কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৬, ০৮:২৮ পিএম
আপডেট : ২২ জানুয়ারি ২০২৬, ০৯:৩৬ পিএম
অনলাইন সংস্করণ
নির্বাচনী প্রচারণা

সিলেটের দুই মেডিকেল কলেজ হাসপাতালে বিএনপির লিফলেট বিতরণ

সিলেটের দুই মেডিকেল কলেজ হাসপাতালে বিএনপির লিফলেট বিতরণ

আনুষ্ঠানিকভাবে আজ নির্বাচনী প্রচারণা শুরু করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলসহ (বিএনপি) বিভিন্ন রাজনৈতিক দল। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মো. রফিকূল ইসলাম সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও জালালাবাদ রাগিব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ধানের শীষের পক্ষে ভোট চেয়ে প্রচারণা কার্যক্রম শুরু করেন।

প্রচারণাকালে তিনি হাসপাতালের চিকিৎসক, নার্স, কর্মকর্তা-কর্মচারী, রোগী ও তাদের স্বজনদের মাঝে বিএনপির ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক কর্মসূচির তথ্যসম্বলিত লিফলেট বিতরণ করেন। এ সময় তিনি বিএনপির প্রণীত স্বাস্থ্য ও শিক্ষানীতি, ফ্যামিলি কার্ড কর্মসূচি এবং কৃষি বিপ্লব বাস্তবায়নে দলের পরিকল্পনা সম্পর্কে সংশ্লিষ্টদের অবহিত করেন।

প্রচারণা চলাকালে এক ইন্টার্ন চিকিৎসকের প্রশ্নের জবাবে স্বাস্থ্য সুরক্ষা আইন ও এর বাস্তবায়ন বিষয়ে ডা. রফিকূল ইসলাম বলেন, বিএনপি স্বৈরাচার পতনের পর থেকেই স্বাস্থ্য সুরক্ষা আইন বাস্তবায়নের বিষয়ে ধারাবাহিকভাবে কথা বলে আসছে। এ লক্ষ্যে সকল স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনা করে একটি কার্যকর ও গ্রহণযোগ্য নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে চিকিৎসক, নার্স, সেবাকর্মী ও রোগীসহ স্বাস্থ্যখাতের সঙ্গে সম্পৃক্ত সকল পক্ষের মতামতের ভিত্তিতে স্বাস্থ্য সুরক্ষা আইন বাস্তবায়ন করা হবে।

তিনি আরও বলেন, দীর্ঘ ত্যাগ ও সংগ্রামের পর দেশের জনগণ আবারও ভোটাধিকার প্রয়োগের সুযোগ পেয়েছে। তাই তিনি সবাইকে নিজ নিজ পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন ও বন্ধু-বান্ধবদের সঙ্গে আলোচনা করে বিএনপির দেশ গড়ার পরিকল্পনাগুলো সুচিন্তিতভাবে বিচার-বিশ্লেষণ করে যথাযথভাবে ভোটাধিকার প্রয়োগ করার আহ্বান জানান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দীর্ঘ দুই দশক পর নারী প্রধানমন্ত্রী পেতে যাচ্ছে দক্ষিণ কোরিয়া

বাংলাদেশের ফাইনালে ওঠার লড়াই আজ

রামিসা হত্যা মামলার রায় পর্যবেক্ষণে যা বললেন আদালত

প্রতিবাদ সভায় বক্তারা / চট্টগ্রাম বন্দর ইজারা দেওয়ার কোনো সুযোগ নেই

দক্ষিণ লেবাননের আরও কয়েকটি শহরে ইসরায়েলি হামলা

মৃত মাকে দেখতে যাওয়ার পথে প্রাণ গেল মেয়ের

খাদ্য প্যাকেটের সম্মুখভাগে সতর্কবার্তা বাড়াবে ভোক্তা সচেতনতা, কমাবে স্বাস্থ্যঝুঁকি

চরিত্র হনন: এক নীরব ঘাতক

সব ডেথ রেফারেন্সই দ্রুত নিষ্পত্তির জন্য প্রধান বিচারপতি সিদ্ধান্ত নেবেন: আইনমন্ত্রী

ইসরায়েলের গুপ্তচরবৃত্তির হুমকিতে সতর্ক পেন্টাগন

১০

উত্তাপহীন বিসিবি নির্বাচনে ৩৫ মিনিটে পড়েছে ১ ভোট

১১

ছাত্রদল নেতাকে মারধরের অভিযোগ বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়কের বিরুদ্ধে

১২

অঝোরে কাঁদছিলেন রামিসার বাবা, চোখ বন্ধ রেখেছিলেন স্বপ্না

১৩

ভিসা ছাড়াই যে ৩৬ দেশে যেতে পারবেন বাংলাদেশি পাসপোর্টধারীরা

১৪

রামিসা হত্যা মামলা / রায়ের সময় কাঠগড়ায় দোয়া পড়ছিলেন সোহেল

১৫

সরকারে আসার ঝুঁকি এতটা ভয়াবহ হবে ভাবিনি: ফারুকী

১৬

৫ কার্যদিবসে মামলার রায় একটি ‘মাইলফলক’: রাষ্ট্রপক্ষ

১৭

দেশে ফিরেছেন ৩৭৪৩৫ হাজি

১৮

দক্ষিণ লেবাননে দুই ইসরায়েলি সেনা নিহত

১৯

চার বছরেও শেষ হয়নি সড়কের কাজ, দুর্ভোগে এলাকাবাসী

২০
X