কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ আগস্ট ২০২৫, ০৬:২১ পিএম
আপডেট : ০৯ আগস্ট ২০২৫, ০৮:০১ পিএম
অনলাইন সংস্করণ

পৃথিবীর আলো দেখল ‘৩১ বছরের শিশু’ !

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

ড্যানিয়েল পিয়ার্সের বয়স মাত্র কয়েক দিন। কিন্তু অবাক করা বিষয় হলো, তাকে বলা হচ্ছে বিশ্বের ‘সবচেয়ে প্রবীণ নবজাতক’। বয়স ‘৩১ বছর’, অথচ সদ্য পৃথিবীর আলো দেখেছে!

ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যে। রাজ্যের বাসিন্দা লিন্ডসে পিয়ার্স ও তার স্বামী সম্প্রতি একটি ভ্রূণ দত্তক নিয়েছিলেন। তবে, এটি সাধারণ কোনো ভ্রূণ নয়। প্রায় ৩১ বছর ধরে এটি হিমায়িত অবস্থায় সংরক্ষিত ছিল।

ঘটনার শুরু ১৯৯৪ সালে। লিডিয়া আর্চার্ড নামের এক মার্কিন নারী ও তার তৎকালীন স্বামীর শুক্রাণু এবং ডিম্বাণু থেকে তৈরি করা হয় ৪টি ভ্রূণ। পরে আইভিএফ (ইন ভিট্রো ফার্টিলাইজেশন) পদ্ধতিতে একটি ভ্রূণ থেকে জন্ম হয় তাদের কন্যাসন্তানের। মেয়েটির বয়স এখন ৩১ বছর। বাকি ৩টি ভ্রূণ সেই সময় থেকেই হিমায়িত অবস্থায় রাখা হয়।

জানা গেছে, লিডিয়ার সঙ্গে তার স্বামীর বিবাহবিচ্ছেদের পর আইনি প্রক্রিয়ায় ভ্রূণগুলোর অধিকার পান তিনি। সেই ভ্রূণগুলো সংরক্ষিত ছিল ওহাইওর একটি ফার্টিলিটি ক্লিনিকে। সংরক্ষণ তাপমাত্রা ছিল মাইনাস ১৯৬ ডিগ্রি সেলসিয়াস। প্রতি বছর এই ভ্রূণ সংরক্ষণের খরচ পড়ত প্রায় হাজার ডলার।

যুক্তরাষ্ট্রে আইন অনুযায়ী, ভ্রূণও দত্তক নেওয়া যায়। তাই সন্তান জন্মদানের বয়স পেরিয়ে যাওয়া লিডিয়া সিদ্ধান্ত নেন, নিঃসন্তান কোনো দম্পতির হাতে এই ভ্রূণগুলো তুলে দেবেন।

এরই প্রেক্ষিতে যোগাযোগ হয় লিন্ডসে পিয়ার্স ও তার স্বামীর সঙ্গে। তারা ভ্রূণটি দত্তক নেন এবং লিন্ডসের গর্ভে প্রতিস্থাপন করে। কিছুদিন পরই জন্ম নেয় থাডিউস ড্যানিয়েল পিয়ার্স।

বিশেষজ্ঞরা বলছেন, এত দীর্ঘ সময় ধরে হিমায়িত অবস্থায় থাকার পর সফলভাবে একটি ভ্রূণের জন্মগ্রহণ চিকিৎসাবিজ্ঞানে এক যুগান্তকারী ঘটনা। মা লিন্ডসে ও শিশু ড্যানিয়েল দুজনেই এখন সম্পূর্ণ সুস্থ।

ড্যানিয়েলের জন্মে আবেগে আপ্লুত লিডিয়া বলেন, ড্যানিয়েল দেখতে অনেকটাই আমার মেয়ের মতো, যার জন্ম হয়েছিল ১৯৯৪ সালে। সেই মেয়ের বয়স এখন ৩১, আর ঠিক ৩১ বছর পর তারই ‘ভ্রাতৃজ’ জন্মাল একেবারে সদ্যোজাত শিশুর মতো!

তবে প্রশ্ন উঠছে, ‘ভ্রূণের আসল বয়স কোনটি ধরা হবে? ভ্রূণ তৈরির সময়, নাকি জন্মের সময়?’

সূত্র : টিভি নাইন বাংলা

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাপলা চত্বর হত্যাযজ্ঞ মামলা: ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন আজ

রাশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী

জব্দ ইরানি অর্থ ক্ষতিগ্রস্ত মিত্র দেশগুলোকে দিতে চায় যুক্তরাষ্ট্র

তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ

আলোচিত রায় শোনার অপেক্ষায় জাতি, আদালতে সোহেল ও তার স্ত্রী স্বপ্না

মার্কিন কর্মকর্তাদের ওপর গোয়েন্দাগিরি করছে ইসরায়েল, কারণ ইরান

মার্টিনেস ও সিমেওনের গোলে হন্ডুরাসকে হারাল আর্জেন্টিনা

আবারও এন্দ্রিকের শো, আনচেলত্তির অধীনে ব্রাজিলের তিনে তিন

দীর্ঘ ছুটি শেষ / খুলেছে স্কুল-কলেজ, এখনো বন্ধ অনেক প্রতিষ্ঠান

চলন্ত ট্রেন থেকে পড়ে ২ পা বিচ্ছিন্ন হওয়া সেই যুবকের মৃত্যু

১০

মিসরকে হারিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করলো ব্রাজিল

১১

দেশের ১৭ অঞ্চলে ব্যাপক ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরেও সতর্কতা

১২

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে রহস্যজনক তাপ, উৎস খুঁজছে পুলিশ-ফায়ার সার্ভিস

১৩

আন্তর্জাতিক রোবটিক্স অলিম্পিয়াডে স্বর্ণপদক পেলেন বাংলাদেশের প্রিয়ন্ত

১৪

২০২৬-২৭ অর্থবছরের বাজেট অধিবেশন শুরু হচ্ছে আজ

১৫

রামিসা হত্যা মামলার রায় আজ

১৬

৩০০ জনকে চাকরি দেবে আবুল খায়ের গ্রুপ, অভিজ্ঞতা ছাড়াও আবেদন

১৭

নিয়োগ দিচ্ছে এসিআই কোম্পানি, অনলাইনে আবেদন শুরু

১৮

রেড ক্রিসেন্টে চাকরির সুযোগ, আবেদন করতে পারবেন যারা

১৯

এসএসসি পাসেই চাকরির সুযোগ, বেতন ছাড়াও থাকছে বিভিন্ন সুবিধা

২০
X