কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ নভেম্বর ২০২৩, ০৯:৫১ এএম
আপডেট : ১১ নভেম্বর ২০২৩, ১১:১৭ এএম
অনলাইন সংস্করণ

পেট্রলবোমার আগুন থেকে বাঁচতে করণীয়

বাসে দুর্বৃত্তের দেওয়া আগুন নেভাচ্ছেন ফায়ার সার্ভিস কর্মীরা। পুরোনো ছবি
বাসে দুর্বৃত্তের দেওয়া আগুন নেভাচ্ছেন ফায়ার সার্ভিস কর্মীরা। পুরোনো ছবি

বর্তমান সময়ে দুর্বৃত্তরা যানবাহনে আগুন দিচ্ছে। আর এ জন্য ব্যবহার করা হচ্ছে পেট্রলবোমা অথবা সরাসরি বাসে পেট্রল ঢেলে আগুন লাগিয়ে দিচ্ছে।

পেট্রল অত্যন্ত দাহ্য একটি তরল। পানি দিয়ে নেভানো যায় না পেট্রলের আগুন। দ্রুত ফায়ার সার্ভিসের কর্মীরা না এলে কয়েক মিনিটের মধ্যেই জ্বলে-পুড়ে কয়লা হয়ে যাবে গোটা বাসটাই। বাসকে যদি আগুনের হাত থেকে বাঁচানো নাও যায়, তবে সচেতন থাকলে নিজের প্রাণটা হয়তো আপনি বাঁচাতে পারবেন। বাসে যাত্রার সময় জেগে থাকার চেষ্টা করবেন। দেখা যায়, ঘুমন্ত যাত্রী বা বাসের ঘুমন্ত কর্মচারীরাই আগুনে পুড়ে মারা যাচ্ছেন। বাসে ওঠার পর অবশ্যই জানালা বন্ধ করে রাখুন, দূর থেকে পেট্রলবোমা ছুড়লে আগুন যেন সরাসরি বাসের ভেতরে না ঢোকে।

আগুন লাগলে হুড়োহুড়ি না করে ঠান্ডা মাথায় বাস থেকে নামুন। গায়ে আগুন লাগলে দৌড়াবেন না। এতে আগুন দ্রুত ছড়িয়ে পড়বে। সম্ভব হলে বাস থেকে বেরিয়ে মাটিতে গড়াগড়ি দিন। এতে অক্সিজেনের প্রবাহ বন্ধ হবে এবং আগুন নিভে যাবে।

পেট্রলের আগুন পানিতে নেভে না, বরং আগুনকে আরও উসকে দেয়। তাই পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা না করে অক্সিজেনের প্রবাহ বন্ধ করার চেষ্টা করুন। মোটা কাপড়জাতীয় জিনিস দিয়ে আগুন লাগা জায়গাটা ঢেকে ফেলুন।

রাজধানীর প্রায় প্রতিটা দোকানে বা প্রতিষ্ঠানে অগ্নিনির্বাপক সিলিন্ডার থাকে। এতে কার্বন ডাইঅক্সাইড কিংবা অগ্নিনির্বাপক ড্রাই পাউডার থাকে। এগুলো জোগাড় করে দ্রুত শরীরের আগুন নিভিয়ে ফেলতে পারেন।

আগুন নিয়ন্ত্রণে আসার পর আক্রান্ত ব্যক্তির পোড়া স্থানে পর্যাপ্ত পানি ঢালার ব্যবস্থা করুন। এতে দ্রুত আক্রান্ত স্থানের তাপমাত্রা কমবে, ফলে শরীরের কোষের ক্ষতি কম হবে।

বাসের কর্মীরা সব সময় ফায়ার সার্ভিস ও পুলিশের ফোন নম্বর রাখুন। অথবা ৯৯৯-তে কল করে জরুরি সেবা নিতে পারেন।

সবচেয়ে বড় কথা, চোখ-কান খোলা রাখতে হবে, সচেতন থাকতে হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের মধ্যে ‘নতুন শক্তি’ তৈরি হয়েছে: সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

স্বাস্থ্য বাজেটে ইতিহাসের সর্বোচ্চ বরাদ্দ, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ

ব্যক্তিগত ও দলীয় বিতর্কের মঞ্চে পরিণত হয়েছে সংসদ : গাজী আতাউর

সাড়ে ৬ ঘণ্টা পর তিন রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

ফেভারিটের মর্যাদা হারিয়েছে ব্রাজিল: রোনালদো

উত্তরা ক্লাবে ইবিয়ান ক্লাবের মতবিনিময়

স্কুলছাত্র ইথান গুলিবিদ্ধের ঘটনায় অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ৪

জার্মানিতে বন্দুকধারীর গুলিতে নিহত ৫, সন্দেহভাজন আটক

সড়কে ঝরল এসএসসি পরীক্ষার্থীর প্রাণ

আধিপত্য বিস্তারে প্রতিপক্ষের ওপর হামলা-অগ্নিসংযোগ

১০

‘সোনালী অতীত, আলোকিত আগামী’ শীর্ষক স্মৃতিচারণমূলক আলোচনা সভা অনুষ্ঠিত

১১

জামায়াতের নতুন কর্মসূচি ঘোষণা

১২

জাতীয়তাবাদী আইসিটি ফোরামের ১০১ সদস্যবিশিষ্ট কমিটি পুনর্গঠন

১৩

যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ ফ্যান জোনে বন্দুক হামলায় নিহত ১

১৪

ট্রলারসহ ৫ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

১৫

হাছান-নওফেলসহ ২২ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ মঙ্গলবার

১৬

বৈশ্বিক অপরাধ মোকাবেলায় সমন্বিত নিরাপত্তা ব্যবস্থা গড়তে চায় পুলিশ

১৭

সংকট পেরিয়ে আঞ্চলিক হাব হওয়ার পথে চট্টগ্রাম বন্দর

১৮

ভিসা খুলতেই বাড়বে যোগাযোগ: ভারত-বাংলাদেশ সম্পর্কের নতুন গতি

১৯

‘বিতর্কিত পেনাল্টি’ দেওয়া সেই রেফারি জাপান-ব্রাজিল ম্যাচে

২০
X