মোহনগঞ্জ (নেত্রকোণা) প্রতিনিধি
প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৬, ০৮:১৪ পিএম
অনলাইন সংস্করণ

ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ : লুৎফুজ্জামান বাবর

মোহনগঞ্জে নির্বাচনী পথসভায় বক্তব্য দেন লুৎফুজ্জামান বাবর। ছবি : কালবেলা
মোহনগঞ্জে নির্বাচনী পথসভায় বক্তব্য দেন লুৎফুজ্জামান বাবর। ছবি : কালবেলা

দীর্ঘ ১৮ বছর পর দেশে অংশগ্রহণমূলক নির্বাচন হচ্ছে উল্লেখ করে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও বিএনপি নেতা লুৎফুজ্জামান বাবর বলেছেন, অতীতে কে কী করেছে তা বলে আমি আমার সময় নষ্ট করতে চাই না। তাদের বিচার জনগণ ও আল্লাহ করবেন। আমার কাছে সর্ব প্রথমেই হচ্ছে দেশ, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ও জনগণ।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে নেত্রকোনা-৪ (মদন, মোহনগঞ্জ, খালিয়াজুড়ি) আসনের ধানের শীষের প্রার্থী হিসেবে মোহনগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নে নির্বাচনী প্রচারকালে আদর্শনগর এলাকার ভরাম-শ্রীরামপুর চৌরাস্তা পথসভায় তিনি এসব কথা বলেন।

বাবর বলেন, ব্যক্তির চেয়ে দল বড়, আর দলের চেয়ে দেশ বড়। আমাদের নেতা তারেক রহমান বলেছেন সবার আগে বাংলাদেশ। আমার কাছেও সবার আগে দেশ, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব এবং জনগণ। এ সময় মাদক ও জুয়া থেকে যুব সমাজকে রক্ষা করতে সকল পিতা মাতার দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

পথসভায় অন্যদের মধ্যে মোহনগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি সেলিম কার্ণায়েন, সাধারণ সম্পাদক গোলাম এরশাদুর রহমান, পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম ভিপি ও সাধারণ সম্পাদক গোলাম রব্বানী পুতুলসহ বিএনপির অঙ্গ-সংগঠনের অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধান কাটতে বলায় গাছের ডাল দিয়ে পিটিয়ে হত্যা

মেট্রোরেল নিয়ে নতুন সিদ্ধান্ত, আজ থেকেই কার্যকর

বিসিবিতে আজ আমেজহীন আনুষ্ঠানিকতা রক্ষার নির্বাচন

শাপলা চত্বর হত্যাযজ্ঞ মামলা: ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন আজ

রাশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী

জব্দ ইরানি অর্থ ক্ষতিগ্রস্ত মিত্র দেশগুলোকে দিতে চায় যুক্তরাষ্ট্র

তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ

আলোচিত মামলার রায় শোনার অপেক্ষায় জাতি, আদালতে সোহেল-স্বপ্না

মার্কিন কর্মকর্তাদের ওপর গোয়েন্দাগিরি করছে ইসরায়েল, কারণ ইরান

মার্টিনেস ও সিমেওনের গোলে হন্ডুরাসকে হারাল আর্জেন্টিনা

১০

আবারও এন্দ্রিকের শো, আনচেলত্তির অধীনে ব্রাজিলের তিনে তিন

১১

দীর্ঘ ছুটি শেষ / খুলেছে স্কুল-কলেজ, এখনো বন্ধ অনেক প্রতিষ্ঠান

১২

চলন্ত ট্রেন থেকে পড়ে ২ পা বিচ্ছিন্ন হওয়া সেই যুবকের মৃত্যু

১৩

মিসরকে হারিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করলো ব্রাজিল

১৪

দেশের ১৭ অঞ্চলে ব্যাপক ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরেও সতর্কতা

১৫

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে রহস্যজনক তাপ, উৎস খুঁজছে পুলিশ-ফায়ার সার্ভিস

১৬

আন্তর্জাতিক রোবটিক্স অলিম্পিয়াডে স্বর্ণপদক পেলেন বাংলাদেশের প্রিয়ন্ত

১৭

২০২৬-২৭ অর্থবছরের বাজেট অধিবেশন শুরু হচ্ছে আজ

১৮

রামিসা হত্যা মামলার রায় আজ

১৯

৩০০ জনকে চাকরি দেবে আবুল খায়ের গ্রুপ, অভিজ্ঞতা ছাড়াও আবেদন

২০
X