কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ নভেম্বর ২০২৩, ০৮:১১ এএম
আপডেট : ০১ নভেম্বর ২০২৩, ০৮:১৪ এএম
অনলাইন সংস্করণ

১ নভেম্বর : ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

গ্রাফিক্স : কালবেলা।
গ্রাফিক্স : কালবেলা।

কালের গহ্বরে হারিয়ে যায় সময়। আর এই সময়ে ঘটে চলে নানা ঘটনা। প্রজন্ম থেকে প্রজন্ম ইতিহাস চিন্তা, চেতনা ও প্রেরণার উৎস। ইতিহাসই আমাদের পথ দেখায় নতুন নতুন দিগন্তের। ইতিহাসের দিকে তাকালে দেখা যায়, পৃথিবীকে আলোকিত করেছেন অনেক জ্ঞানী-গুণী। বিশ্বজুড়ে ঘটেছে গুরুত্বপূর্ণ অনেক ঘটনা। তবে সব ঘটনা ইতিহাসে ঠাঁই হয় না।

১ নভেম্বর ২০২৩- রোজ বুধবার, ১৬ কার্তিক ১৪৩০, ১৬ রবিউস সানি ১৪৪৫

একনজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যু দিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলি :

১৬০৪ - উইলিয়াম শেকসপিয়ারের ওথেলো প্রথমবারের মতো লন্ডনের হোয়াইট প্যালেসে মঞ্চায়িত হয়।

১৮৯৭ - ইতালিয়ান ফুটবল দল জুভেন্টাস ফুটবল ক্লাব গঠিত হয়।

১৯০৩ - পানামার স্বাধীনতাকামী জনতার আন্দোলন সফল হয় এবং তারা স্বাধীনতা অর্জন করে।

১৯৫২ - যুক্তরাষ্ট্র সর্ব প্রথম হাইড্রোজেন বোমার পরীক্ষা চালায়। এই বোমাটি হিরোশিমাতে নিক্ষিপ্ত বোমার চেয়ে প্রায় পাঁচশো গুণ বেশি শক্তিশালী।

১৯৫৪ - আহমদ বিন বালার নেতৃত্বে আলজেরিয়ায় স্বাধীনতাকামী যুদ্ধ শুরু হয়।

১৯৬৪ - প্রথম পোস্ট অফিসের মাধ্যমে মানি অর্ডার পদ্ধতি চালু হয়।

১৯৮১ - অ্যান্টিগুয়া ও বারমুডা স্বাধীন হয়।

১৯৯২ - বাংলাদেশে ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার মূল ক্যাম্পাস উদ্বোধন করা হয়।

২০০৭ - বাংলাদেশের বিচার বিভাগকে নির্বাহী বিভাগ থেকে আলাদা করা হয়।

জন্ম :

১৮৭৮ - কার্লোস সাভেদ্রা লামাস, আর্জেন্টাইন রাজনৈতিক নেতা, নোবেল শান্তি পুরস্কার বিজয়ী।

১৯৪৯ - মাইকেল ডি. গ্রিফিন, নাসার প্রধান প্রশাসক।

১৯৫০ - রবার্ট বি. লাফলিন, আমেরিকান পদার্থবিদ, নোবেল পুরস্কার পদার্থবিজ্ঞান বিজয়ী।

১৯৬৮ - আকরাম খান, সাবেক বাংলাদেশি ক্রিকেটার।

১৯৭৩ - ঐশ্বরিয়া রাই বচ্চন, ভারতীয় অভিনেত্রী।

১৯৭৪ - ভিভিএস লক্ষণ, ভারতীয় ক্রিকেটার।

মৃত্যু :

১৮৭৩ - দীনবন্ধু মিত্র, নাট্যকার।

১৯০৩ - থিওডর মমসেন, জার্মান লেখক, নোবেল সাহিত্য পুরস্কার বিজয়ী।

১৯৫০ - বাঙালি সাহিত্যিক বিভূতিভূষণ বন্দোপাধ্যায়।

১৯৯৩ - সেভেরো ওচোয়া, স্পেনীয় বায়োকেমিস্ট, নোবেল পুরস্কার (জন্ম ১৯০৫)।

দিবস :

আলজেরিয়া - জাতীয় দিবস।

এন্টিগুয়া ও বারমুডা - স্বাধীনতা দিবস (ব্রিটেন থেকে, ১৯৮১)।

আয়ারল্যান্ড - সামহাইন প্রচিলিত শীতের প্রথম দিন।

বিশ্ব ভেগান দিবস।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হামের টিকায় গাফিলতি মিললে কঠোর ব্যবস্থা : সংসদে প্রধানমন্ত্রী

ওএসডির খবর জানেন না ফেনীর সিভিল সার্জন!

৭ বছরের শিশুকে অপহরণ-ধর্ষণ-হত্যা, গ্রেপ্তার-৩

সমসাময়িক বাংলা কবিতা : দুর্বোধ্যতার বর্ম ও গতানুগতিকতার আবর্তন

প্রধানমন্ত্রী নির্দেশে সংসদে হাজির এমপি এমরান চৌধুরী

প্রধানমন্ত্রী আসার আগেই ভেঙে পড়ল প্যান্ডেল

সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ ডিএমপি কমিশনারের

পুরুষদের পর নারী দলও ধরাশায়ী অস্ট্রেলিয়ার কাছে

সংসদে পররাষ্ট্রমন্ত্রী / বাংলাদেশের পররাষ্ট্রনীতির লক্ষ্য বহুমুখীকরণ ও কৌশলগত ভারসাম্য

ইরান আচরণ না বদলালে আবার বোমা হামলা হবে : ট্রাম্প

১০

কুমিল্লায় থানার সামনে দুপক্ষের সংঘর্ষ, আটক ৩

১১

পুশইন বন্ধে সরকারের কার্যকর উদ্যোগ নেই : মঞ্জু

১২

১২৭৮ পরিবারকে ফ্যামিলি কার্ড দিলেন গয়েশ্বর–আমান

১৩

আনচেলত্তির কৌশল বদল, একাদশে বড় পরিবর্তন

১৪

ভার্চুয়ালি উদ্বোধন প্রধানমন্ত্রীর / চন্ডিছড়া চা-বাগানের ৩৭৯ শ্রমিক পেল ফ্যামিলি কার্ড

১৫

সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী / সীমান্তে অপ্রীতিকর ঘটনা শূন্যে নামিয়ে আনতে কাজ করছে সরকার

১৬

এক বিশ্বকাপের সময় হত্যা, আরেকটির সময় এলো মৃত্যুদণ্ডের রায়

১৭

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১৮

ইরান চুক্তিতে বিশ্ববাজার অনেক খুশি : ট্রাম্প

১৯

ইউএনএইচসিআরের নির্বাহী কমিটির ব্যুরোর নেতৃত্বে প্রথমবার বাংলাদেশ

২০
X