কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৩, ০৮:০৮ এএম
আপডেট : ২৪ নভেম্বর ২০২৩, ০৯:৩৪ এএম
অনলাইন সংস্করণ

২৪ নভেম্বর : যা ঘটেছিল ইতিহাসের এই দিনে

কালবেলা গ্রাফিক্স
কালবেলা গ্রাফিক্স

কালের গহ্বরে হারিয়ে যায় সময়। আর এই সময়ে ঘটে চলে নানা ঘটনা। প্রজন্ম থেকে প্রজন্ম ইতিহাস চিন্তা, চেতনা ও প্রেরণার উৎস। ইতিহাসই আমাদের পথ দেখায় নতুন নতুন দিগন্তের। ইতিহাসের দিকে তাকালে দেখা যায়, পৃথিবীকে আলোকিত করেছেন অনেক জ্ঞানী-গুণী। বিশ্বজুড়ে ঘটেছে গুরুত্বপূর্ণ অনেক ঘটনা। তবে সব ঘটনা ইতিহাসে ঠাঁই হয় না।

আজ ২৪ নভেম্বর ২০২৩, শুক্রবার। এক নজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলি

১৬৪২ - আবেল তাসম্যান তাসমানিয়া আবিষ্কার করেন। ১৭১৫ - টেমস নদীর পানি জমে বরফ হয়ে গিয়েছিল। ১৭৫৯ - বিসুভিয়াসে অগ্ন্যুৎপাত শুরু হয়। ১৮০০ - ফোর্ট উইলিয়াম কলেজের প্রকৃত কর্মযাত্রার সূচনা। ১৮৩১ - বিখ্যাত ব্রিটিশ পদার্থবিজ্ঞানী মাইকেল ফ্যারাডে বৈদ্যুতিক আবেশ আবিষ্কার করেন। ১৮৫৯ - চার্লস ডারউইনের অন দ্য অরিজিন অব স্পিসিস বইটি প্রকাশিত হয়। ১৯১৪ - বেনিটো মুসোলিনি ইতালির সোশ্যালিস্ট পার্টি ত্যাগ করেন। ১৯২৩ - বেলজিয়ামে প্রথম বেতার সম্প্রচার শুরু। ১৯৩৩ - বঙ্কিমচন্দ্র সেনের সম্পাদনায় আনন্দবাজার পত্রিকা গোষ্ঠীর বিখ্যাত সাহিত্য-সাপ্তাহিক ‘দেশ’ প্রথম প্রকাশিত। ১৯৫০ - ইরানের জাতীয় সংসদের জ্বালানি তেলবিষয়ক কমিটি ইরান অয়েল কোম্পানি ও ব্রিটেনের মধ্যে সম্পূরক চুক্তি নাকচ করে। ১৯৯৫ - দেড় বছরাধিকাল ধরে সংসদ বয়কট আন্দোলনের প্রেক্ষাপটে বাংলাদেশের পঞ্চম জাতীয় সংসদ ভেঙে দেওয়া হয়। ২০১২ - বাংলাদেশের আশুলিয়া শিল্পাঞ্চলের নিশ্চিন্তপুর এলাকার তাজরীন পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১১২ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়। আহত হন আরও তিন শতাধিক শ্রমিক।

জন্ম

১৬৩২ - হল্যান্ডের বিখ্যাত দার্শনিক ও সমাজবিজ্ঞানী বারুখ ডি স্পিনোজা। ১৬৫৫ - সুইডেনের রাজা একাদশ চার্লস। ১৭৮৪ -জ্যাকারি টেইলার, মার্কিন যুক্তরাষ্ট্রের দ্বাদশ রাষ্ট্রপতি। ১৮৬০ - গণিতজ্ঞ কালীপদ বসু। ১৯০৪ - হাতেম আলী খান, একজন যুক্তফ্রন্ট দলীয় রাজনীতিবিদ ও পাকিস্তানের জাতীয় পরিষদের সাবেক সদস্য। ১৯২৬ - নোবেলজয়ী [১৯৫৭] চীনা-মার্কিন পদার্থবিদ সুং দাও লি। ১৯৩০ - কেন ব্যারিংটন, বিখ্যাত ইংরেজ ক্রিকেটার। ১৯৩১ - রবি ঘোষ, বিখ্যাত ভারতীয় বাঙালি চলচ্চিত্র অভিনেতা।

