কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ মার্চ ২০২৬, ০৭:৪৫ এএম
আপডেট : ০৬ মার্চ ২০২৬, ০৮:৩৬ এএম
অনলাইন সংস্করণ

০৫ মার্চ : কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

কালের গহ্বরে হারিয়ে যায় সময়। আর এই সময়ে ঘটে চলে নানা ঘটনা। প্রজন্ম থেকে প্রজন্ম ইতিহাস চিন্তা, চেতনা ও প্রেরণার উৎস। ইতিহাসই আমাদের পথ দেখায় নতুন নতুন দিগন্তের। ইতিহাসের দিকে তাকালে দেখা যায়, পৃথিবীকে আলোকিত করেছেন অনেক জ্ঞানী-গুণী। বিশ্বজুড়ে ঘটেছে গুরুত্বপূর্ণ অনেক ঘটনা। তবে সব ঘটনার ইতিহাসে ঠাঁই হয় না।

আজ বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬। এক নজরে দেখে নেওয়া যাক ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলি

১৩৯৭ - অক্সফোর্ডের নতুন কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়।

১৫৫৮ - ইউরোপে প্রথম ধূমপানে তামাক ব্যবহার শুরু হয়।

১৬৮৪ - তুরস্কের বিরুদ্ধে রোম পোল্যান্ড ও ভেনিসের লিঞ্জলীগ গঠন।

১৭৭০ - বোস্টনে (যুক্তরাষ্ট্র) জনতার ওপর গুলি চালিয়ে ব্রিটিশ সৈন্যরা গণহত্যা ঘটায়।

১৭৯৩ - ফ্রান্সের সেনাবাহিনী অস্ট্রিয়ার কাছে পরাজিত হয়।

১৮২২ - ভবানীচরণ বন্দ্যোপাধ্যায় সম্পাদিত ‘সমাচার চন্দ্রিকা’ প্রকাশিত হয়।

১৮২৪ - ইঙ্গ-বার্মা যুদ্ধ শুরু হয়।

১৮৩৩ - অবিভক্ত ভারতের প্রথম দুই মহিলা কাদিম্বিনী ও চন্দ্রমুখী বসু স্নাতক ডিগ্রি লাভ করেন।

১৮৩৬ - মেক্সিকো আলামো আক্রমণ করে।

১৮৯৬ - ইতালির প্রধানমন্ত্রী ক্রিসপি পদত্যাগ করেন।

১৮৯৭ - মার্কিন নিগ্রো একাডেমি গঠিত হয়।

১৯১২ - স্পেনে স্টিমারডুবিতে ৫০০ যাত্রীর প্রাণহানি ঘটে।

১৯১৮ - মস্কোকে রাশিয়ার রাজধানী করা হয়।

১৯৩৩ - জার্মানিতে নির্বাচনে এডলফ হিটলার ও তার নাৎসী পার্টি বহু আসনে জয়লাভ করে। তবে সংখ্যাগরিষ্ঠতা পায়নি। এর কিছুদিন পরই একনায়কতন্ত্র ঘোষণা।

১৯৬৬ - জাপানের ফুজি পর্বতে ব্রিটিশ এয়ার লাইন্সের বিমান বিধ্বস্ত হয়ে ১২৪ যাত্রী নিহত।

১৯৮৪ - ভুটানের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ও সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হয়।

১৯৮৭ - সিলেটে ওসমানী জাদুঘর উদ্বোধন।

১৯৯৮ - ব্রিটেন ও উত্তর আয়ারল্যান্ড ‘উত্তর আয়ারল্যান্ড’ চুক্তিতে উপনীত হয়।

২০০১ - হজের সময় মিনায় পদদলিত হয়ে ৩৫ হাজির মৃত্যু।

২০০৭ - ঢাকা-ব্যাংকক-ঢাকা সেক্টরে ইলেকট্রনিক টিকিটিং (ই-টিকিটিং) পদ্ধতি চালু।

জন্ম

১১৩৩ - ইংল্যান্ডের রাজা দ্বিতীয় হেনরি।

১৩২৪ - স্কটল্যান্ডের রাজা দ্বিতীয় ডেভিড।

১৩২৬ - হাঙ্গেরির রাজা লুই আই।

১৫১২ - ফ্লেমিশ গণিতজ্ঞ, মানচিত্রাঙ্কনবিদ ও দার্শনিক গেরারডুস মেরকাটর।

১৬৯৬ - ইতালীয় চিত্রশিল্পী জিওভান্নি বাতিস্তা টিয়েপলো।

১৮৭১ - পোলীয় রুশ অর্থনীতিবিদ ও দার্শনিক রোসা লুক্সেমবুর্গ। (মৃ. ১৯১৯)

১৮৮৭ - ব্রাজিলীয় সুরকার আতোর ভিলা-লোবোস।

১৮৯৮ - চীনা রাষ্ট্রনেতা চৌ এন-লাই। (মৃ. ১৯৭৬)

১৯০২ - আজাদ আজাদ হিন্দ ফৌজের রানী ঝাঁসি রেজিমেন্টের সৈনিক নীরা আর্য। (মৃ. ১৯৯৯)

১৯০৫ - প্রভাবতী দেবী সরস্বতী বাঙালি ঔপন্যাসিক। (মৃ. ১৪/০৫/১৯৭২)

