কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৫, ০১:২৬ পিএম
আপডেট : ২৫ নভেম্বর ২০২৫, ০১:৩০ পিএম
অনলাইন সংস্করণ

শীতের সকাল বা সন্ধ্যায় গরম গরম সুপ সারাবে ঠান্ডা ও গলার ব্যথা

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

শীত আসছে আর সিজন চেঞ্জের এই সময়ে গলা ব্যথা, সর্দি-কাশি খুব সাধারণ। এমন সময় গরম গরম সুপ কেবল স্বাদেই নয়, স্বাস্থ্যের জন্যও উপকারী। ডিনার বা লাঞ্চে সহজে বানানো এই দুই সুপ আপনাকে আরাম দেবে এবং শরীরকে শক্তিশালী রাখবে।

টমেটো সুপ

উপকরণ

মাখন: ৩০ গ্রাম

পাকা টমেটো (খোসা ছাড়িয়ে টুকরো): ৩০ গ্রাম

পেঁয়াজ (কাটা): ১টি

গাজর (কাটা): ১টি

মুরগির স্টক: ৬২৫ মিলি

অরিগানো: ৫ গ্রাম

লবণ ও গোলমরিচ: স্বাদমতো

প্রস্তুত প্রণালি

- একটি ৪ লিটার পাত্রে মাখন দিয়ে ৩০ সেকেন্ড থেকে ১ মিনিট উচ্চ তাপে গরম করুন।

- এরপর টমেটো, গাজর ও পেঁয়াজ দিয়ে ৮-১০ মিনিট রান্না করুন।

- মুরগির স্টক ও অরিগানো যোগ করে পাত্র ঢেকে আরও ১৫ মিনিট রান্না করুন।

- প্রয়োজনমতো লবণ ও গোলমরিচ দিন। গরম গরম পরিবেশন করুন।

পেঁয়াজের সুপ

উপকরণ

মাখন: ৩০ গ্রাম

পেঁয়াজ (পাতলা করে কাটা): ৭৫০ গ্রাম

মাংসের স্টক: ১ লিটার

ময়দা: ৩০ গ্রাম

পনির: ১২৫ গ্রাম

কাঁচামরিচ ও লবণ: স্বাদমতো

পাউরুটি (টুকরো করা)

প্রস্তুত প্রণালি

- একটি মাইক্রোওয়েভ পাত্রে মাখন দিয়ে ১ মিনিট উচ্চ তাপে গরম করুন।

- পেঁয়াজ দিন এবং ৬-৮ মিনিট রান্না করুন।

- স্টক ও কাঁচালঙ্কা যোগ করে ১০-১২ মিনিট রান্না করুন।

- ময়দা দিয়ে ভালোভাবে নাড়ুন এবং ১ মিনিট আরও রান্না করুন।

- রুটির টুকরোগুলো গ্রিল র‍্যাকে রেখে ১-৩ মিনিট রান্না করুন।

- সুপের ওপর রুটি রাখুন। পনির ছড়িয়ে ৪-৫ মিনিট গ্রিল করুন যতক্ষণ না পনির হালকা সোনালি হয়।

গরম গরম এই সুপগুলো শরীরকে আরাম দেয়, ঠান্ডা ও গলা ব্যথা কমায় এবং মনকে করে উজ্জীবিত।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শুরুতেই উইকেট হারাল বাংলাদেশ

সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ, রাতভর পাহারায় বিজিবি-স্থানীয়রা

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের দৌড়ে বাংলাদেশের নিচে ভারত

নেত্রকোনায় রোহিঙ্গা যুবক আটক

মৌসুমি বায়ুর প্রভাবে দেশজুড়ে বৃষ্টির আভাস, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

শিশু অপহরণ চক্রের দুই নারী সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৩ শিশু

ফেনীর প্রবীণ সাংবাদিক ওছমান হারুন মারা গেছেন

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে

৯ বছরের শিশুকে যৌন হয়রানির অভিযোগ, আটক ১

১০

জয় বাংলা স্লোগান দিয়ে যুবদল নেতার ওপর ককটেল হামলা : শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

১১

কলেজছাত্রকে ছুরিকাঘাতে হত্যা, অভিযুক্তদের বাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ

১২

পাকিস্তানি রিভলভার ও গুলিসহ যুবক আটক

১৩

কক্সবাজারে পাচারচক্রের সদস্য আটক

১৪

আজ শুরু হচ্ছে বাংলাদেশ-অস্ট্রেলিয়া লড়াই

১৫

ট্রাম্প-নেতানিয়াহুর বাগযুদ্ধকে ‘প্রেমিক-প্রেমিকার ঝগড়া’ বললেন ইসরায়েলি রাষ্ট্রদূত

১৬

খাল নেই, তবু কোটি টাকার সেতু

১৭

দৃষ্টিহীন মালেকের হাত ধরে আলোকিত হচ্ছে শত শত শিক্ষার্থীর ভবিষ্যৎ

১৮

দেশের ৪ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ

১৯

প্রকৃতির অলংকার অনিন্দ্যসুন্দর প্রজাপতি ‘হরতনি’

২০
X