কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ এপ্রিল ২০২৫, ০৮:০৩ এএম
আপডেট : ১৮ এপ্রিল ২০২৫, ১২:০৪ পিএম
অনলাইন সংস্করণ

১৮ এপ্রিল : কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

ইতিহাসের এই দিনে
ছবি : কালবেলা গ্রাফিক্স

কালের গহ্বরে হারিয়ে যায় সময়। আর এই সময়ে ঘটে চলে নানা ঘটনা। প্রজন্ম থেকে প্রজন্ম ইতিহাস চিন্তা, চেতনা ও প্রেরণার উৎস। ইতিহাসই আমাদের পথ দেখায় নতুন নতুন দিগন্তের। ইতিহাসের দিকে তাকালে দেখা যায়, পৃথিবীকে আলোকিত করেছেন অনেক জ্ঞানী-গুণী। বিশ্বজুড়ে ঘটেছে গুরুত্বপূর্ণ অনেক ঘটনা। তবে সব ঘটনার ইতিহাসে ঠাঁই হয় না।

আজ শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫। এক নজরে দেখে নেওয়া যাক ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়-

ঘটনাবলি

১০২৫ - বলেস্ল ক্রব্রি পোলান্ডের রাজা হিসেবে অভিষিক্ত হন।

১৫৫২ - মরিশাস লিঞ্জ দখল করে।

১৭৫৭ - অস্ট্রিয়া ও ফ্রান্স যুদ্ধবিরতি ঘোষণা করে।

১৮৫৩ - এশিয়ায় প্রথম ট্রেন চালু হয়।

১৯৩০ - ব্রিটিশবিরোধী সশস্ত্র সংগ্রামে অংশ নিয়ে মাস্টারদা সূর্য সেনের নেতৃত্বে বিপ্লবীরা চট্টগ্রাম অস্ত্রাগার দখল করে।

১৯৪৬ - আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত নেদারল্যান্ডের হেগ শহরে উদ্বোধনী বৈঠকে বসে। জেনিভাতে লিগ অব নেশনসের শেষ অধিবেশন অনুষ্ঠিত গঠিত হয়

১৯৫৪ - জামাল আব্দেল নাসের মিশরের ক্ষমতা দখল করেন।

১৯৫৫ - ইন্দোনেশিয়ায় আফ্রিকা ও এশিয়ার ২৯টি দেশের প্রতিনিধিদের অংশ গ্রহণে প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল।

১৯৭১ - ভারতের কলকাতায় বাংলাদেশ মিশনে প্রথমবারের মতো বাংলাদেশের পতাকা উত্তোলন।

১৯৭৫ - কম্বোডিয়া সাম্রাজ্যবাদী বিদেশিদের কবল থেকে মুক্ত হয়।

১৯৮০ - জিম্বাবুইয়ে স্বাধীনতা লাভ করে।

১৯৯৬ - ইহুদিবাদী ইসরায়েলের জঙ্গিবিমান দক্ষিণ লেবাননের কানা গ্রামে অবস্থিত জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর ঘাঁটিতে ভয়াবহ হামলা চালায়।

জন্ম

১৫৯০ - তুরস্কের চতুর্দশ সম্রাট আহমেদ।

১৮০৯ - হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও, ইউরেশীয় কবি, যুক্তিবাদী চিন্তাবিদ ও শিক্ষক।

১৮৪৭ - হের্মান অস্ট্‌হফ, জার্মান ভাষাবিজ্ঞানী।

১৯২৬ - ডগ ইনসোল, বিখ্যাত ইংরেজ ক্রিকেটার।

১৯২৭ - স্যামুয়েল পি. হান্টিংটন, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রসিদ্ধ রাষ্ট্রবিজ্ঞানী।

১৯৫৮ - ম্যালকম মার্শাল, বার্বাডোসে জন্মগ্রহণকারী ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেটার।

১৯৬৩ - ফিল সিমন্স, ওয়েস্ট ইন্ডিজের সাবেক ক্রিকেটার।

১৯৬৭ - মারিয়া বেলো, মার্কিন অভিনেত্রী ও লেখিকা।

১৯৭০ - সাদ হারিরি, সৌদি লেবালনীয় রাজনীতিবিদ এবং ২০১৬ থেকে লেবালনের প্রধানমন্ত্রী।

১৯৯০ - অয়েচিখ শ্চেজনি, পোল্যান্ডের ফুটবলার।

১৯৯৫ - ডিভোক ওরিগি, বেলজীয় ফুটবলার।

মৃত্যু

১৮০২ - ইরাসমাস ডারউইন, ইংরেজ চিকিৎসক, প্রাকৃতিক দার্শনিক, চিকিৎসাবিজ্ঞান, উদ্ভাবক এবং কবি।

