বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ এপ্রিল ২০২৫, ০৯:৪৬ এএম
আপডেট : ০১ এপ্রিল ২০২৫, ০১:৪০ পিএম
অনলাইন সংস্করণ

ঈদে অতিরিক্ত খাওয়ার পর অস্বস্তি? জেনে নিন করণীয়

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

উৎসবের আনন্দে খাবারের পরিমাণ একটু বেশি হয়ে যেতেই পারে। কিন্তু মাত্রাতিরিক্ত খাওয়া মানেই শরীরের জন্য বাড়তি চাপ। হজমের সমস্যা, পেটের অস্বস্তি বা শ্বাসকষ্ট—এসব হয়ে উঠতে পারে বিরক্তির কারণ। তবে ঈদের আয়োজনে যদি খাবার একটু বেশিই হয়ে যায়, তাহলে কিছু সহজ উপায়ে শরীরকে স্বস্তি দেওয়া সম্ভব।

তবে ঈদের এ আনন্দ নষ্ট হতে পারে শরীর খারাপ কারার জন্য। তাই ঈদ আনন্দের পাশাপাশি খেয়াল রাখতে হবে স্বাস্থ্যরও।

ঈদে অতিরিক্ত খেয়ে ফেলেছেন? অস্বস্তি দূর করতে মেনে চলুন এসব পরামর্শ -

ঈদের আয়োজনে সুস্বাদু খাবার দেখে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলাটা স্বাভাবিক। কিন্তু অতিরিক্ত খাওয়ার পর যখন পেট ভার হয়ে আসে, তখনই শুরু হয় অস্বস্তি। তাই দ্রুত স্বাভাবিক বোধ করতে কিছু জরুরি পদক্ষেপ নিতে পারেন।

১. শীতল পরিবেশে থাকুন - অতিরিক্ত খাওয়ার পর গরম ও ভিড় এড়িয়ে ঠান্ডা জায়গায় বসুন। শরীর ও পাকস্থলী একটু স্বস্তি পাবে।

২. হালকা হাঁটাহাঁটি করুন - খাবারের পরপরই শুয়ে না থেকে ধীরে ধীরে হাঁটুন। এতে হজমশক্তি বাড়বে এবং পেটের ভার কম অনুভূত হবে।

৩. পানি খান, কিন্তু পরিমাণমতো - বেশি খাওয়ার ফলে শরীরে সোডিয়ামের মাত্রা বেড়ে যেতে পারে। তাই একটু পরপর অল্প অল্প করে পানি পান করুন, তবে একসঙ্গে অনেকটা নয়।

৪. কোমল পানীয় এড়িয়ে চলুন - সফট ড্রিংক খেলে গ্যাস্ট্রিকের সমস্যা আরও বাড়তে পারে, পেট ফোলা লাগবে এবং অস্বস্তি দীর্ঘস্থায়ী হতে পারে।

৫. গ্যাসের সমস্যা হলে ব্যবস্থা নিন - যদি খুব বেশি অস্বস্তি লাগে, তাহলে খাবারের অন্তত ৩০ মিনিট পর একটি গ্যাসের ওষুধ খেতে পারেন। তবে অতিরিক্ত ওষুধ না খাওয়াই ভালো।

৬. শ্বাসকষ্ট বা বমি ভাব হলে সতর্ক হোন - যদি মনে হয় নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে বা বমি আসছে, তাহলে দেরি না করে চিকিৎসকের পরামর্শ নিন।

ঈদ আনন্দের উৎসব, তবে খাবারে সংযম থাকলে এই আনন্দ দীর্ঘস্থায়ী হবে। তাই পরিমিত খাওয়ার অভ্যাস করুন আর শরীরকে সুস্থ রাখুন!

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কোয়ার্টারে যে প্রতিপক্ষ পেল মেসির আর্জেন্টিনা

টাইব্রেকারে কলম্বিয়াকে হারিয়ে কোয়ার্টারে সুইজারল্যান্ড

সকাল ৯টার মধ্যে ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

আর্জেন্টিনা-মিসর ম্যাচের রেফারিং নিয়ে নিউইয়র্ক টাইমসের বিশ্লেষণ

জয়ের পর কান্নায় ভেঙে পড়লেন স্কালোনি, কথা শেষ না করেই চলে গেলেন

প্রথমার্ধের বিরতিতে গোলশূন্য কলম্বিয়া-সুইজারল্যান্ড

পিছিয়ে থেকে ফিরে আসা সহজ ছিল না : মেসি

মিশরের দ্বিতীয় গোল বাতিল নিয়ে তীব্র সমালোচনা, প্রশ্নের মুখে ভিএআর

রেফারি অন্যায় করেছেন, আল্লাহই আমার জন্য যথেষ্ট : জিকো

এমনও রাতে মেসির চোখে কেন জল?

১০

কলম্বিয়া ও সুইজারল্যান্ডের শুরুর একাদশ

১১

৯৬ বছরের ‘অবিশ্বাস্য’ রেকর্ড ছুঁলেন মেসি

১২

ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে ‘বোর্ড অব অ্যাডমিনিস্ট্রেটরস’ দিল সরকার

১৩

মিশরকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা, মেসিদের পরের ম্যাচ কবে, প্রতিপক্ষ কে?

১৪

‎কক্সবাজার জেলারও বুধবারের এইচএসসি পরীক্ষা স্থগিত 

১৫

অবিশ্বাস্য প্রত্যাবর্তন আর্জেন্টিনার, মিশরকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে বিশ্ব চ্যাম্পিয়নরা

১৬

মেসির জাদুতে সমতায় আর্জেন্টিনা

১৭

বিশ্বকাপে টানা দুই পেনাল্টি মিস, লজ্জার এই রেকর্ডে নাম শুধুই মেসির

১৮

আর্জেন্টিনার জালে আরও এক গোল মিসরের

১৯

মেসির পেনাল্টি ‘কলঙ্কে’ বিপদে আর্জেন্টিনা 

২০
X