কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ ডিসেম্বর ২০২৩, ০৩:২০ এএম
আপডেট : ২৩ ডিসেম্বর ২০২৩, ১০:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

বিষণ্নতা বাড়ছে বা স্মৃতিশক্তি কমে যাচ্ছে, কী করবেন?

প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।

দিন দিন মানুষের মধ্যে বিষণ্নতা বৃদ্ধি পাচ্ছে। বিষণ্নতা বা ডিপ্রেশন এক ধরনের মানসিক সমস্যা। এ সমস্যা স্বল্পকালীন বা দীর্ঘস্থায়ী দুই ধরনেরই হতে পারে। কিন্তু আপনি কি জানেন, কেন এমন হচ্ছে?

বিশেষজ্ঞরা বলছেন, এই রোগে মানুষ জীবনে একবার ক্ষেত্রবিশেষে একাধিকবার আক্রান্ত হতে পারে। সাধারণত শরীরে ভিটামিন বি ১২-র অভাব দেখা দিলে মানুষ বিষণ্নতা বা ডিপ্রেশনে আক্রান্ত হয়।

ভিটামিন বি ১২ স্বাস্থ্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটি কোবলামিন নামেও পরিচিত। পানিতে দ্রবণীয় এই ভিটামিন রক্ত গঠন এবং স্নায়ুতন্ত্রের কার্যকারিতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

এই ভিটামিনের অভাবে রক্ত স্বল্পতার সৃষ্টি হয়। একই সঙ্গে স্নায়ুতন্ত্রও সঠিকভাবে কাজ করতে পারে না। অনেক সময় ভিটামিন বি ১২ এর অভাবে দেখা দেওয়া উপসর্গ টের পান না অনেকেই। ফলে সমস্যা আরও বাড়ে।

চরম ক্লান্তি, মেজাজ পরিবর্তন, ত্বকের পরিবর্তন, পেটের সমস্যা, মানসিক চাপ, হতাশা, দুর্বলতাবোধ, চলাফেরায় অস্বস্তি, স্মৃতিশক্তি কমে যাওয়া ইত্যাদিসহ আরও গুরুতর অসুস্থতার লক্ষণ হতে পারে ভিটামিন বি ১২ এর ঘাটতি। শরীরে ভিটামিন বি ১২ এর ঘাটতি পূরণে অবশ্যই খাদ্যতালিকায় পশুভিত্তিক বা সম্পূরক খাবার খেতে হবে।

ভিটামিন বি ১২ এর লক্ষণ কী কী?

বিভ্রান্তি

ভিটামিন বি ১২ রক্ত কোষ গঠনে কাজ করে। যা শরীরের বিভিন্ন অংশে অক্সিজেন সরবরাহ করে। লোহিত রক্তকণিকার অভাব মস্তিষ্কে অক্সিজেন সরবরাহ কমিয়ে দেয়। এ কারণে বিভ্রান্তির সৃষ্টি হয়। সবসময় মাথা ঘোরা ও বিভ্রান্তির সমস্যা ভিটামিন বি ১২ এর একটি সাধারণ লক্ষণ।

বিষণ্নতা

গবেষণায় দেখা গেছে, ভিটামিন বি ১২ এর অভাবে মস্তিষ্কের হোমোসিস্টিন টিস্যু ক্ষতিগ্রস্ত হয়। ফলে মেজাজ পরিবর্তন হয় ও বিষণ্নতা বাড়ে। তবে শরীরে ভিটামিন বি ১২ এর চাহিদা পূরণের মাধ্যমে এ সমস্যা কাটানো যায়।

মনোযোগের অভাব

হঠাৎ যদি আপনি কোনো কাজে মন বসাতে না পারেন, তাহলে হয়তো ভিটামিন বি ১২ এর অভাবে ভুগছেন! এই ভিটামিনের অভাবে মস্তিষ্কে পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন পৌঁছায় না ও মস্তিষ্কের টিস্যু ক্ষতিগ্রস্ত হয়। ফলে যে কোনো বিষয়ে মনোযোগের অভাব দেখা দেয়।

ভুলে যাওয়া

কয়েকদিন আগের ঘটনা ভুলে যাচ্ছেন কিংবা কথা বলতে সমস্যা হচ্ছে? এমন সমস্যা কিন্তু ভিটামিন বি ১২ এর অভাব ও ডিমেনশিয়ার সাধারণ লক্ষণ। যা প্রাথমিক অবস্থায় চিকিৎসা না করালে পরবর্তীতে দীর্ঘমেয়াদী সমস্যার কারণ হতে পারে।

জিহ্বা বা মুখে ঘা

মুখের ভিটামিন বি ১২ এর ঘাটতি হলে মুখে অস্বাভাবিক লক্ষণ দেখা দেয়। এর মধ্যে একটি হলো ‘লিঙ্গুয়াল প্যারেথেসিয়া’। এক্ষেত্রে জিহ্বা ফুলে যাওয়া বা জ্বালার সমস্যা হতে পারে। গ্লসাইটিসও বলা হয় একে। এক্ষেত্রে জিহ্বা ফুলে যায় ও ব্যথা বা জ্বালাপোড়া অনুভূত হয়।

হাত-পায়ে অবশ ও ঝিঁঝি ধরার সমস্যা

ওরেগন স্টেট ইউনিভার্সিটির মতে, ভিটামিন বি ১২ এর ঘাটতির একটি স্নায়বিক উপসর্গের মধ্যে আছে হাত-পায়ের অসাড়তা ও ঝিঁঝি ভাব।

ভিটামিন বি ১২ এর অভাব কেন হয়?

