কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩৭ এএম
অনলাইন সংস্করণ

শরীরে বাজে গন্ধ? মুক্তি মিলবে সহজ কিছু অভ্যাসেই

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

অনেক সময় শরীর থেকে এমন একধরনের গন্ধ আসে, যা নিজের কাছেই অস্বস্তিকর লাগে—অন্যের কথা তো বাদই দিলাম! এটা শুধু বিরক্তির কারণ না, বরং শরীরের ভেতরের অবস্থা কেমন, সেটার একটা ইঙ্গিতও হতে পারে।

আরও পড়ুন : মাত্র ১০ মিনিটে ঘরকে ঝকঝকে করে তুলবেন যেভাবে

আরও পড়ুন : হার্ট অ্যাটাক মানেই বুকে ব্যথা না, জেনে নিন নীরব লক্ষণগুলো

তবে চিন্তার কিছু নেই। কয়েকটা সহজ নিয়ম মেনে চললেই শরীরের দুর্গন্ধ থেকে অনেকটা মুক্তি পাওয়া সম্ভব। চলুন দেখে নিই এমন কিছু কার্যকরী অভ্যাস—

১. প্রতিদিন পরিষ্কার থাকুন

শুধু গোসল নয়, ঠিকভাবে পরিষ্কার হওয়াটাই মূল বিষয়। প্রতিদিন অ্যান্টিব্যাকটেরিয়াল সাবান দিয়ে ভালোভাবে গোসল করুন। ঘাড়, বগল, পা—এই জায়গাগুলোতে ঘাম জমে বেশি, তাই সেগুলো পরিষ্কার করায় বেশি মনোযোগ দিন।

টিপস: বাইরে থেকে এসে গোসল না করতে পারলে অন্তত হাত-মুখ আর বগল ভালোভাবে ধুয়ে ফেলুন।

২. শরীরের অবাঞ্ছিত লোম পরিষ্কার করুন

বগলের লোম বেশি থাকলে ঘাম শুকাতে সময় নেয়, ফলে সেখানে ব্যাকটেরিয়া জমে এবং গন্ধ তৈরি করে। নিয়মিত বগলের ও শরীরের অন্য অবাঞ্ছিত লোম পরিষ্কার রাখলে দুর্গন্ধ কম হবে এবং নিজেকেও ফ্রেশ লাগবে।

৩. আরামদায়ক, ঢিলেঢালা পোশাক পরুন

পোশাকও অনেক সময় দুর্গন্ধের কারণ হতে পারে! টাইট, সিনথেটিক কাপড় ঘাম জমিয়ে রাখে। তার বদলে ঢিলেঢালা, সুতি কাপড় বা যেগুলো ঘাম শোষণ করে এমন পোশাক পরার চেষ্টা করুন।

টিপস: গরমকালে বা ঘাম বেশি হলে বারবার পোশাক বদলে ফেলার অভ্যাস গড়ুন।

৪. খাবারেও গন্ধের প্রভাব আছে

আপনি যা খান, তাই শরীরেও প্রভাব ফেলে। রসুন, পেঁয়াজ বা খুব বেশি মসলাদার খাবার শরীরের গন্ধ বাড়াতে পারে। আবার এমন কিছু খাবার আছে যা গন্ধ কমায়।

যা কমাবে গন্ধ: গ্রিন টি, আপেল, দই ও পর্যাপ্ত পানি

যা যা এড়িয়ে চলা ভালো

- অতিরিক্ত ঝাল-মসলা

- তেলেভাজা খাবার

- কাঁচা রসুন বা পেঁয়াজ (বিশেষ করে সকালে)

আরও পড়ুন : টিম লিডার হতে এই ৭ গুণ থাকা জরুরি

আরও পড়ুন : নেলপলিশ ঝকঝকে ও টিকিয়ে রাখতে চাইলে মেনে চলুন কিছু সহজ টিপস

শরীরের দুর্গন্ধ মানেই আপনি অপরিচ্ছন্ন—তা নয়। তবে নিয়ম না মানলে ছোট সমস্যা বড় হয়ে উঠতে সময় লাগে না। তাই প্রতিদিন একটু খেয়াল রাখলেই আপনি থাকবেন ফ্রেশ, আর অন্যরাও আপনার আশপাশে থাকতে স্বচ্ছন্দ বোধ করবে।

সূত্র : ব্রাইট সাইড

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২২ হাজার টাকা বেতনে সহকারী অফিসার পদে চাকরি, আছে বিভিন্ন সুবিধা

সুজন এলাকায় ঢুকলেই ঘটে চুরির ঘটনা

সড়ক থেকে পাঙাশ মাছ তুলতে গিয়ে প্রাণ গেল ব্যবসায়ীর

একটি ফ্ল্যাটের দামে জার্মানিতে বিক্রি হচ্ছে ১৫টি বাড়ির ছোট্ট গ্রাম

যমুনা গ্রুপে চাকরি, বয়স ৪০ হলেও করা যাবে আবেদন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চাঁদাবাজি, গ্রেপ্তার ৪

মোহাম্মদ সাহাবুদ্দিন আর রাষ্ট্রপতি থাকছেন না

এসএসসি পাসেই চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

নতুন ভিডিওতে অন্তরঙ্গ অবস্থায় দেখা গেল এমপি নজরুলকে

গাজী নজরুলের ভিডিওকাণ্ডে টালমাটাল সাতক্ষীরা-৪: উপনির্বাচন নিয়ে চলছে জোর আলোচনা

১০

ঢাকার বিভিন্ন হোটেল থেকে ফাঁস হচ্ছে এমপি নজরুলের ভিডিও

১১

চুলা থেকে সিএনজি পাম্প, ভোগান্তিতে নগরবাসী

১২

প্রাথমিক বিদ্যালয়ের টিফিনের রুটিতে মিলল ব্লেড!

১৩

মানবতাবিরোধী অপরাধের মামলায় মোজাফফরকে গ্রেপ্তার দেখালেন ট্রাইব্যুনাল

১৪

কিংবদন্তিদের গল্প নিয়ে উপস্থাপনায় ফিরলেন মুনমুন

১৫

শাপলা চত্বর হত্যা মামলার আনুষ্ঠানিক অভিযোগ দাখিল ২৭ জুলাই: চিফ প্রসিকিউটর

১৬

দল বহিষ্কার করলে এমপি পদ যাওয়ার সুযোগ নেই: ইসি মাছউদ

১৭

সন্ধ্যার মধ্যে ৮ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

১৮

পাবনায় ১৫ লাখ টাকার নিষিদ্ধ জাল জব্দ

১৯

ম্যানেজার পদে চাকরি, বয়স ৫০ হলেও করা যাবে আবেদন

২০
X