কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ এপ্রিল ২০২৪, ০৭:১৪ এএম
আপডেট : ১৯ এপ্রিল ২০২৪, ০৭:৪৬ এএম
অনলাইন সংস্করণ

ইতিহাসের এই দিনে আলোচিত যত ঘটনা

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

কালের গহ্বরে হারিয়ে যায় সময়। আর এই সময়ে ঘটে চলে নানা ঘটনা। প্রজন্ম থেকে প্রজন্ম ইতিহাস চিন্তা, চেতনা ও প্রেরণার উৎস। ইতিহাসই আমাদের পথ দেখায় নতুন নতুন দিগন্তের।

ইতিহাসের দিকে তাকালে দেখা যায়, পৃথিবীকে আলোকিত করেছেন অনেক জ্ঞানী-গুণী। বিশ্বজুড়ে ঘটেছে গুরুত্বপূর্ণ অনেক ঘটনা। তবে সব ঘটনা ইতিহাসে ঠাঁই হয় না।

আজ শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪। একনজরে দেখে নেওয়া যাক ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যু দিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলি

১৪৫১ - দিল্লির বাদশাহ আলম শাহ সিংহাসন ছাড়েন। ১৫৩৯ - জার্মান সম্রাট চার্লস ফ্রাঙ্কফুর্টের সঙ্গে শান্তিচুক্তি করেন। ১৭৭৫ - আমেরিকার স্বাধীনতা যুদ্ধ শুরু। ১৭৮২ - নেদারল্যান্ডস যুক্তরাষ্ট্রকে স্বীকৃতি দেয়। ১৮৩৯ - লন্ডন চুক্তির মাধ্যমে বেলজিয়ামের স্বাধীনতা লাভ। ১৯১৯ - আন্তর্জাতিক শ্রম সংস্থা প্রতিষ্ঠা। ১৯৪৮ - মায়ানমার জাতিসংঘে যোগদান করে। ১৯৫৪ - পূর্ব পাকিস্তান সাহিত্য সম্মেলন অনুষ্ঠিত। ১৯৫৪ - পাকিস্তান গণপরিষদ কর্তৃক বাংলা ও উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা ঘোষণা। ১৯৭৫ - ভারতের প্রথম উপগ্রহ আর্যভট্ট মহাকাশে উ‍ৎক্ষেপণ করা হয়।

জন্ম

১৩২০ - পর্তুগালের রাজা প্রথম পেদ্রো। ১৯৩১ - ফ্রেড ব্রুক্‌স, মার্কিন সফটওয়্যার প্রকৌশলী এবং কম্পিউটার বিজ্ঞানী। ১৯৩৩ - ডিকি বার্ড, ক্রিকেট বিশ্বের শ্রেষ্ঠ আম্পায়ার ছিলেন। ১৯৫১ - অভিনেতা জাফর ইকবাল। ১৯৮৭ - মারিয়া শারাপোভা, রুশ টেনিস খেলোয়াড়।

মৃত্যু

১৮২৪ - লর্ড বায়রন, এ্যাংলো-স্কটিশ কবি। ১৮৮২ - চার্ল্‌স্‌ ডারউইন, ইংরেজ জীববিজ্ঞানী। তিনিই প্রথম বিবর্তনবাদ এর ধারণা দেন। ১৯১৪ - চার্লস স্যান্ডার্স পেয়ার্স, মার্কিন পদার্থবিজ্ঞানী ও দার্শনিক। ১৯৫৮ - অনুরূপা দেবী, বাঙালি ঔপন্যাসিক। ১৯৫৮ - বিলি মেরেডিথ, ব্রিটিশ ফুটবলার। ১৯৭৪ - আইয়ুব খান, পাকিস্তানি সেনাপতি ও রাষ্ট্রপতি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১১ দলীয় জোট থেকে লেবার পার্টির বহিষ্কার চান দেওনার পীর

কাপ্তাই উপজেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার

শাকিবের সঙ্গে রোমান্সে ছিল না কোনো অস্বস্তি, জানালেন সাবিলা নূর

রাকসু কার্যালয়ে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, ৬ দফা দাবি

ভারতে কারাভোগের পর দেশে ফিরলেন ৫ বাংলাদেশি নারী 

যমুনা নদীর বাঁধে ফের ভাঙন, আতঙ্কে নদীপাড়ের মানুষ

কুলাউড়া পৌর বিএনপির কমিটি স্থগিত

সারা অ্যাডভারটাইজিংয়ের এমডি আনোয়ার হোসেন মিন্টু আর নেই

লক্ষ্মীপুরে ১৬ নেতার পদত্যাগের পর যুবদলের কমিটি বিলুপ্ত 

শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি-পদায়নে নতুন নীতিমালা

১০

২০২৬ সালের প্রথমার্ধে আইডিএলসি ফাইন্যান্সের ২৬ শতাংশ প্রবৃদ্ধি

১১

এক অগ্নিকাণ্ডেই ভেঙে গেল ৬ পরিবারের স্বপ্ন

১২

কওমি মাদ্রাসার বিরুদ্ধে অপপ্রচার চলছে, অভিযোগ হেফাজতের

১৩

স্কুলছাত্র সোহান হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড

১৪

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে কোষাধ্যক্ষ পদে শেখ রফিকুল ইসলামের যোগদান

১৫

ডিজিটাল ব্যাংকিং যুগে পদার্পণ করল আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক

১৬

লেবাননে ইসরায়েলি হামলায় নিহত বেড়ে ৪,৩৩৩

১৭

৮৪ কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস করল বিজিবি

১৮

ঢাকা-চট্টগ্রাম ‎মহাসড়কে চলন্ত স্ক্র্যাপবোঝাই লরিতে আগুন

১৯

তৃতীয় লিঙ্গ নিয়োগ পেল বরিশাল সিটি করপোরেশনে 

২০
X