কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৬, ০৭:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

দুবাইয়ে তুষারপাতের ছবি শেয়ার করলেন ক্রাউন প্রিন্স

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

দুবাইয়ের ক্রাউন প্রিন্স, উপপ্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী শেখ হামদান বিন মোহাম্মদ বিন রাশিদ আল মাকতুম একটি ব্যতিক্রমী ছবি শেয়ার করে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোড়ন তুলেছেন। ছবিতে বুর্জ খলিফাসহ দুবাইয়ের আইকনিক স্কাইলাইনকে বরফে ঢাকা অবস্থায় দেখা যায়। ছবিটি তিনি শেয়ার করায় অনেক অনুসারীকেই বিস্মিত করেছে। খবর গালফ নিউজের।

ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করা ছবিটির ক্যাপশনে শেখ হামদান লেখেন, ‘আগামীকাল আবহাওয়া এমনই অনুভূত হবে।’ মূলত আসন্ন তীব্র শীতের অনুভূতি বোঝাতেই রসিকতার ছলে এই ছবি পোস্ট করা হয়েছে। মুহূর্তের মধ্যেই তার লাখো অনুসারীর মধ্যে ছবিটি ব্যাপক সাড়া ফেলে।

গত কয়েক দিন ধরে সংযুক্ত আরব আমিরাতে শীতল বাতাস বইছে। তাপমাত্রা কমে যাওয়ায় বাসিন্দাদের অনেকেই শীতের পোশাক বের করতে শুরু করেছেন। ন্যাশনাল সেন্টার অব মেটিওরোলজি জানিয়েছে, চলতি শীত মৌসুমে এ পর্যন্ত দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, যা নেমে এসেছে ০.২ ডিগ্রি সেলসিয়াসে।

আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, জানুয়ারির শেষ ভাগে এমন ঠান্ডা পরিস্থিতির আশঙ্কা আগে থেকেই ছিল। বর্তমানে দুবাইসহ বিভিন্ন এলাকায় শীতল হাওয়া ও কমতে থাকা তাপমাত্রার কারণে পরিবেশে স্পষ্ট পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে।

ন্যাশনাল সেন্টার অব মেটিওরোলজি আরও জানিয়েছে, আজ ও আগামীকাল তাপমাত্রা আরও কমতে পারে। পূর্ব দিক থেকে আসা একটি নিম্নচাপ এবং পশ্চিম দিকের উচ্চচাপ বলয়ের সংঘাতে এই শীতল পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এর সঙ্গে উপরের বায়ুমণ্ডলে দুর্বল নিম্নচাপও ভূমিকা রাখছে।

যদিও ক্রাউন প্রিন্সের শেয়ার করা ছবিটি বাস্তব তুষারপাতের নয়, বরং কল্পনাপ্রসূত একটি ভিজ্যুয়াল। তবু এটি বর্তমান আবহাওয়ার অনুভূতিকে যথাযথভাবে তুলে ধরেছে। শীতের এই অপ্রত্যাশিত ঝাপটা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেক বাসিন্দাই নিজেদের অভিজ্ঞতা শেয়ার করছেন।

কালবেলা/এএএম/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে ছুরিকাঘাতে যুবক নিহত

শিশুকে ধর্ষণের পর হত্যা, প্রধান আসামি রিমান্ডে

১৭ দিন ধরে নিখোঁজ দুই শিক্ষার্থী, দিশাহারা বাবা-মা

আসিয়ানের পক্ষে রাশিয়ার সমর্থন পুনর্ব্যক্ত করলেন লাভরভ

ব্রাহ্মণপাড়ায় বেহাল সড়কে সীমাহীন দুর্ভোগ

সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

তিস্তার পানি বিপৎসীমা ছুঁইছুঁই  

দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম, ভরি কত

পরস্পরকে দুর্বল করছে ইরান-যুক্তরাষ্ট্র, তামাশা দেখছে ইসরায়েল

ডিআর কঙ্গোতে দ্রুত ছড়াচ্ছে ইবোলা, নিয়ন্ত্রণ না করলে ব্যাপক প্রাদুর্ভাবের আশঙ্কা

১০

ভাড়া বাসা থেকে রাজমিস্ত্রির ঝুলন্ত মরদেহ উদ্ধার

১১

সুনামগঞ্জে নদ-নদীর পানি কমছে

১২

সরিষাবাড়ী পৌরসভায় তীব্র পানি সংকট, বিপর্যস্ত জনজীবন

১৩

সরকারি খালে ৫৮ অবৈধ বাঁধ, স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে অপসারণ ৯

১৪

গায়ানায় ফেরি দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৪১

১৫

বেলিসিমো রোটনডো নিয়ে বিভ্রান্তি দূর করতে কাজী ফুডের ব্যাখ্যা

১৬

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

১৭

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

১৮

ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব পদে দেখতে চান ট্রাম্প

১৯

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

২০
X