কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৬, ০৭:২৩ এএম
আপডেট : ০৬ জানুয়ারি ২০২৬, ০৯:৩৫ এএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশ নৌবাহিনীতে আবেদন চলছে

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বাংলাদেশ নৌবাহিনীতে ২০২৭ সালের অফিসার ক্যাডেট ব্যাচে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এতে ২০২৬ সালের এইচএসসি বা সমমান পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরাও আবেদন করার সুযোগ পাবেন। গত ১ জানুয়ারি থেকে অনলাইনে আবেদন গ্রহণ শুরু হয়েছে, যা চলবে আগামী ১৫ মার্চ পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

দেখে নিন বাংলাদেশ নৌবাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৭

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ নৌবাহিনী

পদের নাম: অফিসার ক্যাডেট

পদসংখ্যা: অনির্দিষ্ট

শিক্ষাগত যোগ্যতা

- মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক বা সমমান পরীক্ষায় বিজ্ঞান বিভাগে যে কোনো একটিতে ন্যূনতম জিপিএ ৫.০০ এবং অন্যটিতে ন্যূনতম জিপিএ ৪.৫০ পেয়ে উত্তীর্ণ। উভয় পরীক্ষায় গণিত ও পদার্থবিজ্ঞান বিষয় অবশ্যই অন্তর্ভুক্ত থাকতে হবে।

- ইংরেজি মাধ্যমের প্রার্থীদের জন্য ‘ও’ লেভেলে ছয়টি বিষয়ের মধ্যে ন্যূনতম তিনটিতে A গ্রেড ও তিনটিতে B গ্রেড থাকতে হবে এবং ‘এ’ লেভেলের জন্য ন্যূনতম একটিতে A গ্রেড ও দুটি বিষয়ে B গ্রেড পেয়ে উত্তীর্ণ। উভয় পরীক্ষায় গণিত ও পদার্থবিজ্ঞান বিষয় অবশ্যই অন্তর্ভুক্ত থাকতে হবে।

বয়সসীমা: ১ জানুয়ারি ২০২৭ তারিখে সাড়ে ১৬ বছর থেকে ২১ বছর (সশস্ত্র বাহিনীতে কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে ১৮ থেকে ২৩ বছর)। বৈবাহিক অবস্থা: অবিবাহিত

আবেদন ফি: এক হাজার টাকা। অনলাইন ব্যাংকিং ও মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে পেমেন্ট সম্পন্ন করা যাবে।

অযোগ্যতা: সেনা, নৌ ও বিমানবাহিনী অথবা যে কোনো সরকারি চাকরি থেকে বরখাস্ত কিংবা অপসারিত হলে। আইএসএসবি কর্তৃক দুবার স্ক্রিন্ড আউট বা প্রত্যাখ্যাত হলে (একবার স্ক্রিন্ড আউট বা একবার প্রত্যাখ্যাত প্রার্থীরা আবেদন করতে পারবেন)।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাজিলের বিখ্যাত ভবিষ্যৎদ্রষ্টার মতে এবার বিশ্বকাপ জিতবে পর্তুগাল

দৌলতদিয়ার বাস ডুবির ঘটনায় দুটি তদন্ত কমিটি গঠন : নৌ প্রতিমন্ত্রী

আর্জেন্টিনার সামনে সেই পুরোনো অভিশাপ

তৃতীয় লিঙ্গের শিক্ষার্থীদের পাশে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় : উপাচার্য 

বিশ্বকাপে ভুভুজেলা নিষিদ্ধ করল ফিফা, কঠোর হচ্ছে স্টেডিয়াম প্রবেশনীতি

ভেঙে গেল জার্মানীর বিশ্বকাপজয়ী তারকার দুই দশকের সংসার

আম খাওয়ার পর ভুলেও খাবেন না এই ৫ খাবার

অবশেষে ‘অলৌকিক’ সেই গাছ নিয়ে রহস্যের অবসান

অস্ত্র নামাবে না হামাস, সামরিক অস্ত্রভাণ্ডারের সিদ্ধান্তও আলোচনা ছাড়া নয়

জিমেইল হ্যাক করে ব্যাংক থেকে টাকা আত্মসাৎ, মূলহোতাসহ গ্রেপ্তার ২ 

১০

বাসযোগ্য পৃথিবী গড়তে বৈশ্বিক সহযোগিতার আহ্বান পরিবেশ প্রতিমন্ত্রীর

১১

সাহারা মরুভূমিতে ট্রাক বিকল, তৃষ্ণায় প্রাণ গেল ৪৯ যাত্রীর

১২

লেবাননে জাতিসংঘের শান্তিরক্ষী নিহতের ঘটনায় মিসরের নিন্দা

১৩

রাজনীতি ও গণতন্ত্রকে ধ্বংসে সুপরিকল্পিত চক্রান্ত চলছে : মির্জা ফখরুল

১৪

বিয়ের মধ্যে প্রচলিত ৩০ কুসংস্কার

১৫

রাজধানীর কিছু গুরুত্বপূর্ণ এলাকায় মিছিল-সমাবেশ নিষিদ্ধ

১৬

‘খালে ময়লা ফেলা বন্ধ না করলে জলাবদ্ধতা থেকে মুক্তি মিলবে না’

১৭

রোনালদোর চেয়ে মেসি কেন সেরা, ব্যাখ্যা দিলেন ডি মারিয়া

১৮

বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু

১৯

কাফনের কাপড় বেঁধে যুবলীগের ৫৮ সেকেন্ডের মিছিল

২০
X