ভিটামিন বি ১২ এর অভাব হওয়ার দুটি প্রধান কারণ হলো রক্ত স্বল্পতা ও খাদ্যে অপর্যাপ্ত ভিটামিন বি ১২ থাকা। রক্ত স্বল্পতার ক্ষেত্রে ইমিউন সিস্টেম আপনার পেটের স্বাস্থ্যকর কোষ ধ্বংস করে। তাই পর্যাপ্ত খাদ্য গ্রহণের মাধ্যমেও শরীর ভিটামিন শোষণ করতে পারে না।

দ্বিতীয় কারণটি নির্ভর করে আপনি খাদ্যের মাধ্যমে শরীরের ভিটামিন বি ১২ এর অভাব পূরণ করতে পারছেন কি না। এই ভিটামিন খাবারের মাধ্যমে গ্রহণ না করলে শরীরে এর অভাব দেখা দেওয়া সাধারণ বিষয়।

কতটুকু ভিটামিন বি ১২ খাওয়া উচিত?

ভিটামিন বি ১২ খাওয়ার পরিমাণ বয়সের উপর নির্ভর করে। যেমন- (৪-৮ বছর ১.২ মাইক্রোগ্রাম, ৯-১৩ বছর ১.৮ মাইক্রোগ্রাম, ১৪-১৮ বছর ২.৪ মাইক্রোগ্রাম, প্রাপ্তবয়স্ক ২.৪ মাইক্রোগ্রাম, গর্ভবতী হলে ২.৬ মাইক্রোগ্রাম এবং বুকের দুধ খাওয়ালে ২.৮ মাইক্রোগ্রাম)।

কখন ডাক্তার দেখাবেন?

# ত্বক ফ্যাকাশে দেখায়।

# দুর্বল বোধ করেন।

# চলাফেরায় সমস্যা।

# প্রায়ই শ্বাসকষ্ট অনুভব করা ইত্যাদি।

এই লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। চিকিৎসক ভিটামিন বি ১২ এর অভাবের সম্ভাবনা নির্ণয়ের জন্য রক্ত পরীক্ষার পরামর্শ দিতে পারেন। রিপোর্টের উপর ভিত্তি করে তিনি ডায়েটে পরিবর্তন আনার পরামর্শ বা সেই অনুযায়ী সাপ্লিমেন্ট লিখে দেবেন।

সূত্র : টাইমস অব ইন্ডিয়া।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইনস্টাগ্রামে মেসির বার্তা

৫ দিনেও মিলেনি বিমানবন্দর কর্মকর্তার খোঁজ

স্বর্ণের দাম কমার পর আজ ভরি কত?

এটি কোনো প্রতিশোধের ম্যাচ নয়: দেশম 

রাজশাহীর সঙ্গে সারা দেশের বাস চলাচল বন্ধ

হরমুজে ২০ শতাংশ ফি নেওয়ার ট্রাম্পের পরিকল্পনা মানছে না আইএমও

নিজ বাসা থেকে মা-মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার

চার বছরের শান্তির অবসান / সৌদিতে হুতিদের মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র হামলা

ইরানের বন্দর অবরোধে নামছে যুক্তরাষ্ট্র, শুধু ইরানি জাহাজই হবে লক্ষ্য

নতুন দায়িত্বে স্বরাষ্ট্রমন্ত্রী

১০

ইরানের দক্ষিণ উপকূলে বিস্ফোরণ, বন্দর আব্বাস ও কোনারাকে উত্তেজনা

১১

প্রবেশপত্রের ভুলে পরীক্ষা দিতে পারলেন না রিপা

১২

সেমিফাইনালে সুখবর পেল ইংল্যান্ড, দুশ্চিন্তায় আর্জেন্টিনা

১৩

ইরানকে দুর্বল করতে টানা তৃতীয় রাতে যুক্তরাষ্ট্রের বিমান হামলা

১৪

নিয়োগ দিচ্ছে কারিতাস, বয়স ৪০ হলেও করা যাবে আবেদন

১৫

হবিগঞ্জে ২৪ ঘণ্টায় ৩ জনের মরদেহ উদ্ধার

১৬

১৪ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৭

হরমুজ প্রণালির নাম ‘গার্ডিয়ান অ্যাঞ্জেল অব দ্য স্ট্রেট’ দিতে চায় যুক্তরাষ্ট্র

১৮

সড়কে ঝরল নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর প্রাণ

১৯

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ 

২০
X