কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৫, ০১:২৫ পিএম
অনলাইন সংস্করণ
দুর্গাপূজার সাজ

নেলপলিশ ঝকঝকে ও টিকিয়ে রাখতে চাইলে মেনে চলুন কিছু সহজ টিপস

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

নেলপলিশ শুধু একটা রং নয়—এটা একটা মুড, একটা স্টেটমেন্ট। কিন্তু সমস্যা হয় তখনই, যখন দু-এক দিন যেতে না যেতেই সেটা ফেটে যায়, রং মলিন হয়ে পড়ে বা পুরোপুরি উঠে যায়!

খরচা করে বা যত্ন করে লাগানো পছন্দের শেড যদি এত দ্রুত উঠে যায়, তাহলে মনটাই খারাপ হয়ে যায়। কিন্তু একটু সচেতন হলে এবং কিছুমাত্র সহজ নিয়ম মেনে চললে, আপনার নেলপলিশ দিনের পর দিন থাকবে উজ্জ্বল ও ঠিকঠাক।

চলুন জেনে নিই কৌশলগুলো

১. নেলপলিশ দেয়ার আগে নখ পরিষ্কার রাখুন

নেলপলিশ লাগানোর আগে নখ একদম পরিষ্কার থাকা দরকার। তেল, লোশন বা ধুলো-ময়লা থাকলে রং ভালোভাবে বসে না এবং সহজে উঠে যায়। একটা কটন প্যাডে নেলপলিশ রিমুভার নিয়ে নখটা মুছে নিলেই হবে।

আরও পড়ুন : মেহেদির রং গাঢ় করতে জেনে নিন ঘরোয়া টিপস

আরও পড়ুন : রোজ শ্যাম্পু করছেন? চুলের জন্য ভালো না ক্ষতিকর জেনে নিন

২. বেস কোট ব্যবহার করুন

নেলপলিশ দেওয়ার আগে একটি পাতলা বেস কোট লাগিয়ে নিন। এতে রংটা ভালোভাবে বসে, আর নখের ওপর সরাসরি রাসায়নিক যাওয়ার আশঙ্কাও কমে।

৩. পাতলা করে কয়েক স্তরে পলিশ লাগান

একবারে মোটা করে না দিয়ে, ২-৩ বার হালকা করে পলিশ লাগান। এতে রং একঘেয়ে দেখায় না, আর ফাটার সম্ভাবনাও কমে।

৪. শেষে অবশ্যই টপ কোট ব্যবহার করুন

নেলপলিশ শুকিয়ে গেলে একটা টপ কোট লাগান। এটা নেলপলিশের উজ্জ্বলতা ধরে রাখে, আর সহজে চিপে যাওয়া বা উঠেও যায় না।

৫. ২–৩ দিন পরপর টপ কোট রিফ্রেশ করুন

সেই একই টপ কোট ৭ দিন থাকলে আর কাজ হয় না। প্রতি ২–৩ দিনে একবার করে নতুন করে টপ কোট লাগান, তাহলে নেলপলিশ আরও টিকে যাবে।

৬. জল ও ডিটারজেন্ট থেকে নখ বাঁচান

হাতে সারাদিন পানি, সাবান, ডিটারজেন্ট লাগলেই নেলপলিশ ধীরে ধীরে উঠে যায়। বাসন ধোয়ার সময় গ্লাভস ব্যবহার করুন—হাতে যত্ন নিন, নখ নিজে নিজেই সুন্দর থাকবে।

৭. নখ রাখুন হাইড্রেটেড

নখও স্কিনের মতোই আর্দ্রতা চায়। তাই মাঝে মাঝে হ্যান্ডক্রিম বা কিউটিকল অয়েল ব্যবহার করুন। এতে নখ ভাঙবে না, পলিশও থাকবে ফাটাহীন ও চকচকে।

৮. গরম জল এড়িয়ে চলুন

হ্যাঁ, গরম জল অনেক ভালো কিন্তু আপনার নেলপলিশের একদম শত্রু! বারবার গরম জল হাতে পড়লে পলিশ উঠে যেতে পারে বা ফাটতে পারে। তাই সাবধান।

৯. নখ দিয়ে ‘টুলসের’ কাজ নয়

বক্স খোলা, টেপ তুলে ফেলা বা মোবাইলের সিম খুলতে গিয়ে যদি নখ ব্যবহার করেন, তাহলে পলিশ যাবে উঠেই! নখ আপনার স্টাইল, স্ক্রু ড্রাইভার না—এটা মনে রাখুন!

আরও পড়ুন : নিজের ছবিকে বলিউডি লুকে রূপ দিন খুব সহজেই!

আরও পড়ুন : পেটের মেদ কমানোর সহজ ৬ উপায়

রংটাও থাকবে টাটকা, আপনিও থাকবেন আত্মবিশ্বাসে উজ্জ্বল! এই কৌশলগুলো শুধু বিশেষ দিনে নয়—যে কোনো দিন আপনার নখকে করে তুলবে পার্লার-লুকিং।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাটওয়ারী-সারজিসের সফর ঘিরে মতলবে উত্তেজনা

‘বিদ্যুৎ খাতে নীতি দুর্বলতার বোঝা জনগণের ওপরে চাপানো যাবে না’

খড় শুকাতে গিয়ে হিটস্ট্রোকে প্রাণ গেল কৃষকের

তিন বছর ধরে অবরুদ্ধ, স্ত্রীর জানাজায়ও যেতে দিল না ছেলে

পুলিশের শীর্ষ পর্যায়ে পদোন্নতি, গ্রেড-১ পেলেন ২ কর্মকর্তা

যুবদলের শীর্ষ নেতৃত্বে আইয়ুব খান, প্রত্যাশা সাংগঠনিক গতিশীলতার

নারায়ণগঞ্জ  / বিএনপি নেতাকে মারধর, ৪ যুবদল কর্মী বহিষ্কার

ইসরায়েলি বাহিনীর ওপর দফায় দফায় হামলা চালাচ্ছে লেবাননের যোদ্ধারা

ঈদের ছুটিতে সিলেটের সাদাপাথরে পর্যটকের ঢল

বিশ্বকাপে শ্রেষ্ঠত্ব ধরে রাখতে আর্জেন্টিনার ‘গোপন’ পরিকল্পনা

১০

ব্রাহ্মণবাড়িয়ায় অস্ত্র ও গুলিসহ যুবক গ্রেপ্তার, পলাতক ২

১১

হিটস্ট্রোকের আগে শরীর যেসব সংকেত দেয়

১২

কাজ শেষে বাড়ি ফেরার পথে নারী শ্রমিক ধর্ষণের শিকার, গ্রেপ্তার ১

১৩

চাঁদাবাজির মামলায় ছাত্রদল নেতা গ্রেপ্তার

১৪

টিআইবির বিবৃতি / কালো টাকা বৈধ করার সুযোগ দুর্নীতিকে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা দেওয়ার শামিল

১৫

৬ দফা দাবিতে চমেকে ইন্টার্ন চিকিৎসকদের আন্দোলন

১৬

হজ শেষে হাজিদের জন্য যে ৩ কাজ জরুরি

১৭

বিশ্ববিদ্যালয়ের স্কলারদের ছাড়া শিল্প চলতে পারে না : রাগীব আলী

১৮

আলজাজিরার অনুসন্ধান / নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে দক্ষিণ গাজা, স্যাটেলাইটে উঠে এলো ইসরায়েলের বর্বরতা  

১৯

৫ জুলাই বিয়ে, জানালেন আমির নিজেই

২০
X