কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ জুলাই ২০২৪, ০৬:০২ পিএম
আপডেট : ০৪ জুলাই ২০২৪, ০৬:১২ পিএম
অনলাইন সংস্করণ

জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ডের জন্য আবেদন করবেন যেভাবে

জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ডের ব্যানার। ছবি : সংগৃহীত
জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ডের ব্যানার। ছবি : সংগৃহীত

অষ্টমবারের মতো জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড-২০২৪ আয়োজন করতে যাচ্ছে সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই)-এর তারুণ্যের প্লাটফর্ম ইয়াং বাংলা। এরইমধ্যে ২৮ জুন থেকে আবেদন শুরু হয়েছে, যা চলবে ৩১ জুলাই পর্যন্ত। মানবিক কাজ, দেশ গঠন ও সমাজে অবদানের জন্য দেশের সেরা তরুণ-তরুণীদের সংগঠনগুলোকে স্বীকৃতি দিতে ২০১৫ সাল থেকে ‘জয় বাংলা অ্যাওয়ার্ড’-প্রবর্তন করা হয়।

এই লক্ষ্যে বিগত বছরের ন্যায় এবারও ইয়াং বাংলা টিম যাচ্ছে ৭ বিভাগে দেশ ও সমাজ পরিবর্তনে তরুণদের সাহসী অগ্রযাত্রার গল্প শুনতে। বিভাগগুলো হলো- ময়মনসিংহ, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল ও সিলেট। দেশের প্রান্তিক অঞ্চলগুলো থেকে সর্বাধিক সাড়া পাওয়ার লক্ষ্যেই এই ডিভিশনাল মিটগুলোর আয়োজন করে থাকে ইয়াং বাংলা টিম। আগামী ৭ জুলাই ময়মনসিংহ ওয়েলফেয়ার স্কুলে (জেলা শিল্পকলা একাডেমি, পুরাতন ভবন) দুপুর থেকে ডিভিশনাল মিটের আয়োজন করা হবে। ময়মনসিংহ ডিভিশনের জেলাসমূহ ছাড়াও কিশোরগঞ্জ, জামালপুর, নেত্রকোনা, গাজীপুর ও টাঙ্গাইল থেকেও তরুণ সংগঠনগুলো এই ডিভিশনাল মিটে অংশগ্রহণ করতে পারবে।

গত বছর তরুণদের কাছ থেকে অনেক সাড়া পাওয়ার পর এবারও ইয়াং বাংলা টিম পর্যায়ক্রমে ৭টি বিভাগে ডিভিশনাল মিটের আয়োজন করবে পুরো জুলাই মাসজুড়ে। ডিভিশনাল মিট সম্পর্কে বিস্তারিত জানতে ইয়াং বাংলার ফেসবুক পেজে চোখ রাখুন।

এ বছর ১৮ থেকে ৩৫ বছর বয়সী ব্যক্তিদের সংগঠন ৬টি ক্যাটাগরিতে আবেদন করতে পারবে। আবেদনের বিষয়গুলো হলো, সামাজিক অন্তর্ভুক্তি, সৃজনশীল সংস্কৃতি, ক্রীড়া ও সুস্থতা, শিক্ষা ও কর্মসংস্থান, পরিবেশ ও জলবায়ু এবং উদ্ভাবন ও যোগাযোগ। ৬টি ক্যাটেগরি থেকে ২টি করে মোট ১২টি অ্যাওয়ার্ড প্রদান করা হবে।

এই ক্যাটাগরির আওতাভুক্ত যে সংগঠনগুলো নারীর ক্ষমতায়ন, শিশু অধিকার, প্রতিবন্ধী ব্যক্তিদের ক্ষমতায়ন, পিছিয়ে পড়া মানুষের ক্ষমতায়ন, কর্মসংস্থান ও উদ্ভাবন, সৃজনশীলতা ও বিনোদন, জ্ঞান ও সক্ষমতা বিকাশ, অতিদরিদ্র মানুষের ক্ষমতায়ন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন, স্বাস্থ্যসেবা, সামাজিক-সাংস্কৃতিক উদ্যোগ, দুর্যোগ ঝুঁকি হ্রাস ও জরুরি সেবা দেওয়া নিয়ে কাজ করে যাচ্ছে তারা জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ডের জন্য আবেদন করতে পারবে।

অন্তত ১৮ মাস ধরে এসব সেবামূলক কাজে যুক্ত সংগঠন বা সংস্থা এতে আবেদন করতে পারবে এবং পুরস্কার পেতে আবেদনকারী সংগঠন বা সংস্থার বয়স অন্তত ২ বছর হতে হবে।

এ ছাড়া সামাজিক সেবাদান, ক্যাম্পেইন ও কার্যক্রমের মাধ্যমে ভূমিকা রাখা বিশ্ববিদ্যালয়ের সংগঠন ও বিশ্ববিদ্যালয়ভিত্তিক ক্লাবকেও আবেদন করতে আহ্বান জানিয়েছে ইয়াং বাংলা।

জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড-২০২৪ এ আবেদন করতে ভিজিট করুন - jbya.youngbangla.org

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘তুই মরে যা, আমার কিছু যায় আসে না’, ইকরাকে বলতেন আলভী

জয়পুরহাটে শিশু ধর্ষণের দায়ে কৃষকের যাবজ্জীবন

ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হলেন মোতাহার হোসেন 

সরকারি কর্মকর্তাদের স্মার্টফোন ব্যবহার নিষিদ্ধ করল আফগানিস্তান 

হাইতির বিপক্ষে নামার আগে সুখবর পেল ব্রাজিল

বিশ্বকাপ খেলা দেখার সময় হল সংসদ নেতাকে লাঞ্ছিতের অভিযোগ রাকসু জিএস আম্মারের বিরুদ্ধে

রাত ১টার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, সরকারি ও বিরোধী দলের তুমুল বিতর্ক

বিএনপি নেতা রোকনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

খুবি ছাত্রীকে অধ্যাপকের কুপ্রস্তাব, প্রতিবাদে কুশপুত্তলিকা দাহ ও জুতা নিক্ষেপ

১০

খালার বাড়ি থেকে ফেরার পথে সংঘবদ্ধ ধর্ষণের শিকার স্কুলছাত্রী

১১

ট্রেলারেই রহস্যের ঝড়, ২৫ জুন আসছে ‘হেডলাইন’

১২

স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ, থানায় আত্মসমর্পণ স্বামীর

১৩

চাঁদপুর ট্রিবিউনের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১৪

বিশ্বকাপে মিলে গেল মেসির ভবিষ্যদ্বাণী

১৫

এইচপিভি টিকা নেওয়া তরুণীদের জরায়ুমুখ ক্যানসারে মৃত্যু প্রায় শূন্য

১৬

দেশজুড়ে বৃষ্টির দাপট থাকবে আরও ৫ দিন, নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আভাস

১৭

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ অবসানে ট্রাম্পের সমর্থন চাইলেন জেলেনস্কি  

১৮

বাংলাদেশে মেসিদের নিয়ে উন্মাদনা তুলে ধরবেন ৪ আর্জেন্টাইন ব্লগার

১৯

চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে চালু হচ্ছে দুটি নতুন বিষয় : মাহদী আমিন

২০
X