

প্রবাদে আছে—‘সময় ও স্রোত’ কারও জন্য অপেক্ষা করে না। সাধারণভাবে বলা যায়, আজ যা অতীত আগামীকালের জন্য তা-ই ইতিহাস। আর এই সময়টাতে ঘটে চলে বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ ঘটনা। সব ঘটনা ইতিহাসে স্থান পায় না। ইতিহাস আমাদের পথ দেখায়, ইতিহাস থেকে শিক্ষা নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে চলি। সে জন্য আমাদের অতীতের উল্লেখযোগ্য ঘটনাবলি জানা দরকার।
আজ রোববার, ৫ অক্টোবর ২০২৫। একনজরে দেখে নেওয়া যাক ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।
ঘটনাবলি
১৭৮৯ - ফরাসি বিপ্লবের সূচনা হয়।
১৭৯৬ - ব্রিটেনের বিরুদ্ধে স্পেনের যুদ্ধ ঘোষণা হয়।
১৮৬৪ - ঘূর্ণিঝড়ে কলকাতাও সংলগ্ন অঞ্চলে ১৭ হাজার লোকের মৃত্যু হয়।
১৯১০ - তুরস্কের শাসন থেকে বুলগেরিয়ার স্বাধীনতা ঘোষণা করা হয় এবং প্রথম ফার্দিনান্দ জার নির্বাচিত হন।
১৯১১ - পর্তুগালের রাজা মনোয়েল ক্ষমতাচ্যুত হয়ে পলায়ন করে।
১৯১৪ - জার্মান ও ফরাসি বিমানের আক্রমণের মধ্য দিয়ে প্রথম আকাশযুদ্ধ শুরু হয়।
১৯২১ - লেখকদের আন্তর্জাতিক সংগঠন পেন ইন্টারন্যাশনাল লন্ডনে প্রতিষ্ঠিত হয়।
১৯৪৭ - কলকাতা ফিল্ম সোসাইটি স্থাপিত হয়।
১৯৭০ - পূর্ব ভারতের সবচেয়ে প্রাচীন মিডিয়া তথা সমাজ সংযোগ ক্ষেত্রের প্রশিক্ষণ প্রতিষ্ঠান চিত্রবাণী প্রতিষ্ঠিত হয়।
১৯৭৫ - প্রেসিডেন্টের এক অধ্যাদেশ বলে রক্ষীবাহিনীর সব সদস্য বাংলাদশ সোনাবাহিনীতে অন্তর্ভুক্ত হয়।
১৯৯০ - একীভূত জার্মানির প্রথম সংসদ অধিবেশন হয়।
২০০২ - ডেটন শান্তিচুক্তির পর নিজস্ব তত্ত্বাবধানে প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়।
জন্ম
১৮০৮ - ভিলহেল্ম ভাইৎলিং, জার্মান কারুশিল্পী এবং উনিশ শতকের বিপ্লবী।
১৮২৯ - চেস্টার এ. আর্থার, মার্কিন যুক্তরাষ্ট্রের ২১তম রাষ্ট্রপতি।
১৮৬৪ - লুই ল্যুমিয়ের, ফরাসি পরিচালক ও প্রযোজক।
১৮৭৯ - ফ্রান্সিস পিইটন রোউস, নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান রোগবিদ্যাবিৎ।
১৮৮৭ - মার্টিন লুথার কিং, নোবেল পুরস্কার বিজয়ী ফরাসি বিচারক।
১৮৯৪ - ধূর্জটিপ্রসাদ মুখোপাধ্যায়, প্রখ্যাত বাঙালি লেখক ও অর্থনীতিবিদ।
১৮৯৫ - হেমন্তকুমার বসু, অনুশীলন সমিতির সদস্য ও ভারতের স্বাধীনতা সংগ্রামী।
১৯০২ - ল্যারি ফাইন, মার্কিন অভিনেতা ও গায়ক।
১৯০৬ - মীরা দত্তগুপ্ত,ভারতের স্বাধীনতা সংগ্রামের এক বিপ্লবী ও জননেত্রী।
১৯২৩ - গ্লিনিস জন্স, ব্রিটিশ অভিনেত্রী, নৃত্যশিল্পী, পিয়ানোবাদক ও গায়িকা।
১৯৩০ - রেইনহার্ড সেলটেন, নোবেল পুরস্কার বিজয়ী জার্মান অর্থনীতিবিদ।
১৯৩৬ - ভাকল্যাভ হ্যাভেল, চেক প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি, প্রখ্যাত রাজনীতিবিদ, নাট্য নির্মাতা ও কবি।
১৯৪০ - বব কাউপার, সাবেক অস্ট্রেলীয় ক্রিকেটার।
১৯৪৯ - পিটার এক্রয়েড, ব্রিটিশ ঔপন্যাসিক, কবি ও জীবনীকার।
১৯৬৭ - গাই পিয়ার্স, ইংরেজ বংশোদ্ভূত অস্ট্রেলিয়ান অভিনেতা ও গায়ক।
১৯৬৯ - শতাব্দী রায়, বাঙালি ভারতীয় অভিনেত্রী, পরিচালক এবং সাংসদ
১৯৭৫ - কেট উইন্সলেট, ইংরেজ অভিনেত্রী ও গায়িকা।
১৯৮৩ - জেসি আইজেনবার্গ - মার্কিন অভিনেতা ও লেখক।
১৯৮৩ - মাশরাফি বিন মুর্তজা, বাংলাদেশি ক্রিকেটার ও সংসদ সদস্য।
১৯৮৭ - নাজমুল হোসেন, বাংলাদেশি ক্রিকেটার।
মৃত্যু
১৫৬৫ - লডভিক ফেরারী, ইতালীয় গণিতবিদ ও অধ্যাপক।
১৮০৫ - লর্ড চার্লস কর্নওয়ালিস, ব্রিটিশ ভারতের গভর্নর।
১৯১৮ - রলান্ড গারস, ফরাসি সৈনিক ও বৈমানিক।
১৯৬৮ - যোগেন্দ্রনাথ মণ্ডল, আধুনিক পাকিস্তান রাষ্ট্রের কেন্দ্রীয় ও শীর্ষস্থানীয় প্রতিষ্ঠাকালীন ব্যক্তিত্ব এবং বিশিষ্ট রাজনৈতিক নেতা।
১৯৭৪ - আবুল হাশিম, ভারত উপমহাদেশের বাঙালি রাজনীতিবিদ।
১৯৭৬ - লার্স অনসাগার, নোবেল পুরস্কার বিজয়ী নরওয়েজীয়-মার্কিন রসায়নবিদ ও পদার্থবিদ।
১৯৮৪ - মুজীবুর রহমান খাঁ, বাঙালি সাংবাদিক ও সাহিত্যিক।
১৯৮৫ - আবদুস সাত্তার, বিচারপতি, বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি।
২০০৪ - মরিস উইলকিন্স, নোবেল পুরস্কার বিজয়ী ইংরেজ জীবপদার্থবিজ্ঞানী।
২০১০ - মেরি লেওনা জামিন, মার্কিন মডেল ও অভিনেত্রী।
২০১১ -স্টিভ জবস, অ্যাপল ইনকর্পোরেশনের প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা।
২০২০ - শক্তি ঠাকুর, ভারতীয় বাঙালি গায়ক ও অভিনেতা।
২০২০ - মনসুর উল করিম, একুশে পদকপ্রাপ্ত বাংলাদেশি চিত্রশিল্পী ও অধ্যাপক।
২০২৪ - এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী, বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি ও চিকিৎসক।
অন্যান্য
বিশ্ব শিক্ষক দিবস