কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ জুলাই ২০২৪, ০৮:০৪ এএম
অনলাইন সংস্করণ

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

সময় প্রবহমান। আর এই সময়ে ঘটে চলে নানা ঘটনা। কালের ধারায় এসব ঘটনা একসময় অতীত ঘটনা বা ইতিহাসে পরিণত হয়। প্রজন্ম থেকে প্রজন্ম এই সব ইতিহাস চিন্তা, চেতনা ও প্রেরণার উৎস হিসেবে কাজ করে।

ইতিহাসের দিকে তাকালে দেখা যায়, পৃথিবীকে আলোকিত করেছেন অনেক জ্ঞানী-গুণী। বিশ্বজুড়ে ঘটেছে গুরুত্বপূর্ণ অনেক ঘটনা। তবে সব ঘটনার ইতিহাসে ঠাঁই হয় না।

আজ সোমবার, ১৫ জুলাই ২০২৪। একনজরে দেখে নেওয়া যাক ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য কিছু ঘটনা।

ঘটনাবলি

১০৯৯ - খ্রিষ্টান ক্রুসেডাররা পবিত্র বায়তুল মোকাদ্দাস বা জেরুজালেম শহর দখল করেছিল। ১৫৮৮ - ব্রিটেন ও স্পেনের মধ্যে নৌযুদ্ধ হয়। ১৮১৫ - ওয়াটার লু যুদ্ধে পরাজিত নেপোলিয়ন বোনাপার্ট বন্দি হন। ১৮৫৭ - কানপুরে ভারতীয়দের হাতে বহু ব্রিটিশ নারী শিশু নিহত। ১৯১২ - ব্রিটেনে সামাজিক জীবনবিমা কার্যক্রম চালু হয়। ১৯৩৫ - কমিউনিস্ট আন্তর্জাতিকের ঐতিহাসিক সপ্তম কংগ্রেস শুরু। ১৯২৭ - অস্ট্রিয়ার ভিয়েনায় পুলিশের গুলিতে ৮৯ জন প্রতিবাদকারী নিহত হন। এটি ইতিহাসের একটি নির্মম হত্যাকাণ্ড হিসেবে চিহ্নিত। ১৯৩৯ - নিউইয়র্কের ক্লারা এ্যাডামস নামে নারী বৈমানিক সর্বপ্রথম বিমানে বিশ্বপরিক্রমা সম্পন্ন করেন। ১৯৪৪ - দ্বিতীয় মহাযুদ্ধের সময় মার্কিন বোমারু বিমানগুলো জাপানে ব্যাপক বোমা বর্ষণ করে। ১৯৪৮ - জাতিসংঘে নিরাপত্তা পরিষদের ফিলিস্তিন যুদ্ধে বিরতির নির্দেশ। ১৯৭৫ - মহাশূন্যের কক্ষপথে আমেরিকার এপোলো ও রাশিয়ার সূর্যয়ে নভোযানের সংঘর্ষে বিস্কোরণ। ১৯৭৭ - বাংলাদেশ শিশু একাডেমির ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়। ১৯৮৭ - তাইওয়ানে ৩৮ বছরের সামরিক শাসনের অবসান। বহুদলীয় গণতন্ত্রের পথ সুগম। জন্ম

১৬০৬ - হল্যান্ডের সবচেয়ে বিখ্যাত শিল্পী রেমব্রান্ট। ১৮২০ - বাংলার নবজাগরণের পুরোধা ও গদ্যলেখক অক্ষয়কুমার দত্ত। ১৯০৫ - নোবেলজয়ী (১৯৮৯) রুমানীয়-মার্কিন সাহিত্যিক এলিয়াস কানেত্তি। ১৯১৪ - আফগান কমিউনিস্ট নেতা নূর মোহাম্মদ তারাকি। ১৯৫৪ - মারিও কেম্পেস, আর্জেন্টিনীয় ফুটবলার। ১৯৫৯ - ফরাসি অভিনেতা ভিনসেন্ট লিনডন। ১৯৭৭ - আমেরিকান মডেল ও অভিনেত্রী কিটানা বেকার।

মৃত্যু

১৯০৪ - আন্তন পাভলোভিচ চেখভ, রুশ চিকিৎসক, ছোটগল্পকার এবং নাট্যকার। ১৯১৯ - নোবেলজয়ী জার্মান জৈব রসায়নবিদ এমিল ফিশার। ১৯৭৭ - রুশ লেখক কনস্তানতিন ফেদিনে। ২০১০ - প্রখ্যাত অভিনেতা বুলবুল আহমেদের মৃত্যু।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজী নজরুলের নতুন ভাইরাল ভিডিওতে যা দেখা গেল

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য: প্রধানমন্ত্রী

খুবিতে নারী হলের ওয়াশরুমে গোপন মোবাইল / প্রশাসনিক ভবনে তালা, ক্লাস-পরীক্ষা বন্ধ

২২ হাজার টাকা বেতনে সহকারী অফিসার পদে চাকরি, আছে বিভিন্ন সুবিধা

সুজন এলাকায় ঢুকলেই ঘটে চুরির ঘটনা

সড়ক থেকে পাঙাশ মাছ তুলতে গিয়ে প্রাণ গেল ব্যবসায়ীর

একটি ফ্ল্যাটের দামে জার্মানিতে বিক্রি হচ্ছে ১৫টি বাড়ির ছোট্ট গ্রাম

যমুনা গ্রুপে চাকরি, বয়স ৪০ হলেও করা যাবে আবেদন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চাঁদাবাজি, গ্রেপ্তার ৪

মোহাম্মদ সাহাবুদ্দিন আর রাষ্ট্রপতি থাকছেন না

১০

এসএসসি পাসেই চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

১১

নতুন ভিডিওতে ঘনিষ্ঠ অবস্থায় দেখা গেল এমপি নজরুলকে

১২

গাজী নজরুলের ভিডিওকাণ্ডে টালমাটাল সাতক্ষীরা-৪: উপনির্বাচন নিয়ে চলছে জোর আলোচনা

১৩

ঢাকার বিভিন্ন হোটেল থেকে ফাঁস হচ্ছে এমপি নজরুলের ভিডিও

১৪

চুলা থেকে সিএনজি পাম্প, ভোগান্তিতে নগরবাসী

১৫

প্রাথমিক বিদ্যালয়ের টিফিনের রুটিতে মিলল ব্লেড!

১৬

মানবতাবিরোধী অপরাধের মামলায় মোজাফফরকে গ্রেপ্তার দেখালেন ট্রাইব্যুনাল

১৭

কিংবদন্তিদের গল্প নিয়ে উপস্থাপনায় ফিরলেন মুনমুন

১৮

শাপলা চত্বর হত্যা মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল ২৭ জুলাই: চিফ প্রসিকিউটর

১৯

দল বহিষ্কার করলে এমপি পদ যাওয়ার সুযোগ নেই: ইসি মাছউদ

২০
X