১৯০৮ - ইংরেজ বংশোদ্ভূত মার্কিন অভিনেতা ও গায়ক রেক্স হ্যারিসন।

১৯১১ - এয়ার মার্শাল সুব্রত মুখার্জী, ভারতীয় বিমানবাহিনীর প্রথম ভারতীয় চিফ অব দ্য এয়ার স্টাফ। (মৃ. ০৮/১১/১৯৬০)

১৯১৮ - নোবেল পুরস্কার বিজয়ী মার্কিন অর্থনীতিবিদ জেমস টোবিন।

১৯২২ - ইতালীয় অভিনেতা, পরিচালক ও চিত্রনাট্যকার জেটি পাওলো পাসোলিনি।

১৯২৮ - শৈলেন্দ্র নারায়ণ ঘোষাল শাস্ত্রী, বাঙালি বৈদিক পণ্ডিত ও বৈদিক রিসার্চ ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা। (মৃ. ০৮/০৯/১৯৮৭)

১৯৩৪ - নোবেল পুরস্কার বিজয়ী ইসরাইলের অর্থনীতিবিদ ড্যানিয়েল কানেমান।

১৯৩৭ - নাইজেরিয়ার সাবেক জেনারেল, রাজনীতিবিদ ও ৫ম প্রেসিডেন্ট ওলুস্যাগুন অবাসাঞ্জ।

১৯৩৯ - দিব্যেন্দু পালিত ভারতীয় বাঙালি লেখক। (মৃ. ০৩/০১/২০১৯)

১৯৪২ - স্পেনীয় আইনজীবী, রাজনীতিবিদ ও সাবেক প্রধানমন্ত্রী ফেলিপে গনসালেস।

১৯৪৩ - ইতালীয় শিল্পী, গীতিকার ও গিটারিস্ট লুচো বাত্তিস্তি।

১৯৬৮ - হাঙ্গেরীয় ব্যবসায়ী, রাজনীতিবিদ ও ৭ম প্রধানমন্ত্রী গর্ডন বাজনাই।

১৯৭৪ - মার্কিন অভিনেত্রী এভা মেন্ডেস।

১৯৮৭ - রুশ টেনিস খেলোয়াড় আন্না চাকভেতাদজে।

মৃত্যু

১৫৩৪ - আন্তোনিও ডা করেগিও, ইতালীয় চিত্রশিল্পী।

১৬২৫ - ইংল্যান্ডের রাজা প্রথম জেমস।

১৮১৫ - ‘প্রাণী চুম্বকত্বের’ (ম্যাসমেরিজম) প্রবক্তা ফ্রানৎস ম্যাসমের।

১৮২৭ - ইতালীর বিখ্যাত পদার্থবিজ্ঞানী আলেসান্দ্রো ভোল্টা। (জ. ১৭৪৫)

১৮২৭ - পিয়ের লাপ্লাস, বিখ্যাত ফরাসি গণিতবিদ।

১৮৭৮ - হরিচাঁদ ঠাকুর, বাংলার মতুয়া সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা। (জ. ১৮১২)

১৯৪৪ - ম্যাক্স জেকব, ফরাসি কবি ও লেখক।

১৯৫৩ - সোভিয়েত ইউনিয়নের নেতা ও হিটলার বধের নায়ক জোসেফ স্টালিন। (জ. ১৮৭৮)

১৯৬১ - নাট্যকার শচীন্দ্রনাথ সেনগুপ্ত। (জন্ম ১৮৯২)

১৯৬৬ - রুশ মহিলা কবি আন্না আখমা তোভা।

১৯৬৭ - ইরানি রাজনৈতিক বিজ্ঞানী, রাজনীতিবিদ ও ৬০তম প্রধানমন্ত্রী মোহাম্মদ মোসাদ্দেক।

১৯৭৩ - অমূল্যকুমার দাশগুপ্ত, বাঙালি লেখক ও শিক্ষাবিদ।

১৯৮২ - জন বেলুশি, মার্কিন অভিনেতা, গায়ক ও চিত্রনাট্যকার ।

১৯৯৬ - খন্দকার মোশতাক আহমেদ, বাংলাদেশের রাষ্ট্রপতি।

২০০৮ - জোসেফ ওয়েইযেনবাউম, জার্মান কম্পিউটার বিজ্ঞানী ও লেখক।

২০১৩ - হুগো চাভেজ, ভেনেজুয়েলার কর্নেল, রাজনীতিবিদ ও প্রেসিডেন্ট।

২০১৬ - রে টমলিনসন, মার্কিন কম্পিউটার প্রোগ্রামার ও বিশ্বের প্রথম ই-মেইল প্রবর্তনকারী।

২০২০ - হাভিয়ের পেরেজ ডে কুয়েইয়ার, পেরুর সাবেক প্রধানমন্ত্রী ও জাতিসংঘের ৫ম মহাসচিব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

১০

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

১১

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

১২

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

১৩

সেই তিন ভাইয়ের অ্যাকাউন্টে জমা হলো ১২ লাখ টাকা

১৪

চমেকে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা, ইনডোর ও আউটডোর শাটডাউনের হুঁশিয়ারি

১৫

এনসিপির ফল উৎসবে হামলা

১৬

সাড়ে ৯ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে

১৭

মেহেদী অনুষ্ঠানে ‘জয় বাংলা’ স্লোগান, কারাগারে দুই যুবক

১৮

বিএমডিসির নিবন্ধনবিহীন চিকিৎসকের পক্ষে মানববন্ধন, মামলা প্রত্যাহারের দাবি

১৯

ফেনী জেলা বিএনপির মিডিয়া সেলের কমিটি অনুমোদন

২০
X