কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:১৭ এএম
অনলাইন সংস্করণ

দিনটি কেমন যাবে, দেখে নিন রাশিতে

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

দৈনন্দিন জীবনে আমাদের চারপাশের অনেকেই রাশিফল মেনে থাকেন। যাপিত জীবনের প্রতিটি ক্ষেত্রে তারা রাশিচক্রের রহস্য উন্মোচনে উন্মুখ। প্রতিটি রাশির নিজস্ব স্বভাব ও গুণ-ধর্ম থাকে, তাই প্রতিদিন গ্রহের স্থিতি অনুসারে তাদের সঙ্গে যুক্ত জাতকের জীবনে নানা ধরনের ঘটনা ঘটতে পারে। এ কারণেই প্রত্যেকের রাশিফল আলাদা।

বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) ভাগ্যরেখা অনুযায়ী আজকের দিনটি কেমন কাটতে পারে? কী বলছে জ্যোতিষশাস্ত্র? আসুন, জেনে নেই আজকের রাশিফল—

মেষ | ২১ মার্চ-২০ এপ্রিল চলাফেরায় সতর্ক থাকা প্রয়োজন। কর্মসংক্রান্ত যোগাযোগ শুভ। প্রিয়জনের সঙ্গে মতবিরোধ হতে পারে। ধৈর্য ধরুন।

বৃষ | ২১ এপ্রিল-২০ মে পারিবারিক সহানুভূতি ও সহনশীলতা বাড়বে। অলসতাকে প্রশ্রয় দেবেন না। সন্দেহপ্রবণতা বাদ দিন। কাজে প্রশংসা পাবেন।

মিথুন | ২১ মে-২০ জুন পেশাগত কাজে ধৈর্য বাড়ান। হঠাৎ রেগে যাওয়া চলবে না। আর্থিক যোগাযোগ বাড়বে।

কর্কট | ২১ জুন-২০ জুলাই উচ্চশিক্ষা শুভ। কারও আচরণে মানসিক কষ্ট পেতে পারেন। বিদেশ গমনের যোগাযোগ শুভ। স্বাধীন পেশায় সফলতা।

সিংহ | ২১ জুলাই-২০ আগস্ট বৈদেশিক কর্মসংস্থান ও ভ্রমণ শুভ। কাজের জায়গায় মানিয়ে চলুন। রাগ নিয়ন্ত্রণ জরুরি। গবেষণায় সফলতা পাবেন।

কন্যা | ২১ আগস্ট-২২ সেপ্টেম্বর সন্দেহের কারণে মানসিক কষ্ট পেতে পারেন। কর্মব্যস্ততা বাড়বে। ব্যবসায়িক যোগাযোগ বাড়বে। আর্থিক লেনদেনে সতর্ক থাকতে হবে।

তুলা | ২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর চাকরিসংক্রান্ত বিষয়ে চাপে থাকবেন। কৌশলী হোন। রাগ নিয়ন্ত্রণে রাখুন। বিনিয়োগে সতর্ক থাকুন। প্রেম শুভ।

বৃশ্চিক | ২৩ অক্টোবর-২১ নভেম্বর প্রিয়জনের কাছ থেকে ভালোবাসা ও অনুপ্রেরণা পাবেন। কাজের মধ্যেই জীবনের অর্থ খুঁজে পাবেন। ভ্রমণ শুভ।

ধনু | ২২ নভেম্বর-২০ ডিসেম্বর কর্মক্ষেত্রে বৈরী পরিস্থিতি হতে পারে। চলাফেরায় সতর্ক থাকুন। পারিবারিক শান্তি বজায় রাখার চেষ্টা করুন। আর্থিক যোগাযোগ বাড়বে।

মকর | ২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি আর্থিক ও ব্যবসায়িক যোগাযোগ বাড়বে। স্নায়ুবিক দুর্বলতায় ভুগবেন। জীবনসঙ্গীর শারীরিক বিষয় নিয়ে সমস্যা হতে পারে।

কুম্ভ | ২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি প্রিয়জনের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন। চাপমুক্ত থাকতে মনের যত্ন নিন। কাজ বা সমস্যা থেকে ছুটি নিন। ভ্রমণ শুভ।

মীন | ১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ ব্যবসায়িক যোগাযোগ বাড়বে। সন্দেহপ্রবণতা বাদ দিন। প্রিয়জনের সঙ্গে মতানৈক্য হতে পারে। স্বাধীন পেশায় জড়িতদের সুনাম ও মর্যাদা বাড়বে।

লিখেছেন: সঞ্জয় চক্রবর্তী

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিচার ও সংস্কারে কোনো আপস করবে না এনসিপি: নাসীরুদ্দীন পাটওয়ারী

মশাল মিছিলের সময় নিষিদ্ধ ছাত্রলীগের ১৩ কর্মী গ্রেপ্তার

বাথরুমের স্ল্যাবের নিচে নারীর বস্তাবন্দি কঙ্কাল

রক্ত, কারাগার আর রাজপথ: ফ্যাসিবাদের দিনলিপি

গাজায় ইসরায়েলি বিমান হামলা, হামাসের শীর্ষ কর্মকর্তাসহ নিহত ২

বিশ্বকাপ শেষ হতে না হতেই ক্লাব ফুটবলেও বড় ধাক্কা রোনালদোর!

স্বামীর ওপর অভিমানে প্রাণ দিলেন নববধূ

টুথপেস্টের টিউবে নিচের রঙিন দাগ কেন থাকে?

গুনে গুনে ঘুষ নিচ্ছেন ভূমি কর্মকর্তা, ভিডিও ভাইরাল

ধর্ষণে ৬ মাসের অন্তঃসত্ত্বা প্রতিবন্ধী নারী, যুবক গ্রেপ্তার

১০

পদ্মার প্রবল স্রোতে ভেসে গেলেন গৃহবধূ, আধা কিলোমিটার দূরে মিলল লাশ

১১

বরিশালে বাড়ছেই ডেঙ্গু, চলতি মাসে ‍আক্রান্ত ১৪৫০

১২

আল জাজিরার বিশ্লেষণ / হরমুজ প্রণালি ও লোহিত সাগরের পর কাস্পিয়ান সাগরেও ছড়িয়ে পড়ছে ইরান যুদ্ধ

১৩

বগুড়া সিটি করপোরেশনের ১৪১৭ কোটি টাকার বাজেট ঘোষণা

১৪

১৮ মন্ত্রীর ‘এসকর্ট’ প্রত্যাহার, যাদের থাকছে

১৫

খুলনায় টিকিট কালেক্টরের মরদেহ উদ্ধার

১৬

এক সপ্তাহ বিদ্যুৎ শাটডাউন থাকবে কুড়িগ্রামে

১৭

ইএসডিও গবেষণা: যেসব টুথপেস্টে মেলেনি ‘মাইক্রোপ্লাস্টিক’

১৮

‘নদীতে ২৮ বার বাড়ি ভাঙছে, এখন কোথাও যাব সে উপায় নেই’

১৯

মেসিকে ছাড়াই দল ঘোষণা

২০
X