন এমবাপ্পে

৫ বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা : দুই আসামি কারাগারে

১০

এমবাপ্পের জোড়া গোলে জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু ফ্রান্সের

১১

একই দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচ

১২

১ গোল করেই যে দুই রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে

১৩

গোলশূন্য প্রথমার্ধ, সুযোগ নষ্ট করল ফ্রান্স-সেনেগাল

১৪

এমবাপ্পের সামনে জোড়া ইতিহাস গড়ার হাতছানি

১৫

ইরাকের জার্সি গায়ে বিশ্বকাপে পাকিস্তানের গল্প লিখবেন যিনি

১৬

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

১৭

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

১৮

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

১৯

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

২০
X