কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৬, ০৯:২৩ এএম
অনলাইন সংস্করণ

ঘরে বসেই কোষ্ঠকাঠিন্য দূর করার ৬ সহজ উপায়

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

কোষ্ঠকাঠিন্য হলো এমন একটি সমস্যা, যেখানে নিয়মিত মলত্যাগ না হওয়া বা মলত্যাগ করতে কষ্ট হওয়ায় ভোগেন একজন ব্যক্তি। সাধারণভাবে সপ্তাহে তিনবারের কম মলত্যাগ হলে বা মল শক্ত হয়ে গেলে একে কোষ্ঠকাঠিন্য বলা হয়।

ন্যাশনাল ইনস্টিটিউট অব ডায়াবেটিস অ্যান্ড ডাইজেস্টিভ অ্যান্ড কিডনি ডিজিজেসের তথ্যমতে, প্রতি ১০০ জনের মধ্যে প্রায় ১৬ জন কোনো না কোনো সময় কোষ্ঠকাঠিন্যের সমস্যায় ভোগেন। এই সমস্যা হতে পারে খাবারে আঁশের ঘাটতি, শরীরে পানিশূন্যতা, শারীরিক পরিশ্রমের অভাব কিংবা কিছু ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়ার কারণে।

কোষ্ঠকাঠিন্যের সাধারণ লক্ষণের মধ্যে রয়েছে পেট ফাঁপা, অস্বস্তি, বিরক্তি, পেটে ব্যথা এবং কষ্টকর বা ব্যথাযুক্ত মলত্যাগ। তবে এই সমস্যা যতটা সাধারণ, ততটাই সহজে ঘরোয়া উপায়ে এর সমাধান সম্ভব।

কোষ্ঠকাঠিন্য দূর করার প্রাকৃতিক উপায়

সাধারণ জীবনযাত্রা ও খাদ্যাভ্যাসে সামান্য পরিবর্তন আনলেই অনেক ক্ষেত্রে কোষ্ঠকাঠিন্য নিয়ন্ত্রণে আসে।

আঁশযুক্ত খাবার বেশি খান

আঁশ বা ফাইবার হজম প্রক্রিয়াকে সহজ করে এবং মল নরম রাখতে সাহায্য করে। প্রতিদিনের খাবারে শাকসবজি, ফলমূল, গোটা শস্য, ডাল এবং শিমজাতীয় খাবার রাখুন। প্রয়োজনে ইসবগুলের ভুসিও ব্যবহার করা যেতে পারে।

পর্যাপ্ত পানি পান করুন

সারা দিনে পর্যাপ্ত পানি পান করলে মল নরম থাকে এবং সহজে বের হতে পারে। পানির অভাবে মল শক্ত হয়ে কোষ্ঠকাঠিন্য বাড়ে। গরম আবহাওয়া বা বেশি পরিশ্রমের সময় পানির পরিমাণ আরও বাড়ানো জরুরি।

নিয়মিত শরীরচর্চা করুন

হাঁটা, দৌড়ানো বা হালকা ব্যায়াম অন্ত্রের কার্যকারিতা বাড়ায়। নিয়মিত শারীরিক পরিশ্রম হজম শক্তি ভালো রাখে এবং মলত্যাগ স্বাভাবিক করতে সহায়তা করে।

প্রুন জুস পান করতে পারেন

শুকনো বরই থেকে তৈরি প্রুন জুসে প্রাকৃতিক আঁশ ও সরবিটল থাকে, যা কোষ্ঠকাঠিন্য কমাতে সহায়ক। এটি প্রাকৃতিক জোলাপ হিসেবে কাজ করে।

প্রোবায়োটিকসমৃদ্ধ খাবার খান

দইয়ের মতো প্রোবায়োটিক খাবার অন্ত্রে ভালো ব্যাকটেরিয়ার ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। এতে হজম শক্তি উন্নত হয় এবং নিয়মিত মলত্যাগ সহজ হয়।

ভেষজ উপাদান সতর্কতার সঙ্গে ব্যবহার করুন

সেন্না পাতা, অ্যালোভেরা বা ক্যাসকারা জাতীয় কিছু ভেষজ উপাদানে প্রাকৃতিক জোলাপের গুণ আছে। তবে এগুলো ব্যবহারের আগে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া ভালো, কারণ অতিরিক্ত ব্যবহার ক্ষতিকর হতে পারে।

কোষ্ঠকাঠিন্য একটি সাধারণ কিন্তু অবহেলা করা উচিত নয় এমন সমস্যা। সঠিক খাদ্যাভ্যাস, পর্যাপ্ত পানি পান এবং নিয়মিত শারীরিক পরিশ্রমের মাধ্যমে এটি অনেকাংশে প্রতিরোধ ও নিয়ন্ত্রণ করা সম্ভব। তবে দীর্ঘদিন ধরে কোষ্ঠকাঠিন্য থাকলে, তীব্র পেটব্যথা, রক্তপাত বা অতিরিক্ত অস্বস্তি দেখা দিলে অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হওয়া প্রয়োজন। সময়মতো সচেতন হলে হজমতন্ত্র সুস্থ রাখা সহজ হয়।

সূত্র : Geo News

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

১০

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১১

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১২

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১৩

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১৪

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৫

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৬

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৭

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৮

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৯

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

২০
X