১৮৮৯ - সাহিত্যিক সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়।

১৮৯৯ - ব্রিটিশবিরোধী মুক্তিযোদ্ধা, বিপ্লবী শহীদ দামোদর হরি চাপেকার।

১৯৪৮ - সতীশচন্দ্র মুখোপাধ্যায়, ভারতে জাতীয় শিক্ষাব্যবস্থা প্রতিষ্ঠার পথিকৃৎ। ১৯৫৫ - আলবার্ট আইনস্টাইন, নোবেল পুরস্কার বিজয়ী মার্কিন পদার্থ বিজ্ঞানী।

১৯৫৯ - বিপ্লবী বারীন্দ্রকুমার ঘোষ।

১৯৬৩ - ভারতীয় বাঙালি সাহিত্যিক ও গীতিকার হেমেন্দ্রকুমার রায়।

১৯৮১ - নির্মলেন্দু চৌধুরী, প্রখ্যাত সুরকার, গীতিকার ও লোকগীতি শিল্পী - বাংলার লোকসঙ্গীতের প্রসারে ও প্রচারে যার অবদান অসীম।

১৯৮৬ - অতুল্য ঘোষ, ভারতীয় উপমহাদেশের ব্রিটিশবিরোধী স্বাধীনতা আন্দোলনের একজন ব্যক্তিত্ব, ভারতীয় জাতীয় কংগ্রেসের নেতা, লোকসভার সাবেক সদস্য

২০০৩ - এডগার কড, ইংরেজ কম্পিউটার বিজ্ঞানী।

২০১১ - চলচ্চিত্র বিশেষজ্ঞ সৈয়দ বজলে হোসেন কিরমানী।

২০১২ - এম এন আখতার, বাংলাদেশের প্রখ্যাত গীতিকার, সুরকার ও শিল্পী।

২০১৮ - ব্রুনো সামারটিনো, মার্কিন কুস্তিগির।

২০২১ - একুশে পদকপ্রাপ্ত অভিনয়শিল্পী, নাট্যশিক্ষক এস এম মহসীন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিপৎসীমার ওপরে তিস্তার পানি, প্লাবিত নিম্নাঞ্চল

শিক্ষার্থীদের আন্দোলনে ওয়াকিটকির ব্যবহার

‘আমি কে, তুমি কে, মুরগি মুরগি’ স্লোগানে মুখর বরিশাল-ঢাকা মহাসড়ক

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অবরোধ, অচল গাজীপুর-ঢাকা মহাসড়ক

ব্যবসায়ীকে তুলে নিয়ে কান কামড়ে দিলেন বিএনপি নেতা

রাতে ভাত খাওয়া ভালো নাকি ক্ষতি? জানালেন পুষ্টিবিদ

বিছানায় পড়েছিল গৃহবধূর লাশ, হদিস নেই স্বামী-সন্তানের

আইআরজিসিকে নিয়ে যুক্তরাজ্যের নতুন সিদ্ধান্ত অযৌক্তিক: ইরান

সরকার পর্যাপ্ত পরিমাণে ত্রাণের ব্যবস্থা করেছে: রিজভী

পদার্থবিজ্ঞানের ভুল প্রশ্নে পূর্ণ নম্বর পাবে পরীক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী

১০

পরীক্ষা স্থগিতের বিষয়ে সংসদে যা বললেন শিক্ষামন্ত্রী

১১

যুক্তরাষ্ট্র ও ইরানের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বার্তা চীনের

১২

তিন দফা দাবিতে চট্টগ্রামে এইচএসসি পরীক্ষার্থীদের সড়ক অবরোধ

১৩

তরুণ উদ্যোক্তারাই আগামী দিনের বাংলাদেশ গড়বে: প্রধানমন্ত্রী

১৪

অবরোধ নয়, আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের সুযোগ রয়েছে: নাছির

১৫

শিক্ষার্থীদের আন্দোলনে অচল দিনাজপুরের সড়ক ও রেল যোগাযোগ

১৬

মাদকসহ ইউপি সদস্য গ্রেপ্তার

১৭

পিতা-মাতার জন্য ৪টি সুন্দর দোয়া

১৮

দ্য ইকোনমিস্টের প্রতিবেদন / অং সান সু চি মারা গেছেন?

১৯

সংসদে প্রশ্নোত্তর দিয়ে তারপর ইন্টারভিউ দিব, পদত্যাগের প্রশ্নে শিক্ষামন্ত্রী

২০
X