বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ জুন ২০২৪, ০৪:১৮ পিএম
আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৪, ০২:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

অপ্রাপ্ত বয়সে চুলে পাক ধরলে করণীয়

অপ্রাপ্ত বয়সে চুলে পাক ধরলে করণীয়। ছবি : সংগৃহীত
অপ্রাপ্ত বয়সে চুলে পাক ধরলে করণীয়। ছবি : সংগৃহীত

অকালপক্বতা! বয়স হলে চুলের রং ফিকে হবে। কিন্তু স্কুলের গণ্ডি না পেরোনো ছেলেমেয়ে অথবা অকালপক্ব বয়সে মাথায় পাকা চুল উঁকি দেওয়া তো স্বাভাবিক নয়। আর সে লক্ষণ দেখা দিতে শুরু করলে অভিভাবকদের কপালে চিন্তার ভাঁজ পড়ারই কথা। সম্প্রতি এক গবেষণায় উঠে এসেছে এর কারণ ও প্রতিকার-

শতকরা ৯৫ ভাগ ক্ষেত্রে চুলে পাক ধরার বিষয়টি যদি জিনগত হয়, বাকি ৫ শতাংশ হয় শারীরিক কারণে বা শরীরে পর্যাপ্ত ভিটামিন ও খনিজের অভাবে।

কিন্তু, ইদানীং বিষয়টি এতই স্বাভাবিক হয়ে গিয়েছে, বাবা-মায়েরাও কঠিন সত্যটি হজম করতে শিখে গিয়েছেন। সন্তানের তো বটেই, তার বন্ধুবান্ধবের মাথায়ও পাকা চুল দেখা দিয়েছে। আবার, বছর তিরিশের যুবক-যুবতীদের মাথায়ও পাকা চুল দেখা যাচ্ছে। চিকিৎসকরা বলছেন, এই সমস্যা অনেকটাই জিনগত। তবে, শারীরিক নানা কারণেও কিন্তু চুলে পাক ধরতে পারে।

ঠিক কোন বয়স থেকে মাথার চুলে পাক ধরবে, তা আগে থেকে নির্ধারণ করা যায় না। জিনের বাহ্যিক অভিব্যক্তি (জেনেটিক ইনফরমেশন কনসেনট্রেশন) কেমন হবে, তাও নিশ্চিত করে বলা যায় না। তবে শতকরা ৯৫ ভাগ ক্ষেত্রে চুলে পাক ধরার বিষয়টি যদি জিনগত হয়, বাকি ৫ শতাংশ হয় শারীরিক কারণে বা শরীরে পর্যাপ্ত ভিটামিন, খনিজের অভাবে।

২০১৯ সালে হওয়া একটি সমীক্ষায় দেখা গিয়েছে, দেশের প্রায় ১০.৬ শতাংশ স্কুলপড়ুয়ার মাথাতেই পাকা চুল রয়েছে। ‘ইন্ডিয়ান জার্নাল অফ অ্যাপ্লায়েড রিসার্চ’-এ প্রকাশিত হয়েছে গবেষণাটি। চিকিৎসকেরা বলছেন, এখনকার শিশুরা জাঙ্ক ফুড খেতে অভ্যস্ত।

অনেক সময়েই তাদের রোজকার ডায়েটে পর্যাপ্ত পরিমাণে সবুজ শাকপাতা থাকে না। যার ফলে শরীরে অ্যান্টিঅক্সিডেন্টের অভাব হয়। এর থেকেই অল্প বয়সে চুল পেকে যেতে পারে।

আধুনিক জীবনের অপরিহার্য অঙ্গ স্ট্রেস। এর ফলে শরীরে আয়রন, ম্যাঙ্গানিজ, প্যান্টোথেনিক অ্যাসিডের অভাব হতে পারে। যার থেকে চুলে অকালপক্বতা দেখা যেতে পারে।

এ ছাড়া লিভারের ধারাবাহিক সমস্যা থাকলেও কম বয়সে চুল পেকে যায়।

তাই সে ক্ষেত্রে লিভারের পরীক্ষা-নিরীক্ষা করাও জরুরি।

পাক ধরা চুল কি আবার কালো করা যেতে পারে? কিছু ক্ষেত্রে সঠিক যত্ন এবং পুষ্টিকর খাওয়াদাওয়া দিয়ে চুলে পাক ধরার গতি শ্লথ করে দেওয়া যায়।

তবে সকলের ক্ষেত্রে একই রকম ভাবে সেই টোটকা কাজ করবে তা নয়। সে ক্ষেত্রে প্রাকৃতিক জিনিস- যেমন হেনা, ভেষজ রং দিয়ে পাকা চুল ঢেকে ফেলা যেতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইংল্যান্ডের দারুণ শুরু

ভারতে পাচার ৬ বাংলাদেশি নারীকে ট্রাভেল পারমিটে ফেরত

ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত

আর্জেন্টিনা বিজয়ী হওয়ায় মাথা ন্যাড়া করলেন ব্রাজিলের সমর্থক

সীমান্তের শূন্যরেখায় অনিশ্চয়তায় ৯টি প্রাণ

স্বামীর হাত-পা-মুখ বেঁধে গৃহবধূকে সংঘবদ্ধ ‘ধর্ষণ’

ধর্ষণের পর মৃত্যু নিশ্চিত করেই ঘটনাস্থল ত্যাগ করে আসামিরা

চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে নেওয়া হচ্ছে দুই মেগা প্রকল্প

ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো পর্তুগালকে

একই দিনে চট্টগ্রামে দুই চাঞ্চল্যকর মামলার রায়

১০

‘বাজেট বা জনবল সংকটের অজুহাতে নাগরিক সেবা ব্যাহত করা যাবে না’

১১

বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলে ভাইরাল সেই এমপির বাবা এখনো জীবিত

১২

সচেতনতা বাড়াতে সাতক্ষীরা কমিউনিটি গ্রুপের পোস্টারিং

১৩

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু 

১৪

ঝিনাইদহে চিকিৎসকের বিরুদ্ধে রোগীর নাড়ি কেটে ফেলার অভিযোগ

১৫

টানা তিন মাস সেরা ডিএমপির মিরপুর বিভাগ

১৬

সিলেটে সীমান্তে উত্তেজনার মাঝেই মানবিকতা, ভারতীয় কৃষককে ফেরত দিল বিজিবি

১৭

স্কুল দখল ও টাকা আত্মসাতের অভিযোগ এমপির বিরুদ্ধে 

১৮

মেসির বিতর্কিত ফাউল ও লাল কার্ড বিতর্ক, যা বলছে ফিফার নিয়ম

১৯

পুশইন ইস্যুতে সরকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছে : আইনমন্ত্রী

২০
X