বিশেষ প্রতিনিধি
প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৬, ০৭:১১ পিএম
অনলাইন সংস্করণ

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা প্রণয়নে গঠিত টাস্কফোর্স নিয়ে হাইকোর্টের রুল

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা প্রণয়ন এবং ওষুধের যৌক্তিক মূল্য নির্ধারণের সুপারিশ প্রদানের উদ্দেশে সরকার গঠিত টাস্কফোর্স কেন অবৈধ, অসৎ-উদ্দেশ্যপ্রসূত ও আইনগত কর্তৃত্ববিহীন ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। আদালত রুলের জবাব দাখিলের জন্য তিন সপ্তাহের সময় বেধে দিয়েছে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করে।

জানা গেছে, বাংলাদেশ ইউনানি মেডিকেল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এ.কে. মাহবুবুর রহমান এবং অন্য একজন এই বিষয়ে রিট করেন। রিটে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব, ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক এবং ঔষধ প্রশাসন-১ বিভাগের সিনিয়র সহকারী সচিবকে বিবাদী করা হয়।

এ কে মাহবুবুর রহমানের পক্ষে রিট পিটিশনটি দায়ের করেন অ্যাডভোকেট এ. কে. এম. জাগলুল হায়দার আহমেদ আফ্রিক এবং রিট আবেদনের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী সুব্রত চৌধুরী। রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল খান জিয়াউর রহমান ও মোহাম্মদ আব্দুল করিমসহ সংশ্লিষ্ট আইন কর্মকর্তারা।

রুলে উল্লেখ করা হয়, স্বাস্থ্য সেবা বিভাগের জারিকৃত ২৪.০৭.২০২৫ তারিখের স্মারকের মাধ্যমে গঠিত ১৮ সদস্যবিশিষ্ট টাস্কফোর্সে আয়ুর্বেদিক, ইউনানি, হোমিওপ্যাথিক, বায়োকেমিক, হারবাল ও ভেটেরিনারি বিশেষজ্ঞদের অন্তর্ভুক্ত না করায় ওষুধ ও কসমেটিকস আইন, ২০২৩-এর ধারা ১৩ এবং উপদেষ্টা পরিষদের সিদ্ধান্তের আলোকে ক্যাবিনেট ডিভিশন কর্তৃক জারিকৃত ১০.১১.২০২৪ তারিখের নির্দেশনা লঙ্ঘিত হয়েছে কি না, সে বিষয়ে প্রতিবাদীদের কারণ দর্শাতে বলা হয়েছে।

হাইকোর্ট আরও জানতে চেয়েছেন, উক্ত টাস্কফোর্সে সংশ্লিষ্ট সকল অংশীজনকে অন্তর্ভুক্ত করার বিষয়ে প্রতিবাদীদের নিষ্ক্রিয়তা কেন অবৈধ, অসৎ-উদ্দেশ্যপ্রসূত ও আইনগত কর্তৃত্ববিহীন ঘোষণা করা হবে না এবং কেন সংশ্লিষ্ট স্মারক ও তৎসংশ্লিষ্ট কার্যক্রমকে আইনগত কার্যকারিতাবিহীন ঘোষণা করা হবে না।

এ ছাড়া রুলে আরও জানতে চাওয়া হয়েছে, কেন প্রতিবাদীদের প্রতি নির্দেশ প্রদান করা হবে না যে, ওষুধ ও কসমেটিকস আইন, ২০২৩-এর ধারা ১৩ এবং উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত ও নির্দেশনা অনুসরণপূর্বক উক্ত টাস্কফোর্সে আয়ুর্বেদিক, ইউনানি, হোমিওপ্যাথিক, বায়োকেমিক, হারবাল ও ভেটেরিনারি বিশেষজ্ঞসহ সকল অংশীজনকে অন্তর্ভুক্ত করতে হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এক গ্রাম থেকেই ৮ শিক্ষার্থীর বৃত্তি অর্জন

বিদায়ী রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা হবে কি না জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

সাঙ্গু নদীতে ভেসে উঠল নিখোঁজ পর্যটকের মরদেহ

টানা ৩ দিন ১২ ঘণ্টা করে গ্যাস থাকবে না যেসব এলাকায়

দেশ সংস্কার না করে কুসংস্কারের জন্ম দেওয়া হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

ট্রাকচালক হোসেন হত্যা: হাসিনা-পলকসহ ৩৪ জনের বিরুদ্ধে চার্জ শুনানি ১৩ আগস্ট

স্পেনে দাবানলের ক্ষত কাটছে না, চিন্তায় হাজারো মানুষ

রাষ্ট্রপতি নির্বাচন / তিন কারণে পছন্দের শীর্ষে মির্জা ফখরুল

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে হাফিজ উদ্দিন আহমদের প্রথম কর্মদিবস শুরু

‘মানুষের নিরাপত্তা আজ প্রশ্নের মুখে’ / ছাতাবোমার ঘটনায় গোলাম পরওয়ারের উদ্বেগ

১০

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

১১

ব্রিটেনের স্বার্থে প্রয়োজনে ট্রাম্পের বিরুদ্ধেও অবস্থান নেব: অ্যান্ডি বার্নহ্যাম

১২

হরমুজ প্রণালির নৌচলাচল নিয়ে ওমানের সঙ্গে আলোচনায় অগ্রগতি

১৩

ইরান অবরোধ ভাঙার অভিযোগে তেলবাহী জাহাজ অচল করল মার্কিন বাহিনী

১৪

হজের প্রাথমিক নিবন্ধন শুরু ২৭ জুলাই, যেতে পারবে না যারা

১৫

সিলেটে বিউটি পালের পাশে শিক্ষক-লেখক ও সাংবাদিকরা

১৬

ভাটারার গ্যাস বিস্ফোরণ / স্বামী-ভাগ্নির পর না ফেরার দেশে ফাহিমাও

১৭

সিরিয়ায় বাস দুর্ঘটনা, হতাহতদের হেলিকপ্টারে করে হাসপাতালে প্রেরণ

১৮

জুলাই হত্যা মামলা / ওবায়দুল কাদেরসহ ৭ জনের বিরুদ্ধে আজ সাক্ষ্য দেবেন সাংবাদিক আশরাফ কায়সার

১৯

প্রশাসনের সঙ্গে বৈঠকের পর খুলল তালা, ক্লাস-পরীক্ষা বর্জন অব্যাহত

২০
X