কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৪ জুলাই ২০২৪, ০৮:১০ পিএম
আপডেট : ০৪ জুলাই ২০২৪, ০৮:১৮ পিএম
অনলাইন সংস্করণ

বিদ্যুৎ প্রতিমন্ত্রীর সঙ্গে জাইকার সিনিয়র ভাইস প্রেসিডেন্টের সাক্ষাৎ

প্রতিমন্ত্রী নসরুল হামিদের সঙ্গে হারা শোহেই। ছবি : সংগৃহীত
প্রতিমন্ত্রী নসরুল হামিদের সঙ্গে হারা শোহেই। ছবি : সংগৃহীত

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদের সঙ্গে জাইকার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হারা শোহেই (Hara Shohei) সৌজন্য সাক্ষাৎ করেছেন।

বৃহস্পতিবার (৪ জুলাই) সচিবালয়ে প্রতিমন্ত্রীর অফিস কক্ষে তারা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

জাইকার ভাইস প্রেসিডেন্ট বলেন, বাংলাদেশের সঙ্গে জাইকার দীর্ঘদিনের সুসম্পর্ক। প্রতিবছরেই বাংলাদেশের অবকাঠামো উন্নয়ন, সক্ষমতা বৃদ্ধি, পরিবেশ সুরক্ষা ইত্যাদি কাজে জাইকা বিনিয়োগ করছে। মাতাবাড়ি বিদ্যুৎকেন্দ্র, সিরাজগঞ্জ কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্ল্যান্ট, সৌরবিদ্যুৎ কেন্দ্র, গ্যাস লিকেজ ডিটেকশন ও গ্যাস খাতের ডিজিটাইজেশনে জাইকার অবদান দৃশ্যমান করছে ও করবে।

বিপিএমআই এর সক্ষমতা বৃদ্ধিতে জাইকা কাজ করতে ইচ্ছুক। এ সময় তিনি মাতারবাড়িতে বিদ্যমান অব্যবহৃত ভূমির যথাযথ ব্যবহার নিয়ে আলোচনা করেন।

প্রতিমন্ত্রী, জাইকার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হারা শোহেই-কে বাংলাদেশে স্বাগত জানিয়ে বলেন, জাপান ও জাইকা আমাদের পরীক্ষিত বন্ধু। মাতারবাড়ি বিদ্যুৎকেন্দ্রের অ্যাশপন্ডে স্থলভিত্তিক এলএনজি টার্মিনাল করা হবে। সৌর বিদ্যুৎ কেন্দ্র স্থাপন নিয়েও আলোচনা চলছে। মহেশখালি থেকে গ্যাস সঞ্চালনের জন্য একটি পাইপলাইন প্রয়োজন। জাইকা পাইপলাইন স্থাপনে বিনিয়োগ করতে পারে। বিশাল সমুদ্রের সুনীল অর্থনীতির সুফল আমরা পাচ্ছি না। এখানেও জাইকা বাংলাদেশের সঙ্গে যৌথভাবে কাজ করতে পারে। মানবসম্পদ উন্নয়নে জাইকার আরও অবদান প্রত্যাশা করছি।

এ সময় অন্যদের মাঝে জাইকা বাংলাদেশ অফিসের প্রধান প্রতিনিধি ইচিগুচি তমুহিদে (Ichiguchi Tomohide) উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিউইয়র্কের রাস্তায় ‘অচেনা’ পর্যটক বেশে বিশ্বকাপে ঝড় তোলা হালান্ড!

নাইজারের বৃহত্তম বিমানবন্দরে সশস্ত্র হামলা, নিহত ৩৫

বিএনপির ২৯ নেতাকর্মীর বিরুদ্ধে জামায়াতের মামলা

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংর্ঘষ, নিহত বেড়ে ৩

কোরিয়াকে হারিয়ে সবার আগে নকআউটে মেক্সিকো

বিশ্বকাপের পাওয়ার র‌্যাঙ্কিংয়ে আর্জেন্টিনার অবস্থান কত?

দ্বিতীয় ম্যাচে আর্জেন্টিনা একাদশে বড় পরিবর্তনের আভাস

রয়টার্সের বিশ্লেষণ / মধ্যপ্রাচ্যের নতুন সমীকরণ, উদ্বিগ্ন ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলো

চুক্তিতে পৌঁছাতে ট্রাম্প মরিয়া ছিলেন, দাবি মোজতবা খামেনির

দেশের বাজারে আজ স্বর্ণের দাম কত?

১০

যুক্তরাষ্ট্র চুক্তি লঙ্ঘন করলে কঠোর জবাবের হুঁশিয়ারি ইরানের

১১

মারাত্মক ট্যাকলে পা ভেঙে ছাড়লেন মাঠ, খেলোয়াড়ের আর্তনাদে কাঁদল স্টেডিয়াম

১২

৩৩ টন সরকারি চালসহ গোডাউন মালিক আটক

১৩

সুইজারল্যান্ড যাচ্ছেন না মার্কিন ভাইস প্রেসিডেন্ট, হোয়াইট হাউসের নতুন ঘোষণা

১৪

যুবদল নেতাকে বেধড়ক মারধর, স্বেচ্ছাসেবক দল নেতাকে অব্যাহতি

১৫

মেসির বাবার মৃত্যুর গুঞ্জন, বিপর্যস্ত আর্জেন্টাইন তারকা

১৬

কারা হেফাজতে চিকিৎসাধীন যুবদল কর্মীর মৃত্যু

১৭

শেষ ২৩ মিনিটে ৫ গোলের ঝড়, বসনিয়াকে উড়িয়ে দিল সুইজারল্যান্ড

১৮

বিএনপির দুগ্রুপের সংঘর্ষ, নারীসহ আহত ৫

১৯

ছুটির দিনে রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

২০
X