মৃত্যু

১৫০৪ - স্পেনের ক্যাস্টিলের রানী প্রথম ইসাবেলা। ১৭৪১ - সুইডেনের রানি উলরিকা ইলিওনেরা। ১৮৫৮ - ইরানের কাজার রাজার তৎকালীন প্রধানমন্ত্রী মীর্যা বুজুর্গ ফারাহানী নামে খ্যাত মীয্যা ঈসা। ১৮৮৪ - বাংলা নাটকের প্রথম যুগের নাট্যকার হরচন্দ্র ঘোষ। ১৯৬৩ - লি হার্ভে অসওয়াল্ড, মার্কিন প্রেসিডেন্ট জন এফ. কেনেডির আততায়ী। ১৯৮২ - বারাক ওবামা সিনিয়র। কেনিয়ার অর্থনীতিবিদ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার বাবা। ২০১৭ - সাধক সংগীতশিল্পী ও নন্দিত বংশীবাদক বারী সিদ্দিকী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্যাংক কর্মীদের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ দুই মাসে নিষ্পত্তি করতে হবে

দলের বড় জয়ে উজ্জ্বল হৃদয়-সাকিব

গ্যাসের সংকট দ্রুত নিরসনে সরকারকে পদক্ষেপ গ্রহণের আহ্বান জামায়াতের  

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি কুচক্রী মহলের ষড়যন্ত্র: এনএফটিই

ইএসডিও গবেষণা / বাজারের বেশিরভাগ টুথপেস্টেই মিলেছে ‘মাইক্রোপ্লাস্টিক’

দাপ্তরিক চিঠিতে নজরুল বর্ষের লোগো ব্যবহারের নির্দেশ

অভিযানে যাওয়া ম্যাজিস্ট্রেটকে ঠান্ডা খেয়ে চলে যেতে বললেন ব্যবসায়ী

যারা ইনসাফ ও কল্যাণের কথা বলে তাদের অপকর্ম বেশি: এ্যানি

কমনওয়েলথ গেমসে বাংলাদেশকে দারুণ সুখবর দিলেন বক্সার রাকিব

জঙ্গল সলিমপুরে পুলিশ ফাঁড়ির পানিতে ‘বিষ’

১০

ইউক্রেনের বেপরোয়া হামলার সমুচিত জবাব দেওয়া হবে: ইরান

১১

যে কারণে হেডিং নিষিদ্ধ করল ইতালিয়ান ক্লাব কোমো

১২

গাজীপুর সিটি করপোরেশনে ৫ হাজার ১০২ কোটি টাকার বাজেট ঘোষণা

১৩

প্রাথমিকের শিক্ষকদের পে-স্কেল ও নতুন নীতিমালা নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী

১৪

কিছুদিনের মধ্যেই ১ কোটি মানুষের কর্মসংস্থান হবে: পরিবেশমন্ত্রী

১৫

এনসিপির কেন্দ্রীয় নেতাদের সামনেই ইবিতে ছাত্রশক্তির পদবঞ্চিতদের হট্টগোল

১৬

মাদ্রাসায় শিশু শিক্ষার্থীকে নির্যাতনের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

১৭

সোহরাওয়ার্দী উদ্যানের সেই ‘নামাজের জায়গাসহ’ অবৈধ স্থাপনা উচ্ছেদ

১৮

হরমুজ প্রণালিতে ইরানের পুঁতে রাখা মাইনের আঘাতে ট্যাংকার বিস্ফোরণ

১৯

রাস্তা বন্ধ করে এনসিপির পথসভা, ভোগান্তিতে যাত্রীরা

২০
X